ঢাকা , সোমবার, ০৬ এপ্রিল ২০২৬ , ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদ সদস্যদের খেলাপি ঋণ ৩ হাজার ৩৩০ কোটি: অর্থমন্ত্রী হরমুজ প্রণালি খোলা নিয়ে ইরানের কঠোর অবস্থান, অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি নয় স্টাইল ও সৌন্দর্যের মেলবন্ধনে নজর কাড়লেন মিম নামাজে নিয়মিত হওয়ার ৩ উপায় শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে নতুন বার্তা শিক্ষামন্ত্রীর ট্রাম্পের ‘মানসিক ভারসাম্য’ নিয়ে প্রশ্ন মার্কিন রাজনীতিতে অরক্ষিত সেচ পাম্পে বোরখা পেঁচিয়ে নারীর মর্মান্তিক মৃত্যু এক সাধারণ অভ্যাসই বাড়িয়ে দিতে পারে হৃদরোগের ঝুঁকি নাটোরে বাসের চাপায় ছাত্রদল নেতার মৃত্যু একনেকে উত্থাপিত অধিকাংশ প্রকল্পই অপ্রয়োজনীয় ও রাজনৈতিক বিবেচনায় নেয়া: অর্থমন্ত্রী মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩ নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩৫ নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ভারত যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা রাশমিকা মান্দানার জন্মদিনে বিশেষ চমক রাণীনগরে মাদকের আসরে ভ্রাম্যমান আদালতের হানা, যুবকের কারাদন্ড গরমের মরসুমে সব্জি টবেই ফলাতে পারেন মাটি কাটায় প্রতিবাদ করায় বিএনপি নেতার ওপর হামলা, থানায় মামলা কলকাতায় পা রাখলেন সানি লিওনি! মদ্যপান করলেও শরীরের ক্ষতি হবে না! টিপস দিলেন খোদ চিকিৎসক

পেঁয়াজ কাটতে গিয়ে চোখের জল থামছে না? ৫ টোটকায় স্বস্তি পাবে দু’নয়ন

  • আপলোড সময় : ০১-১০-২০২৫ ০৩:৫৮:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১০-২০২৫ ০৩:৫৮:৩১ অপরাহ্ন
পেঁয়াজ কাটতে গিয়ে চোখের জল থামছে না? ৫ টোটকায় স্বস্তি পাবে দু’নয়ন ফাইল ফটো
রান্না করা এক কথা আর তার জন্য নানা উপকরণের জোগারযন্ত আর এক ঝক্কি। আর রান্না যদি হয় আমিষ, তবে সবচেয়ে বড় কাজ হল পেঁয়াজ কাটা। আর পেঁয়াজ কাটতে গিয়ে চোখের জলে নাকের জলে হওয়া। নবমীর সকালে তাই রইল পাঁচটি টিপস যা পেঁয়াজ কাটার যন্ত্রণা থেকে মুক্তি দেবে চোখ দু’টিকে।

কেন পেঁয়াজ কাটলে চোখ জ্বলে?
পেঁয়াজ কাটার সময় চোখ জ্বালা করার অন্যতম কারণ হল এতে থাকা সালফার। যা পেঁয়াজ কাটার সঙ্গে সঙ্গে বাতাসে মেশে। আর বাতাস বাহিত হয়ে চোখের জলীয় অংশের সংস্পর্শে এলেই তা এক ধরনের অ্যাসিড তৈরি করে। তার থেকেই যাবতীয় জ্বালা, অস্বস্তি, চোখের জলের সূত্রপাত। পেঁয়াজ কাটার সময় চোখের জল বেরনো রোধ করতে হলে তাই সবার আগে বাতাসে সালফার ছড়ানো আটকাতে হবে। যা পুরোপুরি রোধ করা না গেলেও কমানো সম্ভব।

কী ভাবে পেঁয়াজ কাটার অস্বস্তি থেকে চোখ বাঁচাবেন?

১। মাথার অংশ সরিয়ে ফেলুন: পেঁয়াজপেঁয়াজের সবচেয়ে বেশি সালফারের অংশটি থাকে গোড়ায়। অর্থাৎ মাথার কাছের যে অংশটি কেটে বাদ দেওয়া হয়। অনেকেই পেঁয়াজ কেটে ওই অংশটি সামনেই ফেলে রাখেন। বদলে ওই অংশটি কাটার পরে সরিয়ে ফেললে বাতাসে সালফার ছড়াবে কম। চোখেও অস্বস্তি হবে না।

২। কাটার আগে ফ্রিজে রাখুন: পেঁয়াজ কাটার আগে তা ১০ মিনিট থেকে আধ ঘণ্টা মতো ফ্রিজের ঠান্ডায় রেখে দিন। এতেও পেঁয়াজ কাটার সময় তা থেকে সালফার বেরনোর মাত্রা কমে।

৩। খোসা ছাড়িয়ে ঠান্ডা জলে: পেঁয়াজের খোসা ছাড়ানোর পরে সেটি ঠান্ডা জলে ডুবিয়ে রাখুন ১০-১৫ মিনিট। তাতেও সালফারের প্রভাব বেশ খানিকটা কমবে।

৪। গ্রামীণ তবে কার্যকরী পদ্ধতি: গ্রামীণ একটি টোটকা এ ব্যাপারে কার্যকরী বলে মানেন অনেকেই। তা হল পেঁয়াজ কাটার সময় মুখে জল ভরে রাখা। এতে পেঁয়াজের সালফারের মাত্রা না কমলেও চোখে জলের জোগান বাড়ে। তাতে সালফারের বিক্রিয়ায় অ্যাসিড তৈরি হলেও তা ক্রমাগত জলের জোগানের কারণে অস্বস্তি বা জ্বালাভাব হতে দেয় না।

৫। পাখার সামনে কাটুন: পাখার সামনে দাঁড়িয়ে পেঁয়াজ কাটলেও পেঁয়াজের সালফার চোখ পর্যন্ত পৌঁছে অ্যাসিড বিক্রিয়া ঘটাতে পারে না। তাতেও চোখ স্বস্তি পাবে।

এর পাশাপাশি আর একটি বোনাস টিপস। অনেক সময় ধারালো ছুরিও কাজে দিতে পারে। বিজ্ঞান বলছে ছুরি খুব ধারালো হলে তা কম কোষ ভাঙে। সে ক্ষেত্রে খুব বেশি সালফার বেরিয়ে আসে না। তা থেকেও চোখের জ্বালা ভাব কম হতে পারে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩৫

নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩৫