ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূমি প্রশাসনে বড় ধরনের রদবদল, ৩৬ এসিল্যান্ডকে বদলি থাইল্যান্ডে নেমেই মার্কিন রণতরির দুই নাবিকের কাণ্ড মদিনার সব মসজিদে নারীদের পাঁচ ওয়াক্ত নামাজের সুযোগ ২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের শঙ্কা একজন দর্শক থাকলেও তার জন্য গান গেয়ে যাব: জেমস চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যা করলেন স্বামী পাংশায় সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মায়ের পুত্রবধূকে ধর্ষণের মামলায় শ্বশুর গ্রেফতার বিলাসবহুল হোটেলগুলির শৌচাগারে কমোডের ঠিক পাশে ফোন ঝোলানো থাকে কেন? কারণ শুনে অবাক হবেন রাজশাহী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান মোহনপুর -রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর নেপালে নতুন করে বন্যার শঙ্কা! ধস নেমে এ বার প্রায় অবরুদ্ধ চৌলানি নদীর গতিপথ, উদ্বিগ্ন জলবিদ্যুৎ কেন্দ্রের কর্মীরা নেপালের সুড়ঙ্গ থেকে এ বার এক চিনা শ্রমিক উদ্ধার! ১০ দিন পর চারতলা বাড়ির ধ্বংসস্তূপে খোঁজ মিলল জীবিত মহিলার ‘বিগ বস্‌’ শুরুর আগেই মেজাজ হারালেন সালমান খান বাদশার সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুললেন ‘বিগ বস্‌ ২০’ প্রতিযোগী ঈশা আগামী ৫ দিন বৃষ্টির আভাস, যেসব অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ জ্বালানি সংকট: ভুক্তভোগীদের কাছে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ আল্লাহ নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আছেন: তানিয়া বৃষ্টি জানা গেলো ‘থ্রি ইডিয়টস’এর দেয়ালে লেখা ৫ সেপ্টেম্বরের রহস্য নাটোরের বাগাতিপাড়ায় ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষ, আহত ১৩ নিয়ামতপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-সহ হাতে-নাতে গ্রেফতার ২ মাদক কারবারী

  • আপলোড সময় : ২৯-০৯-২০২৫ ০৭:০৭:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৯-২০২৫ ০৭:১২:২৫ অপরাহ্ন
পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-সহ হাতে-নাতে গ্রেফতার ২ মাদক কারবারী বিপুল পরিমাণ গাঁজা-সহ হাতে-নাতে গ্রেফতার ২ মাদক কারবারী
রাজশাহীতে পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা পরিবহণকালে ২জন মাদক কারবারীকে হাতে-নাতে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

রবিবার (২৮ সেপ্টেম্বর) দিনগত রাত ১১টায় পুঠিয়া থানাধীন পুঠিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় একটি ট্রাক ও ট্রাকে থাকা ১৬ কেজি ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

গ্রেফতার (ট্রাক চালক) মাদক কারবারী মোঃ কাশেম আলী (৩২), সে রাজশাহীর গোদাগাড়ী থানার ধাতমা গ্রামের মোঃ আবুল হোসেনের ছেলে ও (হেলপার) মোঃ জয় হোসেন (৩০), সে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার শ্রীরামপুর এলাকার মোঃ আফজালের ছেলে। 

সোমবার বিকালে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, এর একটি আভিযানিক দল জানতে পারে, নাটোর হতে রাজশাহীর দিকে ট্রাক যোগে বিপুল পরিমান গাঁজা নিয়ে আসছে জনৈক মাদক কারবারীরা। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব সদস্যরা পুঠিয়া বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেয়। এদিন রাত ১১টায় বর্ণীত ট্রাকটি আসতে দেখে সংকেত দিয়ে থামিয়ে ট্রাক চালক ও হেলপারকে আটক করা হয়। ওই সময় ট্রাকে তল্লাশী চালিয়ে চালকের সীটের পিছনে থাকা কেবিনের ভিতরে লুকানো অবস্থায় ১৬ কেজি ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃরা নিজ এলাকা ও আন্তঃজেলার সংঘবদ্ধ মাদকচক্রের সদস্য বলে স্বীকার করেছে। তারা দীর্ঘদিন যাবত ট্রাকে মালামাল পরিবহণের আড়ালে অবৈধ মাদকদ্রব্য গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধরণের মাদক সীমান্তবর্তী স্থান হতে সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী ভাবে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের কাছে বিক্রয় করে আসছিল।

এ ব্যপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজশাহীর পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। 

সোমবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুঠিয়া থানা পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল  ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪

রাজশাহীতে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪