ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ , ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুয়েটে ‘ভয়েজ অব অ্যাওয়েকেনিং : অনলাইন ট্যালেন্ট হান্ট’ প্রতিযোগিতা অনুষ্ঠিত সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণের আবেদন জানিয়ে রাসিক প্রশাসককে স্মারকলিপি প্রদান লালপুরে আদম আলী শিক্ষা বৃত্তির সনদ বিতরণ রাসিক প্রশাসকের সঙ্গে হড়গ্রাম নতুনপাড়া চারখুটা মোড় জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩০ কাটাখালিতে গাঁজাসহ মাদক কারবারী শুকটা গ্রেপ্তার তোর বাবাকে মারতে চাইনি কিন্তু ছুরিকাঘাত বেশি হয়ে গেছে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় কিশোরীকে অপহরণ নাটোরে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ৫ম শ্রেণির ছাত্রের বিষপান মোহনপুরে উপকারীভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করেন এমপি মিলন তানোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি রাণীনগরে বালতির পানিতে ঢুবে শিশুর মৃতু রাণীনগরে ভেকু মেশিনে বিদ্যুতের ছেঁড়া তারে শিশু নিহত ৯জনের নামে মামলা বিশ্বনাথে জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ গোদাগাড়ীতে বাল্যবিয়ের অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা রাণীশংকৈল পৌর পরিষদের সদস্যরা জানে না বরাদ্দের খবর, চলছে নয়ছয়ে চেষ্টা আত্রাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত স্ত্রীকে মাটিচাপা দিয়ে ‘নাটক’ সাজালেন স্বামী  দেশের সব মাদরাসার জন্য জরুরি নির্দেশনা গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড

অভাবের তাড়নায় নবজাতক বিক্রির অভিযোগে হাসপাতাল মালিকের কারাদণ্ড, নার্স গ্রেপ্তার

  • আপলোড সময় : ০২-১০-২০২৫ ০৬:১৩:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১০-২০২৫ ০৬:১৩:২৯ অপরাহ্ন
অভাবের তাড়নায় নবজাতক বিক্রির অভিযোগে হাসপাতাল মালিকের কারাদণ্ড, নার্স গ্রেপ্তার অভাবের তাড়নায় নবজাতক বিক্রির অভিযোগে হাসপাতাল মালিকের কারাদণ্ড, নার্স গ্রেপ্তার
ঝিনাইদহের মহেশপুরে দেনার দায়ে সদ্যপ্রসূত ছেলে সন্তানকে দত্তক দিতে বাধ্য হওয়া মা সুমাইয়া খাতুনের ঘটনায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১ অক্টোবর) দুপুরে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তারের নেতৃত্বে পিয়ারলেস প্রাইভেট হাসপাতালে এই অভিযান চালানো হয়। অভিযানে হাসপাতালের কাগজপত্রে ত্রুটি এবং অস্বাস্থ্যকর পরিবেশের কারণে হাসপাতাল মালিক সেলিম রেজা বাবুকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে শিশু বিক্রিতে সহযোগিতা করার অভিযোগে নার্স ইসমোতারাকে আটক করেছে পুলিশ।

গত মঙ্গলবার দুপুরে মহেশপুর উপজেলার নেপার মোড়ের পিয়ারলেস প্রাইভেট হাসপাতালেই এই ঘটনা ঘটে। ভুক্তভোগী মা সুমাইয়া খাতুন মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের আনছার মোড়ের মৃত আলামিনের স্ত্রী।

সুমাইয়ার পরিবারের সদস্যরা জানান, সুমাইয়া খাতুনের স্বামী আলামীন ৪ মাসের গর্ভবতী থাকা অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। স্বামীর মৃত্যুর পর সুমাইয়ার জীবনে চরম সংকট নেমে আসে। স্বামী বা পিতার বাড়িতে কোথাও তাঁর ঠাঁই মেলেনি। অবশেষে তিনি বৃদ্ধা নানির বাড়িতে আশ্রয় নেন।

মঙ্গলবার দুপুরে প্রসব বেদনা উঠলে এক প্রতিবেশীর মাধ্যমে সুমাইয়াকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয় এবং সিজার অপারেশনের মাধ্যমে তিনি এক ছেলে সন্তানের জন্ম দেন। কিন্তু ক্লিনিকের বিল পরিশোধ এবং ভবিষ্যতের অনিশ্চয়তার কারণে সুমাইয়া সদ্যপ্রসূত সন্তানকে দত্তক দিতে বাধ্য হন। বিনিময়ে হাসপাতালের বিল পরিশোধ এবং নগদ ৬৫ হাজার টাকা পান তিনি। নার্স ইসমোতারা এই প্রক্রিয়ায় সহযোগিতা করেন বলে অভিযোগ উঠেছে।

নবজাতকের মা সুমাইয়া খাতুন গণমাধ্যমকে জানান, "স্বামীর মৃত্যুর পর গর্ভাবস্থায় কোথাও ঠাঁই পাইনি। গর্ভবতী অবস্থায় লোকের কাছে ধারদেনা করে চলেছি। ক্লিনিকের খরচ, সন্তান মানুষ করা আমার পক্ষে সম্ভব না। সেই কারণে নবজাতক সন্তানকে দত্তক দিতে বাধ্য হয়েছি।" তিনি আরও বলেন, "যারা দত্তক নিয়েছে তাদের আমি চিনি না, শুধু শুনেছি তাদের বাড়ি কুমিল্লায়।

পিয়ারলেস প্রাইভেট হাসপাতালের মালিক সেলিম রেজা বাবু গণমাধ্যমকে জানান, "সিজারের পর রোগীর দেখাশোনা ছাড়া আমার করার কিছু নেই। রোগী যদি কারও সাথে আপস করে সন্তান দিয়ে দেয় সেটার জন্য আমি দায়ী নই।

মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার গণমাধ্যমকে জানান, ক্লিনিকের কাগজপত্রে ত্রুটি ও হাসপাতালের পরিবেশ ভালো না থাকায় পিয়ারলেস প্রাইভেট হাসপাতালের মালিক সেলিমকে ৬ মাসের কারাদণ্ড এবং শিশু বিক্রির সহযোগিতাকারী নার্সকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে।"

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
রাবি’র ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: মেধাবী শিক্ষার্থীদের ১০ লক্ষ টাকার ‘এফ রহমান গোল্ড মেডেল’ দেওয়ার ঘোষণা ভূমিমন্ত্রীর

রাবি’র ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: মেধাবী শিক্ষার্থীদের ১০ লক্ষ টাকার ‘এফ রহমান গোল্ড মেডেল’ দেওয়ার ঘোষণা ভূমিমন্ত্রীর