ঢাকা , শনিবার, ২০ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব চিত্রাংকন প্রতিযোগিতা - ফারাক্কার প্রভাবে মৃতপ্রায় রাজশাহী রাজশাহী সিটি কলেজে ছাত্রদলের কমিটি গঠন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, উত্তেজনা সকালে ডাবের এক গ্লাস পানিতে মিলতে পারে একাধিক উপকার বাগেরহাটে শিশু ধর্ষণচেষ্টার ঘটনা ২০ হাজারে মীমাংসার চেষ্টা, পরে সংঘর্ষ বিশ্বকাপের মাঝেই ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি পিএসজি তারকা বোনের বিয়ের দিনে সড়কে প্রাণ গেল একমাত্র ভাইয়ের Google, Meta-র বিরুদ্ধে বম্বে হাইকোর্টে যাওয়ার অনুমতি পেলেন অভিনেত্রী প্রীতি নাটোরে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার শুটিং সেটে আমির খান আমাকে মারতে এসেছিলেন! বিস্ফোরক দাবি টুইঙ্কল খান্নার ​ঝিনাইদহে জমজ কন্যা জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বামী  জি-৭ সম্মেলনে জেলেনস্কি-মেলোনির অভিবাদন ঘিরে ভাইরাল ভিডিও, সোশ্যাল মিডিয়ায় বিতর্ক খুলনায় ডাব পেড়ে খাওয়ায় বৃদ্ধকে উলঙ্গ করে মারধর মান্দায় ধানের হাটে ‘৪১ কেজিতে মণ’, জিম্মি কৃষকরা বেঙ্গালুরু মেট্রো স্টেশনে যুগলের আচরণের ভিডিও ভাইরাল, শালীনতা নিয়ে উঠল প্রশ্ন পুলিশের পোশাকের রং ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি গণধর্ষণের পরে তরুণীর যৌনাঙ্গে গুলি! কালা হিরণ: দ্য ব্যাটল ফর লিগ্যাসি’ ছবির মুক্তি বন্ধের আবেদন, শুনানি পিছিয়েছে দিল্লি হাইকোর্টে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন অ্যাঞ্জেলিনা জোলি ঘুম থেকে আর উঠেনি ইতি-মৃত্যুর কারণ অনুসন্ধানে পুলিশ

নগরীতে পৃথক ট্রেন দুর্ঘটনায় বৃদ্ধ নিহত ও স্কুল ছাত্র আহত,

  • আপলোড সময় : ২৮-০৯-২০২৫ ০৫:১৮:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৯-২০২৫ ০৫:১৮:২০ অপরাহ্ন
নগরীতে পৃথক ট্রেন দুর্ঘটনায় বৃদ্ধ নিহত ও স্কুল ছাত্র আহত, নগরীতে পৃথক ট্রেন দুর্ঘটনায় বৃদ্ধ নিহত ও স্কুল ছাত্র আহত,
রাজশাহী নগরীতে পৃথক দুটি ট্রেন দুর্ঘটনায় একজন বৃদ্ধ নিহত এবং এক স্কুলছাত্র আহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয়রা রেললাইন সংলগ্ন অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানিয়েছেন।

রবিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী নগরীর বোয়ালিয় থানার ভদ্রা বাজার রেল ক্রসিংয়ের অদূরে ট্রেনের ধাক্কায় ছাদেক আলী শেখ (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি পাবনার ভারারাপুর এলাকার বাসিন্দা। 

স্থানীয় প্রত্যাক্ষদর্শীরা জানায়, রেললাইন পার হওয়ার সময় রাজশাহী অভিমুখী একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান ছাদেক আলী। পরে সিরোইল ষ্টেশন জিআরপি থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

এ ঘটনার পর ভদ্রা বাজার কমিটির সাধারণ সম্পাদক বিপ্লব রহমান নাইমসহ স্থানীয় নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ রেলভবনে গিয়ে রেললাইনের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানান। একইসাথে তারা লেভেল ক্রসিংয়ে দায়িত্বরত কর্মীদের আরও সতর্কভাবে দায়িত্ব পালনের বিষয়ে সতর্ক করেন।  

এর আগে সকাল ১০টার দিকে রাজশাহী কোর্টস্টেশন লেভেল ক্রসিংয়ে একটি দুর্ঘটনা ঘটে। সেখানে ট্রেনের বার ভেঙে এক স্কুুলছাত্র আহত হয়েছে। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেছেন।

এ দুটি ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভদ্রা রেললাইন সংলগ্ন শতাধীক অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করে রেল দূর্ঘটনা নিরসনে সমস্যাগুলির সমাধানের জন্য কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী সিটি কলেজে ছাত্রদলের কমিটি গঠন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, উত্তেজনা

রাজশাহী সিটি কলেজে ছাত্রদলের কমিটি গঠন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, উত্তেজনা