ঢাকা , রবিবার, ১৪ জুন ২০২৬ , ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বকাপের মঞ্চে নোরার ‘সির সির’ গান ইতিমধ্যে জনপ্রিয়তা পেয়েছে নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭ কুঁড়েঘরে এসি-সিসি ক্যামেরা, মাদক ব্যবসায়ীর রাজকীয় আস্তানা ঠাকুরগাঁওয়ে কিশোরীকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে গোডাউনে গণধর্ষণ, গ্রেফতার ৩ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য জলবায়ু-সহনশীল নগর গঠনের দাবি ইংলিশ চ্যানেলে রাশিয়ার তেলবাহী ‘শ্যাডো ফ্লিট’ নিজেদের কব্জায় নিল ব্রিটিশ বাহিনী প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগের প্রস্তাব নাকচ মন্ত্রিপরিষদের বেনজীর আহমেদকে দ্রুত ফেরানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গোদাগাড়ী-সুলতানগঞ্জ নৌবন্দর উদ্বোধনের এক বছরেই অচল নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১ নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী গ্রেফতার ৪ নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী গ্রেফতার ৪ কোচিং থেকে লাশ হয়ে বাড়ি ফিরলেন শিক্ষার্থী শিবা রাণী: শোকে স্তব্ধ পরিবার, কাঁদছে পুরো এলাকা সাতকানিয়ার আলোচিত সেলিম হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার রাণীশংকৈলে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল শিক্ষার্থীর সাপাহারে আমের বিপনন ও বাজারজাতকরণ সংক্রান্ত মত বিনিময় সভা লালপুরে ইউপি সদস্য মনির বাহিনীর বিচারের দাবিতে সংবাদ সম্মেলন রাণীশংকৈলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: বেশি বেশি গাছ লাগানোর আহ্বান সিংড়ার ডাহিয়া ইউপি নির্বাচনে প্রভাষক কামরুলের প্রার্থীতা ঘোষণা ও গণসংযোগ মোহনপুরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন এমপি মিলন

নওগাঁ থেকে অপহৃত তরুণী উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

  • আপলোড সময় : ০১-১০-২০২৫ ০৮:৫২:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১০-২০২৫ ০৮:৫২:১৯ অপরাহ্ন
নওগাঁ থেকে অপহৃত তরুণী উদ্ধার, অপহরণকারী গ্রেফতার নওগাঁ থেকে অপহৃত তরুণী উদ্ধার, অপহরণকারী গ্রেফতার
নওগাঁ জেলার মান্দা থানা এলাকা থেকে অপহৃত এক তরুণীকে উদ্ধার করেছে র‍্যাব-৫।

এ ঘটনায় অপহরণকারী চক্রের মূলহোতা মো. অমিত হাসান পলাশ (২২) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার সকালে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‍্যাব জানায়, নিখোঁজ তরুণী ও গ্রেফতারকৃত পলাশ ঢাকার শাহ্আলী থানাধীন একটি গার্মেন্টসে একসঙ্গে চাকরি করতেন। পলাশ বিভিন্ন সময়ে ওই তরুণীকে নানা প্রলোভন ও কু-প্রস্তাব দিত। তরুণী তাতে রাজি না হওয়ায় পলাশ ক্ষিপ্ত হয়ে তার ক্ষতি করার পরিকল্পনা করে।

গত (১৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে তরুণী কাজ শেষে বাসায় ফেরার জন্য রিক্সার অপেক্ষায় শাহ্আলী থানাধীন নবাবেরবাগ এলাকাস্থ গার্মেন্টসের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় পলাশ তার সহযোগীদের সহায়তায় বিয়ের প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে তরুণীকে জোরপূর্বক একটি অজ্ঞাতনামা সিএনজিতে তুলে নিয়ে যায়।

এ ঘটনায় তরুণীর মা শাহ্ আলী থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে র‍্যাব-৫, সিপিএসসি অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টায় র‍্যাব-৫ এর একটি আভিযানিক দল নওগাঁ জেলার মান্দা থানাধীন চক গোপাল ফকিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী মূলহোতা
পলাশকে গ্রেফতার করে। একই সময় অপহৃত তরুণীকে উদ্ধার করা হয়।

গ্রেফতার আসামি ও উদ্ধারকৃত তরুণীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭