ঢাকা , বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ , ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীনগরে তিন ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই নিয়ামতপুরে ২০০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি গ্রেপ্তার নিয়ামতপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ডাসকো'র ৬০০ গাছের চারা বিতরণ স্বর্ণের পুতুলের প্রলোভন, শেষে শ্বাসরোধে হত্যা; গ্রেফতার তান্ত্রিক শামসুল গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠায় সব দলের জন্য সমান সুযোগ চায় বিএনপি: মির্জা ফখরুল তানোরে হিন্দু,বৌদ্ধ,খ্রিস্টান ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভা উত্তরাঞ্চলের রাজনীতিতে নতুন আলোচনায় ঠাকুরগাঁওয়ের কামাল আনোয়ার,কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি পদে মনোনীত তানোরে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যান তহবিলের অর্থ বিতরণ রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ, ‘গুপ্তলীগ’ আখ্যা রাজশাহীতে আমিরপুর খেয়াঘাটের ইজারা স্থায়ী বাতিলের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত গোদাগাড়ীতে হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ জনের মৃত্যু মোহনীয় সাজের নেপথ্যের গল্প বললেন ফারিয়া সিংড়ায় ২লাখ টাকার নিষিদ্ধ চায়না জাল ধবংস করলো ইউএনও আলজেরিয়ার কাছে হেরে বিশ্বকাপের আগে জোর ধাক্কা নেদারল্যান্ডসের আবার বিয়ে করছেন আমির খান গরমে নিস্তেজ হয়ে পড়ছে চোখমুখ, সারারাতের জন্য রইল ৩টি ঘরোয়া পন্থা মেহেরপুরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে শিশুসহ ৩ জন নিহত অহংকার দূর করার আমল ও দোয়া শরিয়তপুরে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

  • আপলোড সময় : ২৯-০৯-২০২৫ ০৬:৫৪:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৯-২০২৫ ০৬:৫৪:৫৭ অপরাহ্ন
ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার
সিরাজগঞ্জের শাহজাদপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ তিন মাদককারবারিকে আটক করেছে শাহজাদপুর থানা পুলিশ। 

রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে পৌর সদরের দারিয়াপুর এলাকায় অভিযান চালিয়ে ৩২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলীর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম এ অভিযান পরিচালনা করে। অভিযানে হাতেনাতে আটক হন সবুজ বিশ্বাস, জুয়েল ইসলাম ও মাসুম রানা রুপমকে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ওসি আসলাম আলী জানান, দীর্ঘদিন ধরে এই চক্রটি শাহজাদপুর ও আশপাশের এলাকায় ইয়াবা কারবার চালিয়ে আসছিল। আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করতে সক্ষম হয়েছি। মাদকদ্রব্যসহ আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে।

এদিকে স্থানীয় সচেতন মহল মনে করছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান আরও জোরদার করলে এলাকায় মাদক নিয়ন্ত্রণ সম্ভব হবে। মাদকের কারণে সমাজে যুবসমাজ বিপথগামী হচ্ছে, পরিবারে অশান্তি বাড়ছে এবং ছোট-বড় নানা অপরাধ বাড়ছে বলেও তারা উল্লেখ করেন।

আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল সূত্র জানায়, মাদক চক্রের মূল গডফাদারদের আইনের আওতায় আনা ছাড়া এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। তাই শুধু খুচরা কারবারিদের নয়, মাদক সিন্ডিকেটের পৃষ্ঠপোষকদেরও আটক করার তাগিদ দিয়েছেন স্থানীয়রা।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

গোদাগাড়ীতে হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার