ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুঠিয়ায় ইউএনও'র নাম ভাঙ্গিয়ে আমবাগান কেটে চলছে পুকুর খনন, মাটি যাচ্ছে দোয়েল ইটভাটায় মোহনপুরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন ঠাকুরগাঁওয়ের সীমান্তে ১১ জনকে পুশইনে বাঁধা: নো-ম্যানস ল্যান্ডে তাদের করুণ দিনযাপন নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এআইয়ের অপব্যবহার রুখতে উদ্যোগ, গাইডলাইন প্রণয়নের পথে সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা দেশ প্রেমিক ও রাষ্ট্রনায়ক...এমপি নয়ন বিয়েবাড়িতে আরেক পিস রোস্ট চাওয়ায় মারামারি, আহত ৩ গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে পুশ ইনের চেষ্টা লালমনিরহাটের তিন সীমান্ত দিয়ে ৩৩ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, রুখে দিলো বিজিবি লক্ষ্মীপুর হাসপাতালে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে ধর্ষণ, ওয়ার্ডবয় আটক চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় ৫০ জনের মৃত্যু নওগাঁর সাপাহার সীমান্তে নারী-শিশুসহ ১৭ জনকে পুশইনের চেষ্টা ফের উত্তপ্ত মণিপুর! অবাধে গুলিবর্ষণ, ঘটনাস্থলেই মৃত্যু কুকি সম্প্রদায়ের ৩ জনের রাজশাহীতে চরবাসীর বিক্ষোভ খেয়াঘাটের ইজারা বাতিলের দাবি ঈদের পর দুর্গাপুরে বেড়েছে জ্বর ও ডায়রিয়া রোগী, সংকটে হাসপাতাল

অন্যের স্বামী কখনোই আপনার প্রেমিক নয়

  • আপলোড সময় : ০২-১০-২০২৫ ০৭:৪৮:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১০-২০২৫ ০৭:৪৮:৪০ অপরাহ্ন
অন্যের স্বামী কখনোই আপনার প্রেমিক নয় অন্যের স্বামী কখনোই আপনার প্রেমিক নয়
অন্যের স্বামী কখনোই আপনার প্রেমিক নয়। এই কথাগুলো সেই সব নারীর জন্য, যারা নিজের সংসার, স্বামী-সন্তান থাকা সত্ত্বেও অন্যের স্বামীকে ভালোবেসে ফেলেছেন। মনে রাখবেন, কারো স্বামী কখনোই আপনার প্রেমিক হতে পারে না। যতই সে আপনাকে হাজারটা স্বপ্ন দেখাক, যতই মিষ্টি প্রতিশ্রুতি দিক, দিনশেষে তার হাতটা থাকবে তার স্ত্রীর হাতেই। সমাজের চোখে ভালো মানুষ হিসেবে থাকতে গিয়েই একদিন সে আপনাকেই দোষারোপ করবে। বলবে,আপনিই তাকে টেনেছেন, আপনিই তাকে প্রলুব্ধ করেছেন। অথচ আপনার হৃদয় ভেবেছিল সে সব ছেড়ে আপনার কাছে আসবে।

সে যত প্রতিশ্রুতিই দিক না কেন, শেষ পর্যন্ত সে সেই প্রতিশ্রুতিই রাখবে যা সে বিয়ের দিন স্ত্রীর সামনে দাঁড়িয়ে দিয়েছিল। আপনি? আপনার জীবনে আসবে কিছু লুকোনো ফোনকল, চুপিসারে দু’চারবার দেখা করা আর কিছু মুহূর্ত যা কখনো দিনের আলোতে আসতে পারবে না। উৎসবের আনন্দ, পারিবারিক ছবি, সামাজিক স্বীকৃতি, সবই থাকবে তার স্ত্রীর দখলে। আর আপনার ভাগে পড়বে অজানা শূন্যতা, অবহেলার কষ্ট আর একরাশ অপেক্ষা।

তবু মনে হতে পারে, আরেকবার কথা বলা দরকার, হয়তো সে সত্যিই পাল্টে যাবে। কিন্তু নিজেকে প্রস্তুত রাখুন। কারণ যে কোনো দিন সে হঠাৎ করেই আপনাকে জীবনের সবকিছু থেকে কেটে দিতে পারে, ব্লক করে চলে যেতে পারে, শুধু নিজের ইমেজ বাঁচানোর জন্য। তখন যেন আপনার পৃথিবী ভেঙে না পড়ে।

তাকে আপনি ভালোবাসতেই পারেন, সেটা আপনার অনুভূতি। কিন্তু এই বাস্তবতাটা ভুলে যাবেন না, যে সম্পর্কের ভিত দাঁড়িয়ে আছে আরেকজন নারীর চোখের জলে, সেখানে সুখ টেকসই হয় না। ভালোবাসার নামে আত্মপ্রবঞ্চনা করে বাঁচা মানেই নিজের হৃদয়কে ধ্বংস করা।

সত্যিকারের ভালোবাসা আসে আলোতে, গোপনে নয়। যে ভালোবাসা আপনাকে মাথা উঁচু করে সমাজের সামনে দাঁড়াতে দেয়, সেটাই টেকসই সম্পর্ক। তাই নিজেকে ছোট করবেন না, অন্যের ভাঙা আঙিনায় সুখ খুঁজবেন না। আপনার সম্মান, আপনার মানসিক শান্তি, এগুলোই সবচেয়ে মূল্যবান।
(ফেসবুক থেকে পাওয়া)

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার

নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার