ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬ , ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফুলবাড়ীতে শেষ হয়েছে জ্ঞানের আলো ছড়ানোর তিনদিনের ভ্রাম্যমাণ বইমেলা’র অসুস্থতার কারণে বিলম্ব: রাজশাহী চেম্বারের পরিচালক হিসেবে শপথ নিলেন আমিনুল ইসলাম আমিন নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: উপলক্ষে রাসিক প্রশাসকের উদ্যোগে নগরজুড়ে ব্যাপক প্রচারণা গাজা সংহতির পদযাত্রা: সিঙ্গাপুরে তিন অধিকারকর্মীকে জরিমানা পবার টিসিবি গুদামে আগুন, পুড়েছে তেল-ডাল-চিনিসহ বিপুল পণ্য রাজশাহীতে স্কুল পর্যায়ে তায়কোয়ান্দো প্রশিক্ষণ কার্যক্রম ও কোরিয়ান ভাষা কোর্সের বিষয়ে ক্রীড়া শিক্ষকগণের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস ও শিক্ষা: হজরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের মহিমা! দুধরচকী ছাহেব রাণীশংকৈলে উদ্বুদ্ধকরণ এর আওতায় সজিনা চাষ কার্যক্রমের উদ্বোধন মোহনপুরে মাসিক আইনশৃংখলা কমিটির সভা পীরগঞ্জে প্রসূতি মাতার মৃত্যু,একতা ক্লিনিক ঘেড়াও ভাঙচুরের চেষ্টা নির্মাণাধীন ৬নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় কাম কমিউনিটি সেন্টার পরিদর্শনে রাসিক প্রশাসক বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নোয়াখালী সরকারি কলেজে শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা মহান মে দিবস উপলক্ষে জেলা পরিষদ প্রশাসকের বাণী যৌন নিপীড়ন মামলায় রাজশাহীতে সাংবাদিক গোলাম রাব্বানী কারাগারে নির্মাণাধীন নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক রাজশাহীতে সীমান্তে মাদক ও চোরাচালানী পণ্য জব্দ ১৮ বছর পলাতক থাকার পর রাজশাহীতে বিস্ফোরক মামলার আসামি গ্রেপ্তার শিবগঞ্জে কবরস্থানের পাশে পরিত্যক্ত ব্যাগ থেকে দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার

দুর্গাপূজা নির্বিঘ্ন ও উৎসবমুখরভাবে উদযাপনের জন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে: পুলিশ কমিশনার

  • আপলোড সময় : ৩০-০৯-২০২৫ ০৩:২৬:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৯-২০২৫ ০৩:২৬:০৬ অপরাহ্ন
দুর্গাপূজা নির্বিঘ্ন ও উৎসবমুখরভাবে উদযাপনের জন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে: পুলিশ কমিশনার দুর্গাপূজা নির্বিঘ্ন ও উৎসবমুখরভাবে উদযাপনের জন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে: পুলিশ কমিশনার
রাজশাহী মহানগরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। 

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় তিনি ধর্মসভা মন্দির পরিদর্শন করে পরিদর্শন কার্যক্রম শুরু করেন। পরে নগরীর বিভিন্ন পূজা মণ্ডপে গিয়ে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, মণ্ডপের সভাপতি ও সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়াও তিনি উপস্থিত ভক্তবৃন্দকে উৎসবের শুভেচ্ছা জানান। 

পরিদর্শনের সময় গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলার সময় পুলিশ কমিশনার বলেন, বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হলো শারদীয় দুর্গোৎসব। এটি নিরাপদ ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে সরকারের গৃহীত সিদ্ধান্তগুলো অনুসরণ করায় পূজা উদযাপন কমিটি ও মণ্ডপ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। 

তিনি আরও বলেন, দুর্গাপূজা নির্বিঘ্ন ও উৎসবমুখরভাবে উদযাপনের জন্য নগরীতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিয়মিত টহল জোরদার করা হয়েছে এবং মণ্ডপগুলোতে ইউনিফর্ম ও সাদা পোশাকে পর্যাপ্ত পুলিশ ও আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। দর্শনার্থীরা যাতে নির্বিঘ্নে উৎসব উদযাপন করতে পারেন, তার জন্য গোয়েন্দা নজরদারী বাড়ানো হয়েছে এবং মাঠ পর্যায়ে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) দায়িত্বে রয়েছে। এছাড়াও গুজব প্রতিরোধে আরএমপির সাইবার ক্রাইম ইউনিট সামাজিক যোগাযোগ মাধ্যম মনিটরিং করছে। এখন পর্যন্ত সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ রয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, উৎসবের শেষ পর্যন্ত আইন-শৃঙ্খলা স্বাভারিক থাকবে। 

প্রতিমা বিসর্জন সংক্রান্ত ব্যবস্থা সম্পর্কে তিনি বলেন, " মুন্নুজান ঘাট প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও আইবাঁধ ও পুলিশ লাইন রাজশাহীর এই ঘাটগুলোতেও পৃথক ব্যবস্থা নেওয়া হয়েছে। ভিড় নিয়ন্ত্রণ ও যানজট এড়াতে বিসর্জনের দিন বিশেষ ট্রাফিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। 

এসময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো: নূর আলম সিদ্দিকী; উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মীর মো: শাফিন মাহমুদ; উপ-পুলিশ কমিশনার (মতিহার) মো: মমিনুল করিম; উপ-পুলিশ কমিশনার (ডিবি) মাঈনুল ইসলাম, পিপিএম (বার);  উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) মো: রিয়াজুল ইসলাম; উপ-পুলিশ কমিশনার (চলতি দায়িত্বে) (সিটিটিসি) মো: গাজিউর রহমানসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ; হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, রাজশাহী, এবং পূজা উদযাপন কমিটি ও মণ্ডপের নেতৃবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: উপলক্ষে রাসিক প্রশাসকের উদ্যোগে নগরজুড়ে ব্যাপক প্রচারণা

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: উপলক্ষে রাসিক প্রশাসকের উদ্যোগে নগরজুড়ে ব্যাপক প্রচারণা