ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬ , ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিক কমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদ প্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকাণ্ডে ফোবানার গভীর শোক নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭ নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠবে রুয়েট : ৯ মে ওরিয়েন্টেশন সিংড়ায় স্ত্রী ও সন্তানের হাতে মাছ ব্যবসায়ি খুন অনুনমোদিত বৈশাখী মেলা ভেঙে দিলেন এমপি নিয়ামতপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও সুবর্ন নাগরিক পরিচয়পত্র বিতরণ রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ অপরাধীরা যে দলেরই হোক কেউ যেন ছাড় না পায়: আব্দুল আজিজ এমপি রুয়েটের উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাত করলেন নরসিংদী-৫ আসনের এমপি আশরাফ উদ্দিন দীর্ঘসময় প্রেরণার আলো ছড়িয়ে বিদায় নিলেন সহযোগী অধ্যাপক ইসমাইল হোসেন নোয়াখালীতে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু অন্তঃসত্ত্বা দীপিকাকে সব সময় আগলাচ্ছেন শাহরুখ! সান্তাহারে জায়গা বিরোধে বিএনপি নেতা ইকবাল হোসেনকে কুপিয়ে আহত পাবনায় ইয়াং জার্নালিস্টের বৃক্ষরোপণ তানোরে সাব-রেজিষ্ট্রি অফিসের কর্মকর্তা কর্মচারী দলিল লেখক ও নকল নবিসদের সঙ্গে এমপির মতবিনিময় ​পীরগঞ্জে অগ্নিকাণ্ডে ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউ টিন বিতরণ গুরুদাসপুরে দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি মতিন ও সম্পাদক এহসান দুই বছর পর বড় পর্দায় ফিরছেন মৌসুমী, ১৫ মে মুক্তি পাচ্ছে ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের সৌজন্য সাক্ষাৎ

সিংড়ায় অবৈধ কমিটির নিয়োগ বাণিজ্য বন্ধের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

  • আপলোড সময় : ১৩-১০-২০২৫ ০২:৪৩:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১০-২০২৫ ০২:৪৩:১৫ অপরাহ্ন
সিংড়ায় অবৈধ কমিটির নিয়োগ বাণিজ্য বন্ধের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ সিংড়ায় অবৈধ কমিটির নিয়োগ বাণিজ্য বন্ধের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ
মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি গঠনের সাধারণ নিয়মনীতি উপেক্ষা করে গোপনে পকেট কমিটি গঠন এবং সেই কমিটির মাধ্যমে নিয়োগ বাণিজ্যের অভিযোগ এনে বিক্ষোভ মিছিল সহ ইউএনও অফিস চত্বরে  অবস্থান কর্মসূচি পালন করেছেন নাটোরের সিংড়া উপজেলার আয়েশ বছিরুল আলিম মাদ্রাসার অভিভাবক সদস্য, শিক্ষার্থী ও স্থানীয় জনসাধারণ। 

সোমবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা কোর্ট মাঠ এলাকায় বিক্ষোভ মিছিল ও  ইউএনও অফিস চত্বরে  এ  অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এসময় বিক্ষোভকারীরা বলেন,  আয়েশ বছিরুল আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা  মোঃ শামসুল ইসলাম ৬টি পদে নিয়োগ বাণিজ্য করার লক্ষ্যে  মাদ্রাসার অভিভাবক সদস্য ও এলাকাবাসীর কাউকে না জানিয়ে একটি পকেট কমিটি গঠন করেন। পরে সেই কমিটির সভাপতির যোগসাজশে ৬টি পদে  নিয়োগের নামে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের পাঁয়তারা করছেন। ইতোমধ্যে কিছু প্রার্থী জমিজমা বিক্রয় করে তাদের হাতে টাকাও দিয়েছেন। আমরা অবৈধ কমিটি বাতিলসহ নিয়ো গবন্ধের দাবি জানাচ্ছি। 

বক্তব্য দেন, মোঃ আছমত আলী আকন্দ, রবিউল করিম মোল্লা, শফিকুল শেখ, সেলিম হোসেন, আরিফুল ইসলাম শিশির, ফকির হাফিজুর রহমান প্রমূখ।

এদিকে এলাকাবাসী বিক্ষোভের কিছুক্ষণ পরই সংবাদ সম্মেলনে করেন  ওই প্রতিষ্ঠানের অভিযুক্ত সভাপতি নাহিদুল ইসলাম ও অধ্যক্ষ মাওলানা মোঃ শামসুল ইসলাম।  

সংবাদ সম্মেলনে তারা বলেন, গ্রামবাসীর অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। নিয়ম মেনেই কমিটি গঠন করা হয়েছে।  এখানে অবৈধ কমিটি বলার সুযোগ নেই। স্বচ্ছতার সাথেই নিয়োগ প্রক্রিয়ার কাজ করা হচ্ছে।  

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)  মাজহারুল ইসলাম বলেন, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে ওই মাদ্রাসার কমিটিও  নিয়োগ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে অবগত করা হবে।  যাচাই বাছাই করে তারাই ব্যবস্থা নেবেন। 

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিক কমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদ প্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিক কমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদ প্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান