ঢাকা , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ , ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে মোটর শ্রমিকদের মানববন্ধন, ইউনিয়ন কমিটি বাতিল ও নির্বাচনের দাবি বোয়ালিয়া মডেল থানার ওসিকে প্রত্যাহারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন হাম-রুবেলা টিকাদান বাস্তবায়নে রাসিকের স্বাস্থ্য বিভাগের সুপারভাইজারদের সাথে মতবিনিময় তানোরের কৃষকের সামনে চতুর্মুখী সংকট বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিশ্ব মেধাস্বত্ব দিবস-২০২৬ পালিত নোয়াখালীতে প্রকাশ্য জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু রাজশাহী মহাগরীর ৭নং ওয়ার্ডে আলোচনা সভা অনুষ্ঠিত নোয়াখালীতে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ প্রচন্ড তাপপ্রবাহে ঝরছে কাঁচা আম সচেতনতামূলক নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নোয়াখালীতে প্রকাশ্য জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেপ্তার ৩ হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের অগ্রগতি পর্যালোচনায় বিভাগীয় সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত শীর্ষ সন্ত্রাসী দেলোয়ার ইয়াবাসহ ধরা পড়ল ডিবির জালে রুয়েটে নানা আয়োজনে বিশ্ব মেধাস্বত্ব দিবস পালিত বর্ণালী মোড় থেকে হেতেমখাঁ বড় মসজিদ পর্যন্ত সড়কের কাজ বর্ষা মৌসুমের আগেই শেষ করার নির্দেশ রাসিক প্রশাসকের সরকারি গাড়ী চালক সমিতির পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ফুলেল শুভেচ্ছা সড়কের পাশে বালুর স্তুপ, বেপরোয়া ট্রাক চাপায় সিএনজি যাত্রীর মৃত্যু

রাজশাহীতে মজলিসুল মুফাসসিরীনের আয়োজিত আলোচনা সভা ও ডায়েরি বিতরণ

  • আপলোড সময় : ০২-১০-২০২৫ ০৬:৩০:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১০-২০২৫ ০৬:৩০:০৪ অপরাহ্ন
রাজশাহীতে মজলিসুল মুফাসসিরীনের আয়োজিত আলোচনা সভা ও ডায়েরি বিতরণ রাজশাহীতে মজলিসুল মুফাসসিরীনের আয়োজিত আলোচনা সভা ও ডায়েরি বিতরণ
রাজশাহীতে বাংলাদেশ মজলিসুল মুফাসসিরীনের উদ্যোগে, বর্তমান প্রেক্ষাপটে মুফাসসিরদের করণীয় শীর্ষক আলোচনা সভা ও ডায়েরি বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ অক্টোবর) দুপুর ১টায় নগরীর ঘোড়ামারা এলাকার পালকি কনভেনশন হলে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ও এন্ডোক্রাইনোলজি বিভাগের চিকিৎসক ডা. মোহাম্মদ জাফর ইকবাল এবং মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোঃ ইমাদ উদ্দিন আহমেদ।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মজলিসুল মুফাসসিরীনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা রুহুল আমীন। এছাড়া মাওলানা ইনামুল হক আল-হাসান, মাওলানা আজিজুল আমিন ফিসসিরী এবং অন্যান্য বক্তারা ইসলামী দাওয়াত, সামাজিক অঙ্গনে মুফাসসিরদের ভূমিকা এবং বর্তমান সময়ের দায়িত্ব নিয়ে আলোচনা করেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন হাফেজ ক্বারী আবুল কালাম আজাদ, সভাপতি, বাংলাদেশ মজলিসুল মুফাসসিরীন রাজশাহী মহানগরী। 

বক্তারা বলেন, সমাজ সংস্কারে মুফাসসিরদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামী মূল্যবোধ ও কুরআনের আলোকে সঠিক পথ নির্দেশনা দিতে আলেম ও মুফাসসিরদের আরও সক্রিয় হতে হবে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে মোটর শ্রমিকদের মানববন্ধন, ইউনিয়ন কমিটি বাতিল ও নির্বাচনের দাবি

রাজশাহীতে মোটর শ্রমিকদের মানববন্ধন, ইউনিয়ন কমিটি বাতিল ও নির্বাচনের দাবি