ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ , ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্রান্সের ফেত দ্য লা মিউজিক উৎসবে তরুণীদের মাদক খাইয়ে ধর্ষণ যুক্তরাষ্ট্র-ইরান হামলা বন্ধে সম্মত, হরমুজ সংকট সমাধানে কাতারে বৈঠক নজিরবিহীন গ্রীষ্মের দাবদাহে বিপর্যস্ত ইউরোপ, তাপপ্রবাহে বাড়ছে মৃত্যুর আশঙ্কা রাম কাপুরকে বিছানায় শোওয়ার বোল্ড অফার শ্রেয়ার! কোয়েল মল্লিকের ইস্তফা ঘিরে জল্পনা, আমেরিকায় পরিবারের সঙ্গে ছুটিতে অভিনেত্রী রাসিক প্রশাসকের সঙ্গে জিপিও কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নগরীতে ইয়াবা-হেরোইন-গাঁজা নারীসহ ৫ মাদক কারবারি গ্রেফতার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উপলক্ষে গণবিজ্ঞপ্তি নগরীর কাশিয়াডাঙ্গায় বিপুল পরিমান ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি আবুল গ্রেফতার জাপান ম্যাচের আগে বর্ণবিদ্বেষ নিয়ে মুখ খুললেন ভিনিসিয়াস, বিশ্বকাপে খেলতে পেরে স্বপ্নপূরণ হয়েছে ব্রাজ়িল ফুটবলারের রাতযাপনের পর চলে যেতে বলায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবক নিহত ঘুমন্ত স্বামীর স্পর্শকাতর অঙ্গ কেটে দিলেন স্ত্রী পরকীয়ার জেরে স্বামীকে গলা কেটে হত্যা, চাপাতি-ছুরিসহ স্ত্রী গ্রেপ্তার নোয়াখালীতে শিশুকে ধর্ষণচেষ্টা মাদরাসাশিক্ষকের, জুতার মালা পরিয়ে ঘোরালো জনতা প্রেমিকের সহায়তায় সাবেক স্বামীকে জিম্মি করলেন তরুনী বিবস্ত্র ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার তরুণী ঠাকুরগাঁওয়ের হরিপুরে যাদুরাণী আদর্শ মহাবিদ্যালয়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ঘাসিগ্রামে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভায় চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা মালেকের ১৮ দিনের সন্তানকে হত্যার দায়ে মায়ের ১৩ বছরের কারাদণ্ড সিংড়ায় "ওয়ান চাইল্ড' ওয়ান ট্রি" কর্মসূচির আওতায় ক্ষিদ্রবড়িয়া স্কুলে বৃক্ষরোপণ

চারঘাটের চক মোক্তারপুর গ্রামের লালন হত্যা মামলার আসামী সোহাগ গ্রেফতার

  • আপলোড সময় : ২৯-০৯-২০২৫ ০৭:১৮:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৯-২০২৫ ০৭:১৮:৪৯ অপরাহ্ন
চারঘাটের চক মোক্তারপুর গ্রামের  লালন হত্যা মামলার আসামী সোহাগ গ্রেফতার চারঘাটের চক মোক্তারপুর গ্রামের লালন হত্যা মামলার আসামী সোহাগ গ্রেফতার
চারঘাটের চক মোক্তারপুর গ্রামে পূর্ব শত্রুতার জেরে যুবক হত্যা মামলার এজাহারনামীয় আসামী সোহাগকে মামলার রুজুর ৩৬ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে র‌্যাব। 

রবিবার (২৮ সেপ্টেম্বর) দিনগত রাত পৌনে ১১টায় রাজশাহীর গোদাগাড়ী থানাধীন পাকরী ইউপির অর্ন্তগত বংপুর মোমিনপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।   

গ্রেফতার মোঃ সোহাগ আলী (২৯),সে রাজশাহীর চারঘাট থানার চক মোক্তারপুর এলাকার মোঃ আঃ রাজ্জাকের ছেলে।

সোমবার দুপুরে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো একপ্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

মামলার বরাত দিয়ে র‌্যাব জানায়, নিহত লালন মিয়া (৩৫), চারঘাট থানাধীন চক মোক্তারপুর গ্রামের মোঃ লাবান আলীর ছেলে। একই গ্রামের মোঃ উজ্জল হোসেন (৪৩) ও মোঃ সোহাগ আলীর (২৯) সাথে নিহতের পূর্ব থেকেই শত্রæতা ছিল। এরই ধারাবাহিকতায় শনিবার (২৭ সেপ্টেম্বর) দিনগত রাত আড়াইটায় চারঘাট থানার ইউসুফপুর বাজার থেকে নিজ বাড়িতে ফেরার পথে আসামী সোহাগ পেছন থেকে লালনকে ঝাপটে ধরে এবং আসামীর উজ্জল ধারালো চাকু দ্বারা লালনের পেটের বাম পাশে ঢুকিয়ে রক্তাক্ত জখম করে এবং ধস্তাধস্তির একপর্যায়ে গলার বাম পাশে ঢুকিয়ে তারা ঘটনাস্থল ত্যাগ করে। ওই সময় লালন রক্তাক্ত জখম অবস্থায় বাড়ির সামনে এসে চিৎকার করলে তার পিতা এবং আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজে (রামেক) হাসপাতালে নিয়ে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায়  ওইদিনই কর্তব্যরত চিকিৎসক লালনকে মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় নিহত লালনের পিতা বাদী হয়ে চারঘাট থানায় ২ জনকে এজাহারনামীয় ও ২/৩ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-১৭, তারিখ ২৭/০৯/২০২৫। মামলার পর

আসামিদের গ্রেফতারের লক্ষ্যে অভিযানে নামে র‌্যাব-৫, এর সদস্যরা এবং ৩৬ঘন্টার মধ্যে আসামি মোঃ সোহাগ আলীকে গ্রেফতার করা হয়। 

জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামি হত্যার সাথে তার জড়িত বলে স্বীকার করেছে। 

সোমবার সকালে গ্রেফতার আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে চারঘাট থানা পুলিশ। 

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ইয়াবা-হেরোইন-গাঁজা নারীসহ ৫ মাদক কারবারি গ্রেফতার

নগরীতে ইয়াবা-হেরোইন-গাঁজা নারীসহ ৫ মাদক কারবারি গ্রেফতার