ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬ , ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উৎপাদনে নতুন রেকর্ড গড়ল রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র এপ্রিলে রেমিট্যান্স এলো ৩১৩ কোটি ডলার নিয়ামতপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য সাবেক এমপিকে নিয়ে ফেসবুক পোস্ট: সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি আদ্-দ্বীন মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত নোয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস: স্বাধীন সাংবাদিকতার পক্ষে ঐক্যের আহ্বান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৫ টিসিবির পণ্য গুদামে, ৫০ হাজার টাকা জরিমানা রুয়েটে রাজনীতি নিষিদ্ধ ইস্যুতে উত্তেজনা: আড়াল-প্রকাশ্যে কার্যক্রমের অভিযোগে ভিন্নমত আইনজীবী কল্যাণ তহবিলের অনুদানের চেক বিতরণ রাণীনগরে প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত এলএসডি গোডাউনের ঢালাই কাজে অনিয়মের অভিযোগ পাকড়ি ইউপিতে প্রশাসনের নির্দেশ লঙ্ঘন করে পুকুর খনন ​নগরীতে মাদক কারবারী সেলিনা-সহ গ্রেফতার ৪ বাগমারা বাজারে বিপুল পরিমান অ্যালকোহল-সহ গ্রেফতার আমিনুল রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নগরীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি রাসেল, সম্পাদক রাহান
বাঘায় রাতভর অভিযানে চার হ্যাকার আটক, উদ্ধার নগদ টাকা, মোবাইল ও ইয়াবা — প্রতারণায় ব্যবহৃত ইমো ও বিকাশ অ্যাকাউন্ট চিহ্নিত করেছে পুলিশ।

রাজশাহীতে বিকাশ-ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার নগদ অর্থ

  • আপলোড সময় : ১০-১০-২০২৫ ১২:৫৬:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-১০-২০২৫ ১২:৫৮:২২ পূর্বাহ্ন
রাজশাহীতে বিকাশ-ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার নগদ অর্থ রাজশাহীতে বিকাশ-ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার নগদ অর্থ
রাজশাহী জেলার বাঘা থানার গড়গড়ী ইউনিয়নের আশরাফপুর গ্রাম থেকে বিকাশ ও ইমো প্রতারকচক্রের চারজন হ্যাকারকে গ্রেফতার করেছে রাজশাহী জেলা পুলিশ। বুধবার (৯ অক্টোবর ২০২৫ খ্রি.) রাত ৩টা ৫ মিনিটে বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মো. জুবায়ের হাসান শিশির (২১) ও মো. জাহিদ হাসান সিজান (১৯), তারা আশরাফপুর গ্রামের মো. ফারুক হোসেন লিটনের পুত্র; মো. শরিফুল ইসলাম সিজান (৩৪), একই গ্রামের মো. শহিদুল ইসলামের পুত্র; এবং মো. রতন আলী (২৫), খানপুর গ্রামের মৃত শফিকুল ইসলামের পুত্র।
রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি-এর নির্দেশে এবং অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) নওরোজ হাসান তালুকদারের তত্ত্বাবধানে, রাজশাহী জেলার পুলিশ সুপার ফারজানা ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিৃত হয়। রাত ১২টা ১ মিনিট থেকে সকাল ৬টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে পুলিশ একাধিক টিমে ভাগ হয়ে অংশ নেয়।
অভিযানে গ্রেফতারকৃতদের হেফাজত থেকে নগদ ১ লাখ ৪৮ হাজার ৮২৫ টাকা, ১১টি বিভিন্ন কোম্পানির মোবাইল সেট, ১৬টি সিম কার্ড এবং ৬টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, রাজশাহীর বাঘা ও নাটোরের লালপুর এলাকায় দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ প্রতারকচক্র বিকাশ ও ইমো অ্যাপ ব্যবহার করে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নিচ্ছিল। বিষয়টি পুলিশের নজরে এলে র‌্যাব ও সেনাবাহিনীর সমন্বয়ে রাজশাহী জেলা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে।
পলাতক আরও কয়েকজন সদস্যের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় বাঘা থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৫

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৫