ঢাকা , মঙ্গলবার, ০৫ মে ২০২৬ , ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ সীমান্তে আছড়ে পড়ল ভারতীয় ড্রোন, আতঙ্ক রাজশাহী বিআরটিএ অফিসে ঘুষের অভিযোগ, সেবাগ্রহীতাদের ভোগান্তি চরমে ফেনীতে গণধর্ষণ মামলার প্রধান আসামি কাজল গ্রেফতার পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, বিক্ষোভে দুই ড্রাম ট্রাকে আগুন দুর্গাপুরে তিন আদম দালালের ভয়াবহ প্রতারণার ফাঁদ আবাসিক হোটেলে পড়ে ছিল নারীর গলাকাটা মরদেহ গোপনে বিয়ে করলেন আলোচিত মডেল সুবাহ আমি নির্বাচনে হারিনি, পদত্যাগ করব না: মমতা অন্তর্বর্তী সরকারের আমলের চেয়ে এখন অপরাধ বেশি হচ্ছে : হাসনাত আবদুল্লাহ হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু নারায়ণগঞ্জে অভিযানে হামলা, র‍্যাবের ৩ সদস্যকে কুপিয়ে জখম পকেটে চিপস, ভেতরে ১ হাজার ইয়াবা টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কাকে পেছনে ফেললো বাংলাদেশ পায়ের পেশিতে টান, হাঁটতে গেলে যন্ত্রণা, ওষুধে নয় ব্যথা সারবে সহজ কিছু ব্যায়ামে মান্দায় টাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক কারবারী গ্রেফতার শুষ্ক-রুক্ষ চুলের যত্ন দরকার ধাপে ধাপে, কী ভাবে নোয়াখালীতে ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে আবারও বিক্ষোভ ‘অপ্রয়োজনীয়’ চুম্বনদৃশ্যে আপত্তি, পাননি প্রাপ্য পারিশ্রমিকও নৌহীদ! ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা গোদাগাড়ীতে নদীভাঙন এলাকা পরিদর্শনে সাংসদ অধ্যাপক মুজিবুর রহমান

সন্তান পালনে মুসলিম বাবা-মায়েরা যে ৩ ভুল করেন

  • আপলোড সময় : ২৮-০৯-২০২৫ ০৪:৪০:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৯-২০২৫ ০৪:৪০:৫৯ অপরাহ্ন
সন্তান পালনে মুসলিম বাবা-মায়েরা যে ৩ ভুল করেন ছবি- সংগৃহীত

কীভাবে সন্তান মানুষ করব, সঠিকভাবে দায়িত্ব পালন করব—মা-বাবা হওয়ার আগে আমরা সচারাচর এসব ভেবে দেখি না। মনে করি, সন্তান জন্ম দিয়েছি, সন্তানের বাবা-মা হয়েছি, এখন আমরা সব জানি এবং জেনে ফেলবো। 

কিন্তু বাস্তবতা এর বিপরীত। সন্তান লালন-পালনে অনেক সময় আমাদের ভুল হয়ে যায়। সন্তান লালন-পালন করতে গিয়ে সমস্যা দেখা দিলে তখনই আমরা শুধু সমাধান খুঁজি বা কোনোভাবে তা সামাল দেওয়ার চেষ্টা করি।

সন্তান লালন-পালনের ক্ষেত্রে মুসলিম বাবা-মায়েরা তিন মারাত্মক ভুল করেন। এমন তিনটি ভুল এবং কীভাবে তা এড়ানো যায় এখানে তা তুলে ধরা হলো—

 ১. সন্তানকে নিজের সম্পত্তি মনে করা: সন্তান আল্লাহর দেওয়া আমানত। কিন্তু আমরা অনেক সময় সন্তানকে নিজেদের অংশ বা সম্পত্তি মনে করি। পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেছেন : জেনে রেখ, তোমাদের ধন-সম্পদ আর সন্তান- সন্ততি হচ্ছে পরীক্ষার সামগ্রী মাত্র। (এ পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদের জন্য) আল্লাহর নিকট রয়েছে মহাপুরস্কার। (সুরা আনফাল, আয়াত : ২৮, সুরা তাগাবুন, আয়াত : ১৫)

মা-বাবার মাধ্যমে দুনিয়াতে আসলেও সন্তান মূলত আল্লাহর দেওয়া এক আমানত। কিন্তু অনেক মা-বাবা তাদের নিয়ন্ত্রণ করতে চান। ফলে সন্তানের আচরণকে নিজেদের মান-সম্মানের সঙ্গে মেলাতে গিয়ে তাদের ওপর বাড়তি চাপ দেন।

সমাধান: মনে রাখুন, সন্তান আল্লাহর তৈরি একজন স্বতন্ত্র মানব। আপনার দায়িত্ব শুধু তার লালন-পালন করা, নিয়ন্ত্রণ করা নয়। 

২. সন্তানকে খুব ভালোভাবি চিনি—এমন ধারণা: কোনো অভিভাবক প্রথম ভুলটি করলে তারা প্রায় দ্বিতীয় ভুলটিও করেন—অধিকাংশ মা-বাবাই ধরে নেন যে আমরা সন্তানকে খুব ভালোভাবেই চিনি। অথচ বেশির ভাগ ক্ষেত্রেই সন্তানের ব্যক্তিত্ব, চাওয়া-পাওয়া, ভাবনা-চিন্তা মা-বাবার থেকে আলাদা হয়ে থাকে।

সমাধান: সন্তানকে সময় দিন। তার সঙ্গে খেলুন, কথা বলুন, বয়স অনুযায়ী দায়িত্ব দিন। তাদের বেড়ে ওঠা দেখে মুগ্ধ হোন। কোরআনে আল্লাহ তায়ালা বলেছেন, অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম গঠনে। (সুরা ত্বীন, আয়াত : ৪)

তাই আপনি আপনার সন্তানকে নিয়ন্ত্রণ না করে একজন পূর্ণ ও ভিন্ন ব্যক্তিত্বের মানুষ হিসেবে চিনুন ও বুঝার চেষ্টা করুন।

৩. সন্তানের ওপর নিজের স্বপ্ন চাপিয়ে দেওয়া: আগের দুই ভুলের কারণে অনেক মা-বাবা অনেক সময় সন্তানের ওপর নিজেদের স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব আরোপ করেন। মা-বাবা চান, সন্তান তাদের অপূর্ণ স্বপ্ন পূরণ করুক—যেমন, অনেক বাবা-মা তাদের ইচ্ছায় সন্তানকে ডাক্তার-ইঞ্জিনিয়ার বানানোর চেষ্টা করেন। কিন্তু এতে সন্তান তার নিজের ইচ্ছা ও চাহিদা পূরণের পথ থেকে দূরে সরে যায়। অনেক সময় মা-বাবার সঙ্গেও সম্পর্ক খারাপ হয়ে যায়।

সমাধান: নিজের অপূর্ণতার ভার সন্তানের ওপর চাপিয়ে না দিয়ে তাকে তার নিজের স্বপ্ন নিয়ে বেড়ে উঠতে দিন। সূত্র : অ্যাবাউট ইসলাম


নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
রাজশাহী বিআরটিএ অফিসে ঘুষের অভিযোগ, সেবাগ্রহীতাদের ভোগান্তি চরমে

রাজশাহী বিআরটিএ অফিসে ঘুষের অভিযোগ, সেবাগ্রহীতাদের ভোগান্তি চরমে