ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬ , ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাম ও হামের উপসর্গে মৃত্যু ৭০০ ছড়াল নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩ রাজশাহী কলেজিয়েট স্কুলের দ্বিশত বর্ষপূর্তির অনুষ্ঠান হবে এক ঐতিহাসিক মিলনমেলা: ভূমিমন্ত্রী বয়স কমাতে ব্যবহার করতে পারেন ৫টি আই সিরাম প্যাচ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ ‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালবাসি’, ভক্তের কথায় লজ্জা পেলেন শাহরুখ ঠাকুরগাঁও বিডি হলের পাশে রহস্যজনক যুবকের মরদেহ উদ্ধার, মোবাইল ফোনের সূত্রে মিলল পরিচয় ভেনেজুয়েলায় ভূমিকম্প: মৃত বেড়ে একলাফে ৫৮৯! রাজশাহীতে বিপুল পরিমান গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার সিংড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা মাদকবিরোধী দিবসে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু নির্যাতন প্রতিরোধে কার্যকর আইন ও জবাবদিহিমূলক রাষ্ট্রের দাবি আশুরার গুরুত্ব ও তাৎপর্য! উপশহর নিউ মার্কেট এলাকায় রাস্তা ও ড্রেনের উন্নয়নে পরিদর্শনে রাসিক প্রশাসক পীরগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু, এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

শরীরে চেপে বসে থাকা জিন্‌সের প্যান্ট মূত্রনালিতে সংক্রমণের কারণ হতে পারে!

  • আপলোড সময় : ০৯-১০-২০২৫ ০১:২৫:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১০-২০২৫ ০১:২৫:৫৩ অপরাহ্ন
শরীরে চেপে বসে থাকা জিন্‌সের প্যান্ট মূত্রনালিতে সংক্রমণের কারণ হতে পারে! প্রতিকী ছবি
জিন্‌সের প্যান্ট এ যুগে নিত্যদিনের সঙ্গী। তার ফিটিংয়ের নানা রকমফেরও আছে। ফ্যাশনের জন্য কেউ পরেন গায়ে সেঁটে বসে থাকা টাইট জিন্‌স। কেউ পরেন ঢলঢলে ব্যাগি জিন্‌স। কিন্তু এই ফ্যাশনের প্রভাব শুধু সাজগোজ পর্যন্ত সীমিত থাকলে কথা ছিল। দেখা যাচ্ছে, তা নয়। জিন্‌স পরিস্থিতি বিশেষে শরীর-স্বাস্থ্যের উপরেও প্রভাব ফেলতে পারে। এমনকি, ইউরিনারি ট্র্যাক ইনফেকশন বা মূত্রনালির সংক্রমণের মতো জটিল রোগের কারণও হতে পারে জিন্‌সের ফিটিং।

এক গবেষণায় তেমনই দাবি। আমেরিকান জার্নাল অফ পাবলিক হেল্থ-এ প্রকাশিত ওই গবেষণাপত্র থেকে জানা যাচ্ছে, সিন্থেটিক এবং শরীরের সঙ্গে আঁটসাঁট হয়ে থাকা জামাকাপড় ব্যাক্টেরিয়ার বেড়ে ওঠার আদর্শ পরিবেশ তৈরি করে। বিশেষ করে আঁটসাঁট প্যান্ট দীর্ঘ ক্ষণ পরে থাকলে এমন হওয়ার আশঙ্কা বেশি। শরীরে ইকোলাই ব্যাক্টেরিয়ার সংখ্যা অনেকটাই বেড়ে যেতে পারে, যা ইউটিআই বা মূত্রনালির সংক্রমণের অন্যতম কারণ।

টাইট জিন্‌সের সঙ্গে ব্যাক্টেরিয়া বৃদ্ধির সম্পর্ক কী?

গবেষণাপত্রে এ ব্যাপারে সবিস্তার বলা হয়েছে। গবেষকেরা জানাচ্ছেন, মানবদেহের মূত্রনালি এমন ভাবে তৈরি, যা ব্যাক্টেরিয়ার সংক্রমণ রোধ করতে পারে। কিন্তু যদি কেউ টাইট জিন্‌স পরেন এবং দীর্ঘ সময় ধরে তা পরে থাকেন তবে নানা সমস্যা তৈরি হতে থাকে। এক, মূত্রনালিতে যথাযথ বায়ু চলাচল হয় না। দুই, মূত্রনালির উপর চাপ পড়ে, সেখানে অনাবশ্যক আর্দ্রতা তৈরি হয়, যা ব্যাক্টেরিয়া বেড়ে ওঠার জন্য অনুকূল পরিস্থিতি তৈরি করে। এতে প্রস্রাবের ব্লাডার এবং ইউরেথ্রায় ব্যাক্টেরিয়া আরও বেশি করে জন্মায়। যা মূত্রনালির সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে দেয়।

গবেষকেরা জানাচ্ছেন, এই ঝুঁকি আরও বেড়ে যায় যদি কারও জিন্‌সে পলিয়েস্টার বা স্প্যান্ডেক্স মেশানো থাকে। ইদানীং অধিকাংশ স্ট্রেচেবল এবং স্কিন টাইট জিন‌্‌সেই স্প্যান্ডেক্স ব্যবহার করা হয়ে থাকে। যাতে সেটি শরীরে আদল নিতে পারে সহজেই। কিন্তু তাতে সমস্যা বাড়ছে আরও। কারণ পলিয়েস্টার বা স্প্যান্ডেক্স তাপ ধরে রাখে। হাওয়া চলাচলে আরও বেশি বাধা দেয়। তাতে তলপেট, মূত্রাশয়ের সমস্যা আরও বাড়ে।

কাদের ঝুঁকি বেশি?

টাইট জিন্‌স পরলে মহিলা এবং পুরূষ উভয়েরই ইউটিআইয়ের সমস্যা হতে পারে। তবে মহিলাদের সমস্যা তুলনায় একটু বেশি। কারণ, তাদের মূত্রনালির দৈর্ঘ্য পুরুষদের তুলনায় খাটো। মূত্রাশয় বা ব্লাডার থেকে এই মূত্রনালি বা ইউরেথ্রা মারফত মূত্র শরীরের বাইরে যায়। ফলে সহজেই বাইরে জমা ব্যাক্টেরিয়া পৌঁছে মূত্রনালির মাধ্যমে পৌঁছে যায় ব্লাডারে।

কী করবেন?

১। চিকিৎসকেরা বলছেন সবসময় সুতির অন্তর্বাস পরুন। এমন পোশাক পরুন যাতে সহজে হাওয়া চলাচল করতে পারে।

২। গরম এবং আর্দ্র আবহাওয়া থাকলে স্কিন টাইট জিন্‌স এড়িয়ে চলাই ভাল। পরলেও বেশি ক্ষণ পরা উচিত নয়।

৩। জল বেশি করে খান এবং শারীরিক পরিচ্ছন্নতা বজায় রাখুন।

৪। শরীরচর্চা করার পরে বা সাঁতার কাটলে বা কোনও কারণে অতিরিক্ত ঘেমে গেলে ভিজে বা স্যাঁতসেঁতে পোশাক যত দ্রুত সম্ভব পাল্টে নিন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩

নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩