ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ষষ্ঠ শ্রেণির ছাত্রী তাহমিনাকে অপহরণ, গ্রেপ্তারি পরোয়ানা সত্ত্বেও প্রকাশ্যে অভিযুক্তরা দুর্গাপূজার শুভেচ্ছাবার্তা ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী দেশি বীজ ও প্রকৃতিবান্ধব কৃষিতে পুষ্টিসমৃদ্ধ আগামীর আহ্বান রাবি শিক্ষার্থীর প্রাইভেট কারের চাপায় রিকশাচালক নিহত, শিশু সহ আহত ২ প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানালেন বারাক ওবামা প্রধানমন্ত্রীর আসন্ন রাজশাহী সফর ঘিরে প্রস্তুতিমূলক সভা জেলা প্রশাসনের প্রথম দিনেই রজনীকান্তের জেলার ২-এর বাজিমাত ঈশ্বরদীতে ১১ বছরের শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, ষাটোর্ধ্ব বৃদ্ধ গ্রেপ্তার মেয়ের লাঠির আঘাতে আহত পিতা, বিষাক্ত পদার্থ সেবনে মৃত্যু সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক বাগানে গাছের পাতা সংগ্রহ করতে গিয়ে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৬০ বছরের বৃদ্ধা ভিক্ষুককে ধর্ষণের অভিযোগ, হাসপাতালে ভর্তি ইমরান খানের পাশে থাকার বার্তা প্রেমিকা লেখার নেশার ঘোরে বাথটবে পড়ে গেলেন অর্জুন-গঙ্গা ইসরায়েলের নতুন নিরাপত্তা বিধি মানবে এয়ার ফ্রান্স ও স্মার্টউইংস হোয়াইট হাউসে প্রথম ব্রিফিংয়েই ট্রাম্পকে স্বামী বলে সম্বোধন, কেটি জাকারিয়ার সৌদি আরবের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি লড়াইয়ের প্রস্তুতি হুথিদের মহারাজপুরের আমবাগান থেকে ৯২টি ককটেল ও বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার বাংলাদেশি দুই পুলিশকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় যা বলছে বিজিবি

রাজশাহীর ১৪টি পৌরসভার মধ্যে ১৩টিতেই নেই ১৩ পৌরসভায় বর্জ্য ফেলার জায়গা

  • আপলোড সময় : ০২-১০-২০২৫ ০৮:১৬:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১০-২০২৫ ০৮:১৬:২৪ অপরাহ্ন
রাজশাহীর ১৪টি পৌরসভার মধ্যে ১৩টিতেই নেই ১৩ পৌরসভায় বর্জ্য ফেলার জায়গা রাজশাহীর ১৪টি পৌরসভার মধ্যে ১৩টিতেই নেই ১৩ পৌরসভায় বর্জ্য ফেলার জায়গা
রাজশাহীর ১৪টি পৌরসভার মধ্যে ১৩টিতেই নেই নির্ধারিত ময়লা-আবর্জনা ফেলার জায়গা বা ডাম্পিং স্টেশন। এর ফলে এসব পৌর এলাকার বর্জ্য ফেলা হচ্ছে খোলা আকাশের নিচে, ড্রেন, পুকুর কিংবা নদীতে। এতে একদিকে যেমন পরিবেশ দূষণ মারাত্মক আকার ধারণ করছে, তেমনি অন্যদিকে বিভিন্ন রোগব্যাধি ছড়িয়ে পড়ার ঝুঁকি বেড়েই চলেছে। 

স্থানীয় বাসিন্দা ও বিশেষজ্ঞরা বলছেন, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার অভাবে জনস্বাস্থ্য ও পরিবেশ এক বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে।

জানা গেছে, নওহাটা পৌরসভার বর্জ্য ফেলা হচ্ছে বারনই নদীতে। একই নদীতে বাগমারা ও তাহেরপুর পৌরসভা থেকেও বর্জ্য ফেলা হয়। দুর্গাপুর পৌরসভার বর্জ্য ফেলা হয় হোজা নদীতে, আর গোদাগাড়ী পৌরসভা বর্জ্য ফেলে পদ্মা নদীর বিভিন্ন স্থানে। কাটাখালী পৌরসভার কঠিন বর্জ্য সিটি হাটের ভাগাড়ে ফেলা হলেও, বেশিরভাগ ময়লা কাটাখালী বাজার এলাকার ড্রেনে ফেলে জলাবদ্ধতার সৃষ্টি করা হয়। সবচেয়ে উদ্বেগজনক চিত্র হলো বাঘা পৌরসভায়, যেখানে নির্ধারিত জায়গা থাকা সত্তে¡ও বর্জ্য ফেলা হয় শাহী মসজিদের পুকুরে।

স্থানীয় বাসিন্দা শহিদুল ইসলাম পুকুরে বর্জ্য ফেলার কারণে প্রচণ্ড দুর্গন্ধ এবং চর্মরোগ ও ডায়েরিয়ার ঝুঁকির কথা উল্লেখ করেন। তিনি খোলা জায়গায় ও ড্রেনে বর্জ্য ফেলার কারণে জলাবদ্ধতা এবং মশা-মাছির উপদ্রব বেড়ে রোগ ছড়ানোর আশঙ্কা প্রকাশ করেন। স্কুুল শিক্ষিকা সাকিলা খাতুন বারনই নদীতে ফেলা বর্জ্যের কারণে অন্যান্য এলাকার পরিবেশ দূষণ এবং জীবাণু ছড়ানোর বিষয়ে উদ্বেগ জানান।

বাঘা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আসাদুজ্জামান চর্মরোগ, ডায়েরিয়া, হাঁপানি, ফুসফুসের ক্যান্সার ও হৃদরোগের ঝুঁকির কথা উল্লেখ করে বলেন, বর্জ্য থেকে বায়ু দূষণের প্রধান কারণ। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কবির হোসেনও পরিবেশগত সমস্যার কারণে রোগ ছড়ানোর এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কথা স্বীকার করেন।

আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার জন্য কাটাখালী, তাহেরপুর, বাঘা ও গোদাগাড়ী পৌরসভায় প্রায় ৬ কোটি টাকার একাধিক প্রকল্প চলমান থাকলেও, জমি না পাওয়া, প্রশাসনিক জটিলতাসহ নানা প্রতিবন্ধকতায় সেগুলোর বাস্তবায়ন হয়নি। কোটি টাকায় কেনা ডাস্টবিন, ভ্যান, ভ্যাকুটাগসহ বিভিন্ন পরিবহন ও সরঞ্জাম ব্যবহারের সুযোগ না পেয়ে খোলা আকাশের নিচে পড়ে থেকে নষ্ট হওয়ার পথে। পৌরসভাগুলো প্রতিবছর বর্জ্য ব্যবস্থাপনায় প্রায় ২ কোটি টাকা ব্যয় করলেও, বাস্তব চিত্র ভিন্ন।#

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক