ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬ , ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত তানোরের উদায়ন ক্লাবের কমিটি গঠন সভাপতি রন্জু সম্পাদক সোহেল পবিত্র আশুরা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নগরীর বোয়ালিয়ায় ইসকাফ সিরাপসহ মাদক কারবারি সুইট গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠনের মিছিল: রাজশাহীতে সন্ত্রাসবিরোধী মামলায় সোহাগ আলী গ্রেপ্তার বুধপাড়া আলিম মাদ্রাসার নতুন ৪র্থ তলা ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ সাহেববাজার স্বর্ণপট্টিতে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ, রাসিক প্রশাসককে বাজুসের কৃতজ্ঞতা বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার নির্বাচনে মনোনয়নপত্র জমা সম্পন্ন পবায় বিপুল পরিমান এ্যালকোহল ও ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেফতার দুই দিনের সফরে আগামীকাল রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী রাজশাহীতে বিপুল পরিমান ঊঝশঁভ ও ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার ৩ রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে দেওয়া হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কেশরহাট বণিক সমবায় সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা ২০২৬ খোলাবোনা মাদ্রাসা সুপারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া লালপুরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ উদ্বোধন লালপুরে ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ

আবারও হামলা চালিয়েছে দখলদার নেতানিয়াহু বাহিনী, ৫ ফিলিস্তিনিকে হত্যা

  • আপলোড সময় : ১৪-১০-২০২৫ ০৩:২৯:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১০-২০২৫ ০৩:২৯:৪৩ অপরাহ্ন
আবারও হামলা চালিয়েছে দখলদার নেতানিয়াহু বাহিনী, ৫ ফিলিস্তিনিকে হত্যা ছবি: সংগৃহীত
বন্দি বিনিময় কার্যকরের ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে গাজায় আবারও হামলা চালিয়েছে দখলদার নেতানিয়াহু বাহিনী। মঙ্গলবার (১৪ অক্টোবর) উপত্যকার শুজাইয়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

টাইমস অব ইসরাইল জানিয়েছে, ফিলিস্তিনিদের হত্যার বিষয়টি নিশ্চিত করেছে ইসরাইলের সামরিক বাহিনী।
 
ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দাবি করেছে, যুদ্ধবিরতি চুক্তির আওতায় গাজা সিটির পূর্বে শুজাইয়া এলাকায় অবস্থান করছিল ইসরাইলি সেনারা। মঙ্গলবার সকালে পাঁচ ফিলিস্তিনি নির্দিষ্ট সীমার রেখা অতিক্রম করে।
 
ইসরাইলি বাহিনী আরও জানায়, সন্দেহভাজনদের ছত্রভঙ্গ করার চেষ্টা করা হলে তারা অস্বীকৃতি জানায়। এসময় হুমকি বিবেচনায় আইডিএফ গুলি চালায়।
 
এক বিবৃতিতে আইডিএফ গাজার বাসিন্দাদের যুদ্ধবিরতি চুক্তির নির্দেশ অনুসরণ ও টহলরত সৈন্যদের কাছে না যাওয়ার আহ্বান জানিয়েছে।
 
গাজায় দীর্ঘ দুই বছরের যুদ্ধের অবসান ঘটিয়ে ইসরাইল ও হামাসের মধ্যে ঐতিহাসিক বন্দিবিনিময় হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) সকালে এই মুক্তি প্রক্রিয়া শুরু হয়। হামাস দুই দফায় ইসরাইলি বন্দিদের আন্তর্জাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি) হাতে তুলে দেয়। মুক্তি পাওয়া ইসরাইলিরা সীমান্ত পার হয়ে নিজ দেশে পৌঁছেছেন এবং সেখানে তাদের পরিবার-পরিজনের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ পাচ্ছেন।
 
অন্যদিকে ইসরাইলের কারাগার থেকে প্রায় ২ হাজার ফিলিস্তিনি বন্দি ও আটক ব্যক্তিকে বহনকারী বাস যখন গাজায় পৌঁছায়, তখন হাজার হাজার আত্মীয়স্বজন আনন্দাশ্রু নিয়ে তাদের বরণ করে নিতে ভিড় করেন। সূত্র: আল জাজিরা, টাইমস অব ইসরাইল

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান

THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান