ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ , ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুয়েটে ‘ভয়েজ অব অ্যাওয়েকেনিং : অনলাইন ট্যালেন্ট হান্ট’ প্রতিযোগিতা অনুষ্ঠিত সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণের আবেদন জানিয়ে রাসিক প্রশাসককে স্মারকলিপি প্রদান লালপুরে আদম আলী শিক্ষা বৃত্তির সনদ বিতরণ রাসিক প্রশাসকের সঙ্গে হড়গ্রাম নতুনপাড়া চারখুটা মোড় জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩০ কাটাখালিতে গাঁজাসহ মাদক কারবারী শুকটা গ্রেপ্তার তোর বাবাকে মারতে চাইনি কিন্তু ছুরিকাঘাত বেশি হয়ে গেছে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় কিশোরীকে অপহরণ নাটোরে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ৫ম শ্রেণির ছাত্রের বিষপান মোহনপুরে উপকারীভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করেন এমপি মিলন তানোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি রাণীনগরে বালতির পানিতে ঢুবে শিশুর মৃতু রাণীনগরে ভেকু মেশিনে বিদ্যুতের ছেঁড়া তারে শিশু নিহত ৯জনের নামে মামলা বিশ্বনাথে জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ গোদাগাড়ীতে বাল্যবিয়ের অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা রাণীশংকৈল পৌর পরিষদের সদস্যরা জানে না বরাদ্দের খবর, চলছে নয়ছয়ে চেষ্টা আত্রাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত স্ত্রীকে মাটিচাপা দিয়ে ‘নাটক’ সাজালেন স্বামী  দেশের সব মাদরাসার জন্য জরুরি নির্দেশনা গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড

পরকীয়া প্রেমিকের সাথে হোটেলে হাতেনাতে স্ত্রী'কে ধরলেন স্বামী

  • আপলোড সময় : ২৬-০৯-২০২৫ ১১:১২:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৯-২০২৫ ১১:১২:০১ অপরাহ্ন
পরকীয়া প্রেমিকের সাথে হোটেলে হাতেনাতে  স্ত্রী'কে ধরলেন স্বামী পরকীয়া প্রেমিকের সাথে হোটেলে হাতেনাতে স্ত্রী'কে ধরলেন স্বামী
নিজের স্ত্রীকে অপরিচিত পুরুষের সাথে হোটেলের ঘরে আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরলেন স্বামী। এ ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একদিকে যেমন ওই স্বামীর প্রতি সহানুভূতি দেখা গেছে, তেমনই অন্যদিকে এমন ব্যক্তিগত ঘটনা জনসমক্ষে আনার জন্য তীব্র নিন্দার ঝড় উঠেছে।

জানা গেছে, স্ত্রী পরকীয়ায় লিপ্ত থাকায় স্বামী রাকেশ দীর্ঘদিন ধরেই মানসিক যন্ত্রণার মধ্যে ছিলেন। প্রতিরোধ করতে গেলে স্ত্রী উল্টে রাকেশের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছেন। পারিবারিক আদালতে তাঁদের বিবাহ বিচ্ছেদের মামলা চলছে।

বুধবার (২৪শে) সেপ্টেম্বর রাকেশ একটি বন্ধুর সাহায্যে তাঁর স্ত্রীর প্রেমিককে ট্র্যাক করেন। বন্ধুর ফোন নিয়ে হোটেলের রিসেপশনে গিয়ে ঘরের নম্বর যাচাই করে রাকেশ একদল লোক নিয়ে সেই ঘরের সামনে যান এবং দরজা ধাক্কাতে থাকেন। কিছুক্ষণের মধ্যেই ভেতর থেকে দরজা খোলা হয়। দরজা খুলতেই রাকেশ তাঁর স্ত্রীকে অপর এক ব্যক্তির সঙ্গে দেখতে পান। এই দৃশ্য দেখে রাকেশ চিৎকার করে ওঠেন। বলেন, লাইট জ্বালাও লাইট জ্বালাও সবাই দেখুক।

স্ত্রী কথা বলতে চাইলে রাকেশ আরও উত্তেজিত হয়ে পড়েন। ততক্ষণে স্ত্রীর সঙ্গে থাকা ওই ব্যক্তি জুতো পরছিলেন। তাঁকে ঘিরে ধরে একদল লোক। স্বামী-স্ত্রীর কথোপকথন শুরু হতেই পরিস্থিতি আরও বেসামাল হয়ে ওঠে। স্ত্রী রাকেশের সঙ্গে কথা বলতে গেলে রাকেশ বলে ওঠেন পুলিশ ডাকো।

পরবর্তীতে সংবাদ মাধ্যমে রাকেশ জানান, তিনি দীর্ঘদিন ধরেই মানসিক যন্ত্রণার মধ্যে রয়েছেন। তাঁর স্ত্রীর প্রেমিক এক সরকারি হাসপাতালে ওষুধের দোকান চালান এবং তাঁর প্ররোচনায় স্ত্রী রাকেশের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে। রাকেশ বলেন, আমি চারিদিক থেকে অসহায় হয়ে পড়েছি। মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি। ভেঙে পড়েছি। বহুবার আত্মহত্যার চেষ্টাও করেছি।

বুধবার এই ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গে নেটিজেনদের মন্তব্যের ঝড় বয়ে যায়। ভিডিওটি ইতিমধ্যেই ৫৩ হাজার ভিউ ছাড়িয়েছে। নেটিজেনদের একাংশ যেমন রাকেশের প্রতি সহানুভূতি জানিয়েছেন, তেমনই অন্যদিকে এমন ব্যক্তিগত ঘটনা জনসমক্ষে নিয়ে আসার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন।

ভিডিওর কমেন্ট সেকশনে এক ব্যবহারকারী বলেন, কী হয়ে যাচ্ছে আমাদের দেশে। আর একজন ব্যবহারকারী মন্তব্য করে বলেন, ধরা পড়ার পরেও এত আত্মবিশ্বাস কী করে?

যদিও এ ঘটনার জন্য অনেকেই দু'পক্ষকেই সমান দায়ী করেছেন। আবার কেউ কেউ বলেছেন এমন কুৎসিত পারিবারিক ঘটনা জনসমক্ষে টেনে আনা ঠিক নয়। 

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাবি’র ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: মেধাবী শিক্ষার্থীদের ১০ লক্ষ টাকার ‘এফ রহমান গোল্ড মেডেল’ দেওয়ার ঘোষণা ভূমিমন্ত্রীর

রাবি’র ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: মেধাবী শিক্ষার্থীদের ১০ লক্ষ টাকার ‘এফ রহমান গোল্ড মেডেল’ দেওয়ার ঘোষণা ভূমিমন্ত্রীর