ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬ , ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিষেধাজ্ঞা উপেক্ষা করে যেভাবে ইরানে পৌঁছাচ্ছে স্টারলিংক ইন্টারনেট এআই অপব্যবহার ঠেকাতে আইনি পদক্ষেপ নিলেন টেইলর সুইফট হরমুজ হবে মার্কিন ‘জলদস্যুদের’ কবরস্থান: ইরান ট্রাফিক লঙ্ঘন সিসি ক্যামেরায় শনাক্ত, ই-প্রসিকিউশন ব্যবস্থায় যাচ্ছে নোটিশ ঈদে নতুন রূপে আসছেন পূজা চেরি ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ দিয়ে ফিরছেন মৌসুমী সিংড়ায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন করলেন এমপি আনু হাট থেকে কেনা শ্রমিকের হাতে প্রাণ গেল বৃদ্ধার মেয়েকে নিয়ে মালদ্বীপে ছুটি উপভোগ সিদ্ধার্থ-কিয়ারার চাঁপাইনবাবগঞ্জে ৫ হাজার ২৬০ গাঁজা গাছ জব্দ সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮ বাবাকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে ছেলের মৃত্যু ৩ বছরের নীচে ‘স্ক্রিন টাইম’ অটিজমের কারণ হতে পারে ভারতে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত বেড়ে ৯ দেশে ফিরতে যে ধরণের নিরাপত্তা চান সাকিব হাইপারটেনশনকে হারাতে পারে ব্যায়াম নোয়াখালীতে মায়ের সামনে ড্রামট্রাকের নিচে প্রাণ গেল শিশুর ‘মেট গালা’র লাল গালিচায় এই বছর দেখা মিলবে না প্রিয়ঙ্কার সরকারে অনেক মুড সুইং হয়: হাসনাত আব্দুল্লাহ ইয়েমেনে এডেন উপসাগর থেকে তেলবাহী জাহাজ অপহরণ করল জলদস্যুরা!

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ও চিকিৎসাভাতা নিয়ে সুখবর

  • আপলোড সময় : ০১-১০-২০২৫ ০৪:২৪:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১০-২০২৫ ০৪:২৪:১৩ অপরাহ্ন
এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ও চিকিৎসাভাতা নিয়ে সুখবর ছবি- সংগৃহীত
দীর্ঘদিন ধরে বাড়িভাড়া ও চিকিৎসাভাতা বাড়ানোর দাবিতে আন্দোলন করে আসছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। এর পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার তাদের বাড়িভাড়া এক হাজার টাকা বাড়িয়ে দুই হাজার টাকা করার প্রস্তাব দিয়েছিল। তবে শিক্ষকরা এ প্রস্তাবের বিরোধিতা করে মূল বেতনের ওপর শতাংশ হারে বাড়িভাড়া ভাতার দাবি জানান।

এ দাবিতে ঢাকায় মহাসমাবেশ করে শিক্ষক-কর্মচারীরা আগামী ১০ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিয়ে সরকারের কাছে দাবি বাস্তবায়নের আল্টিমেটাম দিয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়নে দৃশ্যমান পদক্ষেপ না নেওয়া হলে আগামী ১২ অক্টোবর থেকে লাগাতার আন্দোলনের ঘোষণা দিয়েছেন তারা।

এমন অবস্থায় শিক্ষক-কর্মচারীদের দাবির পরিপ্রেক্ষিতে শিক্ষকদের বাড়িভাড়া ভাতা শতাংশ হারে বাড়ানোর জন্য শিক্ষা মন্ত্রণালয় প্রস্তাব পাঠানোর সব ধরনের প্রস্তুতি নিয়েছে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী রোববার (৫ অক্টোবর) এ প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য শতাংশ হারে বাড়িভাড়া ভাতা দিতে একটি প্রস্তাবনাপত্র প্রস্তুত করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ আলাদা করে এ প্রস্তাব দেবে।

উভয় বিভাগের প্রস্তাবে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) অনুমোদন দিয়েছেন। এরপর সেটি পাঠানো হবে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে। দুর্গাপূজার দুদিনের ছুটি ও সাপ্তাহিক বন্ধের পর প্রথম কর্মদিবস রোববার (৫ অক্টোবর) এটি পাঠানো হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, শিক্ষক-কর্মচারীদের জন্য বাড়িভাড়া ভাতা মূল বেতনের ওপর শতাংশ হারে নির্ধারণ করে প্রস্তাব পাঠানো হচ্ছে। বাড়িভাড়া ভাতার হার রয়েছে চার ধরনের—৫, ১০, ১৫ ও ২০ শতাংশ। অর্থ মন্ত্রণালয় কত শতাংশ হারে অনুমোদন দেবে, তা তারা বিবেচনা করবে। অর্থ মন্ত্রণালয় যে হার অনুমোদন করবে, সেটিই কার্যকর হবে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৫

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৫