ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন নিয়ে রাসিক প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ সাংবাদিক ও সাংবাদিক পরিবারের সদস্যদের সহায়তা নিয়ে রাজশাহীতে কমিটির সভা গুরুদাসপুরে নতুন প্রত্যয়ে মহিলা কলেজে নবীনবরণ সিংড়ায় ইটালী ইউপির চেয়ারম্যান প্রার্থী সোহানুরের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত নিয়ামতপুরে মাদলের তালে আর নৃত্যের ছন্দে কারাম উৎসব উদযাপন মাথায় রক্তক্ষরণ, কোমায় রুয়েট শিক্ষার্থী এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠাল রুয়েট সারাদেশে অস্থিতিশীলতার প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির মিছিল-সমাবেশ সিংড়ায় গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ি আটক রাজশাহী মহানগর জাতীয় পার্টির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা বিজিবির হাতে উদ্ধার ২৬ মূর্তি ও ১,৮১৮ প্রাচীন মুদ্রা মতিহারে সন্ত্রাসবিরোধী মামলায় আ’লীগ কর্মী অহিদ গ্রেপ্তার মোহনপুরে বটির আঘাতে মায়ের মৃত্যু, ছেলে আটক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ যাত্রী নিয়ে উল্টে গেল স্লিপার বাস অন্তরঙ্গ দৃশ্যের ভিডিও ছড়িয়ে পড়ার ভয়াবহ অভিজ্ঞতা জানালেন রাধিকা পুষ্টিকর খাবারও হতে পারে কিডনি স্টোনের কারণ! রাজধানীর বারিধারায় গাড়িচাপায় নির্মাণ শ্রমিকের মৃত্যু বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২ আফগানিস্তানে ফের হামলা পাকিস্তানের! তালিবান বাহিনীর ১০ ড্রোন মজুতকেন্দ্র লক্ষ্য করে বোমাবর্ষণ! আপাতত হোয়াইট হাউসে প্রবেশ করতে পারবে ট্রাম্পের অপছন্দের তিন সংবাদমাধ্যম! নথি জালিয়াতি করে অবৈধ টাইম স্কেল, পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ

বালোচিস্তানে বিদ্রোহীদের ঘাঁটিতে হানা পাক সেনার, নিহত ২১

  • আপলোড সময় : ০২-১০-২০২৫ ০৩:৩৭:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১০-২০২৫ ০৩:৩৭:১৪ অপরাহ্ন
বালোচিস্তানে বিদ্রোহীদের ঘাঁটিতে হানা পাক সেনার, নিহত ২১ ছবি- সংগৃহীত
বালোচিস্তানের তিন জেলায় বিদ্রোহীদের ডেরায় বুধবার রাতে নতুন অভিযান শুরু করেছে পাক নিরাপত্তাবাহিনী। এখনও পর্যন্ত সংঘর্ষে বিদ্রোহী গোষ্ঠী বালোচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)-র অন্তত ২১ জন সশস্ত্র যোদ্ধার মৃত্যু হয়েছে বলে পাক সেনার আন্তঃবাহিনী জনসংযোগ দফতর (আইএসপিআর) জানিয়েছে।

পাক ফৌজের পাশাপাশি আধাসেনা ফ্রন্টিয়ার কোর এবং প্রাদেশিক পুলিশের ‘সন্ত্রাস দমন বিভাগ’ (সিটিডি)-এর যৌথ বাহিনী রাজধানী কোয়েটা সংলগ্ন আঘবার্গ অঞ্চল এবং শেরানি এবং কেচ জেলায় অভিযান চালিয়েছে বলে সেনা সূত্র উদ্ধৃত করে পাকিস্তানি সংবাদমাধ্যম ‘দ্য ডন’-এর দাবি। তার আগে বুধবার দুপুরে খুজদার জেলায় বোরখা পরিহিত চার বালোচ জঙ্গিকে গ্রেফতার করা হয় বলে প্রকাশিত খবরে দাবি। সিটিডি জানিয়েছে, আঘবার্গে ১০, শেরানিতে আট এবং কেচে তিন বালোচ জঙ্গি নিহত হয়েছে। উদ্ধার করা হয়েছে, মেশিনগান, রকেট লঞ্চার-সহ নানা অস্ত্র ও গোলাবারুদ।

প্রসঙ্গত, গত কয়েক মাসে কাচ্চি বোলানে ট্রেন ছিনতাই, কোয়েটায় আধাসেনা ফ্রন্টিয়ার কোরের গাড়িতে আইইডি বিস্ফোরণ, নোশকিকে সেনা কনভয়ে আত্মঘাতী হামলার মতো নতুন কৌশলে হানাদারি চালিয়েছে বিএলএ। তাদের ফিদায়েঁ বাহিনী মজিদ ব্রিগেডই এই হামলাগুলি চালাচ্ছে বলে সেনার দাবি। ঘটনাচক্রে, মার্চ মাসের গোড়াতেই অন্য দুই সশস্ত্র বালোচ গোষ্ঠী, বালোচিস্তান লিবারেশন ফ্রন্ট (বিএলএফ) ও বালোচ রিপাবলিকান গার্ডস (বিআরজি) এবং সিন্ধুপ্রদেশে সক্রিয় বিদ্রোহী সংগঠন ‘সিন্ধুদেশ রেভলিউশনারি আর্মি’র (এসআরএ) সঙ্গে হাত মিলিয়ে নতুন যৌথমঞ্চ গড়েছে বিএলএ। ইসলামাবাদের অভিযোগ, ভারতের তৎপরতাতেই একজোট হচ্ছে বিদ্রোহী গোষ্ঠীগুলি।

প্রসঙ্গত, পাক সরকার খাইবার পাখতুনখোয়ায় সক্রিয় বিদ্রোহী গোষ্ঠী ‘তেহরিক-ই-তালিবান পাকিস্তান’ (টিটিপি)-কে ‘ফিতনা আল খোয়ারিজ’ এবং বালোচ বিদ্রোহীদের ‘ফিতনা আল হিন্দুস্তান’ নামে চিহ্নিত করে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিজিবির হাতে উদ্ধার ২৬ মূর্তি ও ১,৮১৮ প্রাচীন মুদ্রা

বিজিবির হাতে উদ্ধার ২৬ মূর্তি ও ১,৮১৮ প্রাচীন মুদ্রা