ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১ জামায়াত সেই এমপিকে বহিষ্কার করল সহজে করা যায় এমন ৬ নেক আমল একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন চাঁদপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণে বৃদ্ধের যাবজ্জীবন রাণীনগর থানাপুলিশের অভিযানে ৩জন গ্রেফতার, চুরির ৫গরু উদ্ধার খুদেকে আইসক্রিম ভেবে ফ্রোজেন ডেসার্ট কিনে দিচ্ছেন না তো, ক্ষতি হতে পারে! গুরুদাসপুরে ডাক্তারের বিরুদ্ধে অপপ্রচারে সংবাদ সম্মেলন নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬ এমপি নজরুলকে বহিষ্কার করল জামায়াত জিয়াউর রহমানে দর্শনের আলোকেই ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব: তথ্যমন্ত্রী রাজশাহী মহানগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত সিংড়ার চলনবিলে জলাবদ্ধতা নিরসনে কচুরিপানা পরিষ্কার কর্মসূচির উদ্বোধন জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ

মৌলভীবাজারে চা শ্রমিকের মরদেহ মিলল জলাশয়ে

  • আপলোড সময় : ২৮-০৯-২০২৫ ০৩:৪৮:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৯-২০২৫ ০৩:৪৮:৫৭ অপরাহ্ন
মৌলভীবাজারে চা শ্রমিকের মরদেহ মিলল জলাশয়ে ছবি- সংগৃহীত
মৌলভীবাজারের কুলাউড়া ক্লিভডন বাগানের রামবচন গোয়ালা নামে এক চা শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বাবুনালা নামক একটি চা বাগানের জলাশয় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরের দিকে চা বাগানের বাবুনালা নামক একটি জলাশয়ে এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখতে পায় কাজে আসা বাগানের চা শ্রমিকরা। এতে পুলিশে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে ক্লিভডন চা বাগানের শ্রমিক ও স্বজনরা রামবচন গোয়ালার মরদেহ শনাক্ত করে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় গোলাপ নামের একই বাগানের এক যুবক রামবচন গোয়ালার বাড়ি থেকে ঘুরতে যাওয়ার কথা বলে তাকে ডেকে মোটরসাইকেলে করে উঠিয়ে নিয়ে আসে। এরপর থেকে রামবচন গোয়ালার কোনো খোঁজ মিলছিল না। এতে পরিবারের লোকজন কুলাউড়া থানায় এসে একটি সাধারণ ডায়েরি করেন।
 
রামবচন গোয়ালার স্ত্রীসহ তিনটি সন্তান রয়েছে। তার এমন মৃত্যুতে বাগানের শোকের ছায়া নেমেছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
রাজশাহী মহানগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত

রাজশাহী মহানগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত