ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার

রাণীনগরে আড়াই লক্ষ টাকার বিদেশী ৩টি গরু চুরি

  • আপলোড সময় : ০৩-১০-২০২৫ ০৪:২৫:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১০-২০২৫ ০৪:২৫:২০ অপরাহ্ন
রাণীনগরে আড়াই লক্ষ টাকার বিদেশী ৩টি গরু চুরি প্রতীকী ছবি
নওগাঁর রাণীনগরে বুধবার দিবাগত রাতে উপজেলার গোনা ইউনিয়নের লক্ষিপুর গ্রামের গুলজার হোসেনের গোয়াল থেকে ৩টি বিদেশী জাতের গরু চুরি হওয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার বিকেলে রাণীনগর থানায় ওই গ্রামের মমতাজ আলী খানের ছেলে বিএনপি নেতা মো: আতাউর রহমান ওরফে গুলজার হোসেনের করা অভিযোগ সূত্রে জানা গেছে যে, প্রতিদিনের মতো বুধবার রাতে গোয়াল ঘরে গরু তালাবদ্ধ করে ঘুমিয়ে পড়েন। বৃহস্পতিবার ভোরে প্রকৃতির ডাকে সারা দিতে গেলে দেখতে পান যে বাহির থেকে তাদের ঘরের দরজা লক করা। আশেপাশের আরো ৫টি বাড়ির দরজাও বাহির থেকে বন্ধ করা ছিলো।

পরে তিনি গোয়াল ঘরে গিয়ে দেখতে পান যে, গোয়াল ঘরের দরজার তালা কেটে চোরেরা ৫টি গরুর মধ্যে ১টি লাল সিন্ধি, ১টি সাদা ও লাল রং এর ১টি গরুসহ মোট ৩টি গরু চুরি করে নিয়ে গেছে। ৩টি গরুর আনুমানিক মূল্য ছিলো আড়াই লক্ষ টাকা। এভাবে মাঝে মধ্যেই উপজেলার কোন না কোন গ্রাম থেকে গরু চুরি হওয়ার খবর শোনা যাচ্ছে। অথচ পুলিশের কোন ভূমিকা না থাকায়  এখন পর্যন্ত পুলিশ একটি গরুও উদ্ধার করতে পারেনি। কিংবা সেই কথিত চোর সিন্ডিকেটের কোন সদস্যদেরই আটক করতে পারেনি। এমন ঘটনা উপজেলার ছোট-বড় খামারীদের মাঝে চরম আতঙ্কের সৃষ্টি করেছে বলে জানান এই ভুক্তভোগী ব্যক্তি।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাফিজ মো: রায়হান জানান দূর্গা পূজা সম্পন্ন করা নিয়ে প্রতিটি পুলিশ সদস্যরা চরম ব্যস্ততার মধ্যে ছিলো। গরু চুরির বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। দ্রুতই পুলিশ সদস্যরা মাঠে নামবে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি