ঢাকা , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ , ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জেলা পরিষদের প্রশাসককে কথা নয় কাজ গ্রন্থের সৌজন্য কপি উপহার নগরীতে মাদক কারবারীকে গ্রেফতার-৩ রাজশাহী খাদ্যবিভাগে বদলি নিয়ে অনিয়মের অভিযোগ রাজশাহী চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত রাজশাহীতে আইনগত সহায়তা দিবস: ৬২১টি বিরোধ নিষ্পত্তি নোয়াখালীতে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১, আহত ৮ ঠাকুরগাঁওয়ে লিগ্যাল এইড দিবস পালিত রিচা চাড্ডার নতুন ক্রাইম থ্রিলার সিরিজ ব্রাজিলে শাকিরার কনসার্ট মঞ্চ প্রস্তুতির সময় দুর্ঘটনায় নির্মাণকর্মীর মৃত্যু ট্রাম্প–ইরান কূটনৈতিক অচলাবস্থা, পারমাণবিক ইস্যুতেই মূল বিরোধ ১০ বছরের নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে সিআইএসএফ জওয়ান গ্রেপ্তার মাদরাসা ছাত্রীর আত্মহত্যা ঢাকতে বজ্রপাতের গুজব ছড়ালো পরিবার মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, সেই যুবক আটক নোয়াখালীতে বজ্রপাতে মাদারাসা ছাত্রীর মৃত্যু গোদাগাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমান ডিজেল ও পেট্রোল জব্দ জনস্বাস্থ্য সুরক্ষায় তামাকপণ্যে কার্যকর কর আরোপের দাবি তরুণদের রূপপুরে আজ ইউরেনিয়াম লোডিং শুরু, পারমাণবিক বিদ্যুতের যুগে প্রবেশ করছে বাংলাদেশ ফরিদপুরে একই পরিবারের তিনজনকে কুপিয়ে হত্যা, আহত ১; অভিযুক্ত আটক আরও দুই বাংলাদেশি হজযাত্রীর সৌদিতে মৃত্যু লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস খাদে , নিহত ৩

ইসরায়েলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল স্পেন

  • আপলোড সময় : ০৯-১০-২০২৫ ০১:৫১:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১০-২০২৫ ০১:৫১:৪৬ অপরাহ্ন
ইসরায়েলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল স্পেন ছবি: সংগৃহীত
ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হওয়ার ঘোষণা দিয়েও অবরুদ্ধ ভূখণ্ডটিতে অমানবিক হামলা ও হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে ইসরায়েল। এ অবস্থায় দখলদার দেশটির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্পেন। 

এর অংশ হিসেবে ইসরায়েলের সঙ্গে সব ধরনের অস্ত্র বাণিজ্য বন্ধে বুধবার (৮ অক্টোবর) একটি বিল পাস হয়েছে স্পেনের সংসদে। খবর আল জাজিরার।

স্পেন সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ইসরায়েলের সঙ্গে কোনো অস্ত্র বা সামরিক প্রযুক্তি কেনাবেচা করা যাবে না। এমনকি ইসরায়েলে সামরিক সরঞ্জাম বা জ্বালানি বহনকারী জাহাজ ও বিমান স্পেনের বন্দর বা আকাশসীমা ব্যবহার করতে পারবে না।

ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ইসরায়েলের সবচেয়ে কড়া সমালোচক দেশগুলোর একটি হচ্ছে এই স্পেন। দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সরকার এর আগেই গাজা আগ্রাসনের কারণে ইসরায়েলের বিরুদ্ধে বেশ কিছু নিষেধাজ্ঞা ঘোষণা করেছিল।

সবশেষ বুধবারের ভোটে বামপন্থি দল পোদেমোসও সরকারকে সমর্থন দেয়। তবে, রক্ষণশীল পপুলার পার্টি ও ডানপন্থি ভক্স দল প্রস্তাবটির বিরোধিতা করে।

পোদেমোস নেত্রী ইওনে বেলারা বলেন, ইসরায়েলের ব্যাপারে সরকারকে আরও কঠোর হতে হবে। তাদের সঙ্গে বিদ্যমান সব অস্ত্র চুক্তি বাতিল করা উচিত।

অন্যদিকে স্পেনের অর্থমন্ত্রী কার্লোস কুয়ের্পো বলেন, এই নিষেধাজ্ঞা আন্তর্জাতিকভাবে একটি শক্ত অবস্থান। প্রতিরক্ষামন্ত্রী মার্গারিতা রোবলেস জানান, গত বছরের ৭ অক্টোবর হামাসের হামলার দিনই আমরা ইসরায়েলকে অস্ত্র বিক্রি বন্ধ করেছিলাম।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
রাজশাহীতে আইনগত সহায়তা দিবস: ৬২১টি বিরোধ নিষ্পত্তি

রাজশাহীতে আইনগত সহায়তা দিবস: ৬২১টি বিরোধ নিষ্পত্তি