ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে ৬ কেজি গাঁজা ও বিদেশি মদসহ দুই মাদক কারবারি আটক জয়পুরহাটে ৯২.৫৪ গ্রাম হেরোইনসহ এক ব্যক্তি গ্রেপ্তার পুঠিয়ায় মহাসড়কে বিসিবির কাভার্ড ভ্যান থেকে ক্রিকেটারদের লাগেজ চুরির ঘটনায় আটক ৪ রাজশাহীতে মাদক কারবারী গ্রেফতার ৩, কারাদণ্ড ২ ​দুর্গাপুরে শিক্ষা-প্রতিষ্ঠানের মাঠ দখল করে ‘জামাই মেলা, বাণিজ্যের অভিযোগ পুঠিয়ায় ৫৬ পূজামণ্ডপে ৩৩ হাজার ৬০০ কেজি জিআর চালের ডিও বিতরণ চারঘাটে ছিনতাই হওয়া অটোভ্যানের মালামাল সহ গ্রেফতার ৩ রাজশাহীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে নকল অলিভ অয়েল জব্দ; ১০ হাজার টাকা জরিমানা রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেফতার অমিতাভ বচ্চনের থেকে পারিশ্রমিক ১ টাকা বেশি চাই! দাবি মেটার পরেই ছবির চুক্তিতে সই করেন নানা পটেকর? ‘হানিট্র্যাপে পড়ে’ নারীর কাছে বাবা, উদ্ধারে গিয়ে দিশেহারা ছেলে বিজিবির অভিযানে ৩৯ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ ৮ বছরের শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, ৬৪ বছরের বৃদ্ধ গ্রেপ্তার স্বামীর ‘বদলে যাওয়া’ সইতে না পেরে ‘চরম সিদ্ধান্ত’ নিলেন গৃহবধূ রাস্তায় শিক্ষককে পেটানো সেই স্কুলছাত্র নিয়ে ‘বড় পদক্ষেপ’ নিলেন বাবা নরসিংদীতে পৃথক সড়ক দুঘর্টনায় শিশুসহ ৩ জনের মৃত্যু প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় যে কাণ্ড ঘটালেন কালু মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে-হালান্ড সীমান্তে আনা হলো ভারতীয় নারীর মরদেহ, শেষবার মাকে দেখলেন বাংলাদেশ থাকা মেয়ে ‘গভীর রাতে’ ধানক্ষেতে কীটনাশক স্প্রে, কৃষকের মাথায় হাত

পেশির জড়তা কাটাতে নিয়মিত অভ্যাস করতে হবে একটি আসন

  • আপলোড সময় : ০৭-১০-২০২৫ ০২:০৬:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১০-২০২৫ ০২:০৬:১৭ অপরাহ্ন
পেশির জড়তা কাটাতে নিয়মিত অভ্যাস করতে হবে একটি আসন ছবি: সংগৃহীত
বাড়ি থেকে অফিসের কাজের ব্যস্ত জীবনের মাঝে সকালে বা বিকেলে ৪০-৪৫ মিনিট সময় বার করা কি চাট্টিখানি কথা! কী ধরনের ব্যায়াম করা ভাল, তা খুঁজে বার করতেই সময় চলে যায়। এ দিকে অফিসে টানা ৮-৯ ঘণ্টা বসে কাজে শরীরের যে কত ক্ষতি হচ্ছে, তা বলার নয়। টানা ঘণ্টা দুয়েক যদি চেয়ারে বসে কম্পিউটার স্ক্রিনের দিকে তাকিয়ে থাকেন কেউ, তা হলে যেমন চোখের বারোটা বাজবে, তেমনই নিতম্বের পেশির অসাড়তাও বাড়বে। ফলে পেশিতে টান ধরা, যন্ত্রণায় কাহিল হতে হবে। যাঁরা এই সমস্যায় ভুগছেন, তাঁদের জন্য রইল সহজ যোগাসনের একটি পদ্ধতি। যে কোনও বয়সিরাই করতে পারেন। অফিসের চেয়ারে বসেও করা যাবে। নিয়মিত অভ্যাসে অনেক সমস্যা থেকে রেহাই পাওয়া যাবে।

আসনটির নাম শ্রোণী চক্রাসন। ফিটনেস প্রশিক্ষকেরা বলেন ‘হিপ সার্কল’। আসনটি অভ্যাস করলে ঊরু, নিতম্ব ও কোমরের পেশির জোর বাড়ে।

কী ভাবে করবেন?

১) মাটিতে দুই পা রেখে চেয়ারে সোজা হয়ে বসুন। পিঠ টানটান থাকবে। মাথা ও ঘাড় সোজা থাকবে। শরীর ঝোঁকাবেন না।

২) এ বার চেয়ারের সামনের দিকে কিছুটা এগিয়ে আসুন। পিঠ, কোমর বা ঘাড় যেন সোজা থাকে। হাঁটু সোজা রেখে ডান পা সামনের দিকে বাড়িয়ে দিন যতটা সম্ভব।

৩) এই অবস্থায় ডান পা একবার ঘড়ির কাঁটার দিকে ও পরের বার বিপরীতে ঘোরান চক্রাকারে। শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক থাকবে।

৪) একই ভাবে বাঁ পা সামনের দিকে এগিয়ে চক্রাকারে একবার ঘড়ির কাঁটার দিকে ও পরের বার বিপরীতে ঘোরাতে হবে। ৫-৭ বার করে এক একটি পায়ে এমন করতে হবে।

৫) দুই পা কম করেও ১০ বার করে ঘোরালে এক রাউন্ড শেষ হবে। এই ভাবে ৩-৪ রাউন্ড করতে হবে।

৬) আসনটি অভ্যাস করার সময় ঊরুতে, কোমরে বা পিঠে ব্যথা না লাগে, সে দিকে খেয়াল রাখতে হবে।

উপকারিতা
পা ও নিতম্বের পেশির জোর বাড়বে। পেশির অসাড়তা কমবে।

পায়ের কাফ মাসলের ব্যথা, সায়াটিকার ব্যথা কমবে।

পিঠ-কোমরের যন্ত্রণা ভোগালে আসনটি অভ্যাস করতে পারেন।

শরীরের ভারসাম্য বজায় থাকবে।

বয়স্কেরা আসনটি করলে হাঁটাচলায় ভারসাম্য বজায় থাকবে।

সতর্কতা
হাঁটুতে অস্ত্রোপচার হলে আসনটি করা যাবে না।

অন্তঃসত্ত্বা অবস্থায় আসনটি করার আগে প্রশিক্ষকের পরামর্শ নিতে হবে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে বিসিবির ক্রিকেট দলের চুরি হওয়া মালামাল সহ গ্রেপ্তার ৪

রাজশাহীতে বিসিবির ক্রিকেট দলের চুরি হওয়া মালামাল সহ গ্রেপ্তার ৪