ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলীকে বাধাগ্রস্ত করার ঘটনায় হাফিজ মাছুম আহমদ দুধরচকীর তীব্র নিন্দা ও প্রতিবাদ রাণীশংকৈলে রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা অলেন শর্মা চার্জার ভ্যানের চাপায় শিশুর মৃত্যু রাজশাহীর দুর্গাপুরে ট্রলিচাপায় আ’হত শিশু রাকিবের মৃ’ত্যু ‘হিটওম্যান’ হয়ে চমকে দিলেন হুমা রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা রাজশাহীতে বিজিবির অভিযানে অর্ধশত বোতল ভারতীয় মদ জব্দ রাজশাহীতে বিপুল পরিমান অ্যালকোহল ও ইয়াবা-সহ ৩ মাদক কারবারি গ্রেফতার নগরীতে গাঁজা-ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ মাদক কারবারী গ্রেফতার -৬ অন্ধ্রপ্রদেশে ভাইজাগ স্টিল প্ল্যান্টে ১৬০০ ডিগ্রির ফুটন্ত লোহা ছিটকে ঝলসে মৃত্যু ৮ শ্রমিক সিরাজগঞ্জে আগুনে পুড়ল কোটি টাকার সম্পদ আয়ু বাড়িয়ে দিতে পারে কফি! কিন্তু জানতে হবে খাওয়ার নিয়ম প্রেমিকার জন্মদিনে ৪ লাখ টাকার উপহার, পরদিনই ব্রেকআপ! ভাত দিতে দেরি হওয়ায় শাবল দিয়ে মাকে হত্যা বিশ্বশান্তিতে অবদান রাখা শান্তিরক্ষীদের প্রধানমন্ত্রীর অভিনন্দন সস্তায় পেয়ে ৩৪ তলায় কিনেছিলেন ফ্ল্যাট, পরে জানলেন ভবনই ৩২ তলার সাহায্য চাইতে প্রতিবেশী যুবকের কাছে ধর্ষণ-ব্লাকমেইলের শিকার প্রবাসীর স্ত্রী দুর্দান্ত পারফরম্যান্সে মোসাদ্দেকের রাজকীয় প্রত্যাবর্তন ৫ উপায় মেনে চললেই ‘ব্রেন ফগ’-এর ঝুঁকি কমানো সম্ভব

নাটোরে পুকুরে মোটরসাইকেলে পড়ে যুবকের মৃত্যু

  • আপলোড সময় : ০২-১০-২০২৫ ০৪:১০:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১০-২০২৫ ০৪:১০:০৪ অপরাহ্ন
নাটোরে পুকুরে মোটরসাইকেলে পড়ে যুবকের মৃত্যু প্রতীকী ছবি
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পুকুরের পানিতে পড়ে সুজন কুমার কুন্ডু নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে নাটোর সদর উপজেলার দিয়ারভিটা এলাকা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। 

সুজন কুমার কুন্ডু নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের ফুলবাগান মহল্লার সুনীল কুমার কুন্ডুর ছেলে। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান।

পরিবারের সদস্যরাদের বরাত দিয়ে ওসি জানান, আজ সকালে নওগাঁর আত্রাই গ্রামের এক আত্মীয়ের বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে ওয়ালিয়ায় নিজ বাড়িতে ফিরছিলেন সুজন। পথে দিয়ারভিটা এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরের পানিতে পড়ে যায়। দুপুরে স্থানীয়রা পুকুরের পানিতে সন্দেহজনকভাবে হেলমেট ভাসতে দেখে এবং পাশের একটি গাছের কাছে মোটরসাইকেল পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হেলমেটটি তুলতে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পরে নিহত সুজনের পকেটের কাগজপত্র থেকে পরিচয় পাওয়া গেলে পরিবারের সদস্যদের সংবাদ দেওয়া হয়। সংবাদ পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ শনাক্ত করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা

রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা