ঢাকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামে সালামের গুরুত্ব ও ফজিলত স্বৈরাচারের মতোই গুপ্তরা এখন নতুন জালিমে পরিণত হয়েছে: তারেক রহমান প্রস্টেটের সমস্যা কোন বয়সে কী কী লক্ষণ চিনে সতর্ক থাকতে হবে? বন্দর শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু অনলাইনে গেম খেলতে নিষেধ করায় ভারতে ৩ বোনের আত্মহত্যা নওগাঁয় এক রাজস্ব কর্মকর্তার মরদেহ উদ্ধার নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে স্কুলশিক্ষার্থী নিহত চেলসিকে হারিয়ে কারাবাও কাপের ফাইনালে আর্সেনাল নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৯ অভিনয় থেকে রাজনীতি, লোকসভা ভোটে লড়াই! মার্কিন রণতরীর দিকে ‘এগিয়ে যেতেই’ ইরানের ড্রোনকে ধ্বংস করল আমেরিকা! দেশে পৌঁছেছে ৩ লাখ ২৬ হাজার প্রবাসীর ভোট পাকিস্তানে ব্যাপক সংঘর্ষে নিহত ২৫৫ আলবাসেতেকে হারিয়ে সেমিফাইনালে বার্সেলোনা ইউক্রেনের জ্বালানি স্থাপনায় ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার কোচিং সেন্টার ও নোট-গাইড বন্ধে কঠোর বিধান রেখে শিক্ষা আইনের খসড়া প্রস্তুত ১৭১ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক সাথে থাকলে সঙ্গী, পাশে না থাকলে জঙ্গি—এটাই কি রাজনীতির নীতি?: ঠাকুরগাঁওয়ে রাশেদ প্রধান বাংলাদেশি যুবককে গুলির ঘটনায় নিউইয়র্কের মেয়র মামদানির ‘অস্পষ্ট ব্যাখ্যা’ বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসীদের ভিসা স্থগিতাদেশে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

অবশেষে গাঁটছড়া বাঁধলেন সেলেনা গোমেজ ও বেনি ব্লাঙ্কো

  • আপলোড সময় : ২৮-০৯-২০২৫ ০৪:১৩:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৯-২০২৫ ০৪:১৩:০৫ অপরাহ্ন
অবশেষে গাঁটছড়া বাঁধলেন সেলেনা গোমেজ ও বেনি ব্লাঙ্কো সেলেনা গোমেজ ও বেনি ব্লাঙ্কো। ছবি- সংগৃহীত
এক নতুন অধ্যায় শুরু করলেন বিশ্বখ্যাত পপ তারকা সেলেনা গোমেজ। দীর্ঘদিনের প্রেমিক বেনি ব্লাঙ্কোর সঙ্গে বাগদান সারার নয় মাসের মাথায় তারা বিবাহবন্ধনে আবদ্ধ হলেন। অবশেষে দীর্ঘ দিনের প্রেমের পরিণতি পেল নতুন পরিচয়—নবদম্পতি।

রবিবার (২৮ সেপ্টেম্বর) সেলেনা ইনস্টাগ্রামে বিয়ের খবর নিশ্চিত করেন এবং সেই অনুষ্ঠানের কিছু রোমান্টিক ছবি শেয়ার করেন। ক্যাপশনে বিশেষ তারিখ উল্লেখ করেছেন—‘৯-২৭-২৫’, অর্থাৎ ২৭ সেপ্টেম্বর সেলেনা ও বেনি তাদের বিয়ে সম্পন্ন করেন। ছবিতে দেখা যায় নবদম্পতিকে চুম্বন ও আলিঙ্গনে আবদ্ধ, যেন রূপকথার রাজ্যের রাজা-রাজকন্যা। বেনি ব্লাঙ্কো পোস্টে মন্তব্য করেন, “আমার স্ত্রী।”

বিয়ের সাজে সেলেনা ছিলেন মনোমুগ্ধকর—সাদা গাউনে, ফুলের কারুকাজে। বেনি ছিলেন কালো টাক্সিডো ও বো-টাই-এ, রাল্ফ লরেনের তৈরি পোশাকে। এই নতুন জীবনের রোমান্টিক মুহূর্তে তাদের অনুরাগীরা ও সহকর্মীরা ভালবাসার বন্যা নিয়ে হাজির হয়েছেন। মাত্র তিন ঘণ্টার মধ্যে সেলেনার পোস্টে পড়েছে ৭ মিলিয়নেরও বেশি প্রতিক্রিয়া।

বিয়ের আয়োজন ছিল তারকাবহুল ও সুপরিকল্পিত। ইভেন্টের পরিকল্পনা করেছেন মিন্ডি ওয়েইস। অতিথিদের জন্য এল এনকান্টো হোটেলে এক রাতের থাকার ব্যবস্থা করা হয়েছিল, যেখানে রুমের ভাড়া প্রায় সাড়ে তিন হাজার ডলারের বেশি। উপস্থিত ছিলেন সেলেনা ও বেনির পরিবার, বিশ্বস্ত বন্ধু এবং সহকর্মীরা।

সেলেনার ব্যক্তিগত জীবন দীর্ঘদিন ধরে ফ্যানদের কৌতূহল জন্মিয়েছে। বিশেষ করে কানাডিয়ান গায়ক জাস্টিন বিবারের সঙ্গে সম্পর্কের কারণে বহুবার সংবাদ শিরোনামে ছিলেন তিনি। ২০১৮ সালে জাস্টিন হেইলি বল্ডউইনের সঙ্গে বাগদান করায় সেলেনা আহত হলেও পরবর্তীতে নিজের কাজ ও সঙ্গীতের প্রতি মনোযোগী হন।

২০১৯ সালে সেলেনা বেনি ব্লাঙ্কোর সঙ্গে একটি গানকে কেন্দ্র করে পরিচিত হন। ২০২৩ সালের ডিসেম্বরে তারা প্রকাশ্যে তাদের প্রেমের বিষয়টি জানান। ৫ বছরের সম্পর্ক অবশেষে পূর্ণতা পেল।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৯

নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৯