ঢাকা , শুক্রবার, ১৫ মে ২০২৬ , ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরিশাল জজ কোর্টের আইনজীবীকে ব্ল্যাকমেইলের অভিযোগে এক নারী গ্রেফতার রাজশাহীর বাজারে আসছে মৌসুমের প্রথম গুটি আম খাদেমুল ইসলাম জামে মসজিদ ও হাফেজিয়া মাদ্রাসার পুনর্নির্মাণ কাজের শুভ উদ্বোধন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনকে খ্রিস্টানপাড়ায় সংবর্ধনা রাজশাহীতে ঐতিহ্যের প্রতীক ঢোপকল স্থাপন, নগর ইতিহাস সংরক্ষণে রাসিকের উদ্যোগ বড়মাঠে মিলল এসএসসির ৫০ খাতা, ঠাকুরগাঁওজুড়ে তোলপাড় আম গাছ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু ফারাক্কা লংমার্চের ৫০ বছর উপলক্ষে রাজশাহীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদক, চুরি-ছিনতাইকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ডিজিটাল উন্নয়নে রাজশাহী এগিয়ে যাবে নিক্স পপের মাধ্যমে, ভূমিমন্ত্রী ব্র্যাককে রাজশাহী সিল্ক বিশ্ববাজারে ছড়িয়ে দেওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর হালিশহরে ১১ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ নারীসহ ৬ মাদক কারবারি গ্রেপ্তার কুকুরের কামড়ে হাসপাতালে ৩ গ্রামের মানুষ প্রেমিককে দিয়ে বাবার বাড়িতেই ডাকাতি, গ্রেফতার তরুণী কলকাতায় রাস্তায় জুমার নামাজ পড়া ঘিরে উত্তেজনা, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন পাওনা টাকা দাবি করায় প্রাণনাশের হুমকি ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন ওমরপুর পূজা মন্দিরে কীর্তন অনুষ্ঠানের সমাপনী, উন্নয়নের আশ্বাস রাসিক প্রশাসকের হারিয়ে যাওয়া রাজশাহী সিল্ককে আবার বিশ্বব্যাপী নিয়ে যাওয়ার অনুরোধ ব্র্যাকের কাছে: ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু পুঠিয়ায় সরকারি বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন পুঠিয়ায় সরকারি বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

মহানগরীর দূরপাল্লার বাস নওদাপাড়া টার্মিনালে স্থানান্তর: পুলিশ কমিশনারের পরিদর্শন

  • আপলোড সময় : ০৯-১০-২০২৫ ০৪:৪৫:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১০-২০২৫ ০৪:৪৫:২২ অপরাহ্ন
মহানগরীর দূরপাল্লার বাস নওদাপাড়া টার্মিনালে স্থানান্তর: পুলিশ কমিশনারের পরিদর্শন মহানগরীর দূরপাল্লার বাস নওদাপাড়া টার্মিনালে স্থানান্তর: পুলিশ কমিশনারের পরিদর্শন
রাজশাহী মহানগরীর যানজট নিরসন ও জনসাধারণের ভোগান্তি কমাতে দূরপাল্লার বাসগুলোকে নওদাপাড়া নতুন বাস টার্মিনালে স্থানান্তরের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। 
বৃহস্পতিবার (৯ অক্টোবর ২০২৫) সকাল সাড়ে ১১টায় নওদাপাড়া বাস টার্মিনাল পরিদর্শন করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান এস. এম. তুহিনুর আলম, আরএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. নূর আলম সিদ্দিকী, রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হেলাল এবং রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম পাখিসহ পরিবহন খাতের অন্যান্য নেতৃবৃন্দ।

পরিদর্শন শেষে পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান গণমাধ্যমকর্মীদের বলেন, রাজশাহীতে প্রতিদিন শত শত দূরপাল্লার বাস শহরে প্রবেশ করে, যার ফলে নগরীর প্রধান সড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয় এবং যাত্রী ও সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন। এই সমস্যা সমাধানে দূরপাল্লার বাসের যাত্রী ওঠানামা নওদাপাড়া টার্মিনাল থেকে সম্পন্ন করার চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, পরিবহন মালিকদের সুবিধা দিতে আরডিএ বিভিন্ন অবকাঠামোগত কাজ করছে। দূরপাল্লার বাস কাউন্টার শহরের যেকোনো জায়গায় থাকতে পারে, তবে যাত্রী ওঠানামা অবশ্যই নওদাপাড়া বাস টার্মিনাল থেকে করতে হবে। পুলিশ কমিশনার জানান, এ বিষয়ে পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে বৈঠক করা হয়েছে এবং নগরীর যানজট নিরসনে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

এসময় রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এস. এম. তুহিনুর আলম জানান, নওদাপাড়া বাস টার্মিনালকে একটি আধুনিক ও যাত্রীবান্ধব টার্মিনালে রূপান্তরিত করতে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই পরিকল্পনাগুলো দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে কাজ চলছে বলে তিনি উল্লেখ করেন। এই উদ্যোগ বাস্তবায়িত হলে মহানগরীর যানজট বহুলাংশে কমে আসবে এবং তাদের যাতায়াত আরও স্বস্তিদায়ক হবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে ঐতিহ্যের প্রতীক ঢোপকল স্থাপন, নগর ইতিহাস সংরক্ষণে রাসিকের উদ্যোগ

রাজশাহীতে ঐতিহ্যের প্রতীক ঢোপকল স্থাপন, নগর ইতিহাস সংরক্ষণে রাসিকের উদ্যোগ