ঢাকা , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ , ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীর চন্দ্রিমায় গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে ৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক চলন্ত ট্রেন থেকে পড়লো শিশু, বাবাও দিলেন ঝাঁপ– উপর দিয়ে গেল ৮ বগি রাসিকের প্রশাসকের সাথে বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রুয়েট উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের সহকারী হাইকমিশনার রাসিক প্রশাসকের সাথে কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাসিক প্রশাসকের সাথে জাতীয় দলের সাবেক খেলোয়াড়বৃন্দের সৌজন্য সাক্ষাৎ এশিয়ার দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা সক্ষমতা ভাগাভাগি করতে আগ্রহী ইরান পাবনায় ফেন্সিডিল ও ইস্কাফসহ মা-ছেলে গ্রেপ্তার ভোলায় গরু চুরিতে দিশেহারা চরবাসী,এক রাতেই নিঃস্ব কৃষক বিদেশফেরত চিকিৎসকের বাড়িতে লুটপাটের পর আগুন তানোরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু আত্রাইয়ে স্ত্রীকে তুলে নিতে এসে স্বামীসহ সাত জন আটক মেয়ের বিয়ের আগের রাতে স্ত্রীকে মেরে ফেললেন স্বামী টয়লেটে গিয়ে মোবাইলে প্রশ্ন সমাধান করছিল এসএসসি পরীক্ষার্থী হাত-পা বাঁধা ও বিবস্ত্র অবস্থায় ধানক্ষেতে পড়ে ছিলেন প্রতিবন্ধী তরুণী ট্রাফিক পুলিশকে লাঞ্ছিত করায় শ্যালক-দুলাভাই গ্রেপ্তার পানির নিচে পাকা ধান, ঘরে তুলতে লড়ছেন নারীরা পুলিশে নতুন করে সাড়ে ১৪ হাজার পদ সৃষ্টি হচ্ছে মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি

লালপুরে দিনমজুর সবুজের ঘরে একসঙ্গে জন্ম নিলো পাঁচ সন্তান

  • আপলোড সময় : ০১-১০-২০২৫ ০৭:২০:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১০-২০২৫ ০৭:২০:২১ অপরাহ্ন
লালপুরে দিনমজুর  সবুজের ঘরে  একসঙ্গে জন্ম নিলো পাঁচ সন্তান লালপুরে দিনমজুর সবুজের ঘরে একসঙ্গে জন্ম নিলো পাঁচ সন্তান
নাটোরের লালপুরে দিনমজুর আসিব হোসেন সবুজের স্ত্রী রেশমা খাতুন নরমাল ডেলিভারির মাধ্যমে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে প্রসবকালীন সময়ে তিন ছেলে ও দুই মেয়েসহ মোট পাঁচ নবজাতক জন্মগ্রহণ করে।

জন্মের কিছুক্ষণ পর রাত ১১টার দিকে এক ছেলে ও এক মেয়ে সন্তান মারা যায়। বুধবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সাইপাড়া গ্রামে জানাজা শেষে তাদের দাফন সম্পন্ন হয়েছে বলে জানান স্থানীয় শিক্ষক মকবুল হোসেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, মা রেশমা খাতুন বর্তমানে সুস্থ আছেন। তবে জীবিত থাকা তিন নবজাতক জন্মের পর থেকেই কিছুটা দুর্বল থাকায় তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং বিশেষ যত্ন প্রদান করা হচ্ছে।

একসঙ্গে পাঁচ সন্তানের জন্মের খবর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা হাসপাতালে ভিড় জমাচ্ছেন মা ও সন্তানদের একনজর দেখার জন্য।

আসিব হোসেন সবুজ জানান, তিনি ঈশ্বরদী মিলিটারি ফার্মে দৈনিক ৪৪৫ টাকা মজুরিতে কাজ করেন। অর্থনৈতিকভাবে অস্বচ্ছল হওয়ায় সন্তানদের চিকিৎসা ও লালন-পালনের খরচ বহন করা তার পক্ষে কঠিন। তিনি সন্তান ও স্ত্রীর সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এবং বিত্তবানদের নিকট আর্থিক সহযোগিতার আবেদন করেছেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে আইনগত সহায়তা দিবস: ৬২১টি বিরোধ নিষ্পত্তি

রাজশাহীতে আইনগত সহায়তা দিবস: ৬২১টি বিরোধ নিষ্পত্তি