ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিখোঁজের দুই দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার রাজশাহী বিভাগের চাষি ও কৃষি উদ্যোক্তাদের সঙ্গে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রীর মতবিনিময় আগামী ৮ নভেম্বর পর্যন্ত সরকারী ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের তিন দিন পর সোনামসজিদ বন্দরে কর্মবিরতি প্রত্যাহার, শুরু আমদানি-রপ্তানি প্রতিবেশীর বাড়িতে গ্যাসলাইট আনতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার আগামী ২৩ ডিসেম্বর এইচএসসির সম্পূরক পরীক্ষার ফলাফল সুইডিশ সরকারের বৃত্তি বিনা খরচে স্নাতকোত্তর পড়ার সুযোগ দক্ষিণী সিনেমায় কাজের অভিজ্ঞতা নিয়ে বিস্ফোরক রাধিকা আপ্তে সেন্সরের ছাড়পত্র পেল সালমানের মাতৃভূমি’র ট্রেলার, মুক্তি ৬ নভেম্বর ভৌতিক ছবিতে ভূমি পেডনেকর, শুরু হচ্ছে নতুন ফ্র্যাঞ্চাইজি মান্দায় পাল্টে যাচ্ছে গ্রামীণ জনপথের চিত্র, কাজের মানে এলাকাবাসীর স্বস্তি কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য : কৃষিমন্ত্রী নওগাঁয় নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য গ্রেপ্তার আধিপত্য বিস্তারে সবচেয়ে উন্নত যুদ্ধবিমান জে-২০-তে বড় ধরনের পরিবর্তন এনেছে চীন পুলিশের এএসপি হলেন ৬৭ কর্মকর্তা দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ব্যক্তিরা সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, প্রধানমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে আরএমপি কমিশনারের নির্দেশনা নাটোরের লালপুরে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা রোনালদোর দেশজুড়ে এক দিনে ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

‘চাহিদা মেটাতে করণের সঙ্গে প্রেম করেছিলাম’: আনুশা দাণ্ডেকার

  • আপলোড সময় : ০৬-১০-২০২৫ ০৪:৩০:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১০-২০২৫ ০৪:৩০:০৫ অপরাহ্ন
‘চাহিদা মেটাতে করণের সঙ্গে প্রেম করেছিলাম’: আনুশা দাণ্ডেকার ছবি: সংগৃহীত
বলিউড অভিনেত্রী আনুশা দাণ্ডেকার ফের উঠে এলেন আলোচনার কেন্দ্রে, এর এবার তিনি মুখ খুলেছেন প্রাক্তন প্রেমিকা করণ কুন্দ্রাকে ঘিরে। করণ-আনুশার দীর্ঘদিনের সম্পর্ক ও একসাথে কাটানো মূহুর্তগুলো নিয়ে বি-টাউনে একসময় চর্চার অন্ত ছিল না। কিন্তু সম্প্রতি এক পডকাস্টে অভিনেত্রী যা জানালেন, তা শুনে হতবাক হয়েছেন নেটিজেনরা।

পডকাস্টে তিনি খোলামেলাভাবে বলেছেন যে ‘সিচুয়েশনশিপ’ বলতে তিনি আসলে কী বোঝেন। তিনি স্বীকার করেছেন যে প্রাক্তন করণ কুন্দ্রাকে তিনি ব্যবহার করেছেন নানা সুবিধার জন্য—যেমন ভ্রমণ, পার্টি আর যৌনতার জন্য।

আরও জানালেন করণের সঙ্গে কোনোদিনই প্রেম ছিল না। যা ছিল তা সময় কাটাতে ও শারীরিক প্রয়োজন মেটাতে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, এক ভিডিওতে এসব কথা বলেছেন আনুশা।
   
তার কথায়, আপনার জীবনে জন্মদিন, নানা উৎসব, উদযাপন-সহ অনেক কিছুই আছে। সে সময়ে আপনি কি একা থাকবেন? বিয়ের আগে এই ধরনের উদ্‌যাপন উপভোগ করতে তাই এমন কারও পাশে থাকা দরকার যিনি সাময়িক অভাব পূরণ করবেন। কর্ণ আমার জীবনে সেই ব্যক্তি।

আনুশা স্পষ্ট করে জানিয়েছেন, শুধুই উদযাপন নয়, যৌনতার জন্যও এই ধরনের সম্পর্কের প্রয়োজন। বলেন, কোনো মানুষ একা বাঁচতে পারে না। সবারই যৌনতা প্রয়োজন। সেক্ষেত্রে কত দিন ‘স্বপ্নে দেখা রাজপুত্র’র জন্য অপেক্ষা করা যায়?

তবে আনুশার এমন মন্তব্যে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। কেউ কেউ করছেন কটাক্ষ, তো কেউ তুলছেন সংস্কৃতির কথাও। কেউ কেউ দেখছেন ব্যাভিচার হিসেবে। তবে সেসব নিয়ে অভিনেত্রী এখনও কোনো বক্তব্য দেননি।

২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত এমটিভি-র জনপ্রিয় রিয়্যালিটি শো ‘লাভ স্কুল’–এর সহ-সঞ্চালক ছিলেন করণ ও আনুশা। তিন বছরেরও বেশি সময় ধরে চলেছিল তাদের প্রেম। কিন্তু ২০২০ সালে আকস্মিকভাবে সম্পর্ক ভেঙে যায়। এখন করণ কুন্দ্রা অভিনেত্রী তেজস্বী প্রকাশের সঙ্গে সম্পর্কে রয়েছেন। অন্যদিকে, আনুশা দাণ্ডেকরও নিজের ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায় শুরু করেছেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে আরএমপি কমিশনারের নির্দেশনা

রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে আরএমপি কমিশনারের নির্দেশনা