ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

জর্দি আলবার অবসরের ঘোষণা

  • আপলোড সময় : ০৮-১০-২০২৫ ০২:৪০:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১০-২০২৫ ০২:৪০:১৮ অপরাহ্ন
জর্দি আলবার অবসরের ঘোষণা ছবি: সংগৃহীত
দিনকয়েক আগেই অবসরের ঘোষণা দিয়েছেন সার্জিও বুসকেটস। ইন্টার মায়ামির জার্সিতে চলতি মৌসুম শেষ করেই বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছেন স্পেনের এই বিশ্বকাপজয়ী মিডফিল্ডার। ইন্টার মায়ামিতে ফের শোনা গেল বিদায়ের রাগিনী। স্পেনের আরেক তারকা জর্দি আলবাও অনুসরণ করতে যাচ্ছেন সতীর্থ বুসকেটসের পদাঙ্ক।

মেজর লিগ সকারের (এমএলএস) চলতি মৌসুম শেষেই ফুটবল থেকে অবসর নিতে যাচ্ছেন জর্দি আলবা। মঙ্গলবার (৭ অক্টোবর) ইনস্টাগ্রামে নিজের অবসরের সিদ্ধান্ত জানান ২০১২ সালে স্পেনের হয়ে ইউরো জেতা এই লেফটব্যাক।

ইনস্টাগ্রামে আলবা লিখেছেন, 'সময় এসেছে আমার জীবনের সত্যিকারের অর্থপূর্ণ অধ্যায়ের ইতি টানার। এই মৌসুমের শেষে আমার পেশাদার ফুটবল ক্যারিয়ার শেষ করার সিদ্ধান্ত নিয়েছি আমি। পূর্ণ আত্মবিশ্বাস, শান্তি এবং আনন্দের সঙ্গে এই আমি সিদ্ধান্ত নিয়েছি।'

৩৬ বছর বয়সী আলবা স্পেনের জার্সিতে ২০১২ সালে ইউরো জিতেছেন। ২০১২ সালে বার্সেলোনায় যোগ দেয়ার পর সম্ভাব্য সব শিরোপাই জিতেছেন এই ফুলব্যাক। ছয়বার লা লিগার পাশাপাশি একবার চ্যাম্পিয়ন্স লিগ, পাঁচবার স্প্যানিশ কাপ, চারবার স্প্যানিশ সুপার কাপ, একবার করে ক্লাব ওয়ার্ল্ড কাপ ও উয়েফা সুপার কাপ জিতেছেন আলবা। ২০২৩ সালে বার্সেলোনা ছেড়ে ইন্টার মায়ামিতে সাবেক সতীর্থ লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও বুসকেটসের সঙ্গে যোগ দেন।

২০২৩ সালে স্পেনের জার্সি খুলে রাখার আগে ৯৩ ম্যাচ খেলে ৯ গোল করেছেন।

আলবার বিদায়ের ঘোষণায় আবেগতাড়িত সতীর্থ মেসি। সেই বার্সেলোনার দিনগুলো থেকেই দুজনের সম্পর্ক দারুণ। বার্সা ও মায়ামির হয়ে সব মিলিয়ে ৪১৩ ম্যাচ একসঙ্গে খেলেছেন তারা। প্রিয় বন্ধুর বিদায়ে বিশেষ বার্তা দিয়েছেন মেসি।

মেসি লিখেছেন, 'জর্দি, ধন্যবাদ তোমাকে। তোমাকে ভীষণ মিস করব। এত বছর একসঙ্গে থাকার পর, বাঁ দিকে তাকিয়ে তোমাকে না দেখা সত্যিই অদ্ভুত লাগবে… এই বছরগুলোতে তুমি আমাকে যত অ্যাসিস্ট দিয়েছ, তা অবিশ্বাস্য! এখন আমার পাসগুলো ফিরিয়ে দেবে কে?'

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা