ঢাকা , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ , ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেন থেকে পড়লো শিশু, বাবাও দিলেন ঝাঁপ– উপর দিয়ে গেল ৮ বগি রাসিকের প্রশাসকের সাথে বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রুয়েট উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের সহকারী হাইকমিশনার রাসিক প্রশাসকের সাথে কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাসিক প্রশাসকের সাথে জাতীয় দলের সাবেক খেলোয়াড়বৃন্দের সৌজন্য সাক্ষাৎ এশিয়ার দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা সক্ষমতা ভাগাভাগি করতে আগ্রহী ইরান পাবনায় ফেন্সিডিল ও ইস্কাফসহ মা-ছেলে গ্রেপ্তার ভোলায় গরু চুরিতে দিশেহারা চরবাসী,এক রাতেই নিঃস্ব কৃষক বিদেশফেরত চিকিৎসকের বাড়িতে লুটপাটের পর আগুন তানোরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু আত্রাইয়ে স্ত্রীকে তুলে নিতে এসে স্বামীসহ সাত জন আটক মেয়ের বিয়ের আগের রাতে স্ত্রীকে মেরে ফেললেন স্বামী টয়লেটে গিয়ে মোবাইলে প্রশ্ন সমাধান করছিল এসএসসি পরীক্ষার্থী হাত-পা বাঁধা ও বিবস্ত্র অবস্থায় ধানক্ষেতে পড়ে ছিলেন প্রতিবন্ধী তরুণী ট্রাফিক পুলিশকে লাঞ্ছিত করায় শ্যালক-দুলাভাই গ্রেপ্তার পানির নিচে পাকা ধান, ঘরে তুলতে লড়ছেন নারীরা পুলিশে নতুন করে সাড়ে ১৪ হাজার পদ সৃষ্টি হচ্ছে মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি নোয়াখালীতে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১, আহত ৮ সিংড়ায় চাউল-পানির বিষক্রিয়ায় ৮জন ধান কাটা শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

চাঁপাইনবাবগঞ্জে চলছে প্রতিমা তৈরীর শেষ মুহূর্তের কাজ

  • আপলোড সময় : ২৬-০৯-২০২৫ ০৩:৪৪:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৯-২০২৫ ০৩:৪৪:২২ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে চলছে প্রতিমা তৈরীর শেষ মুহূর্তের কাজ চাঁপাইনবাবগঞ্জে চলছে প্রতিমা তৈরীর শেষ মুহূর্তের কাজ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের মণ্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের কাজ। প্রতিমা তৈরির কাজ শেষ। কারিগররা এখন প্রতিমায় নিপুণ হাতের ছোঁয়ায় সৌন্দর্য ফুটিয়ে তুলছেন। দেবী দুর্গার আগমনে মণ্ডপগুলো দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, গণেশসহ বিভিন্ন দেবদেবীর প্রতিমা দিয়ে সাজানো হচ্ছে।

এ বছর জেলার সদর উপজেলায় ৬১ টি, শিবগঞ্জে ৪৮টি, গোমস্তাপুরে ৩২টি, নাচোলে ১৬টি এবং ভোলাহাটে ৩ টিসহ সর্বমোট ১৬০টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। 

জেলা শহরের শিবতলাস্থ চরজোতপ্রতাপ দুর্গা মাতা ঠাকুরানী মন্দির, শিবগঞ্জ উপজেলার কানসাট সার্বজনীন দুর্গা মন্দির, নাচোল উপজেলার রাজবাড়ী মন্দির, গোমস্তাপুর উপজেলার শ্রী শ্রী দুর্গা স্মৃতি মন্দির এবং ভোলাহাট উপজেলার ভোলাহাট থানা সংলগ্ন দ্বিতীয় মন্দিরসহ বেশ কয়েকটি পূজা মণ্ডপ ঘুরে দেখা যায়, বেশিরভাগ মণ্ডপে প্রতিমা তৈরির কাজ শেষ পর্যায়ে। এখন জোরেশোরে চলছে রংতুলির কাজ। 

এ বছর দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয় ২১ সেপ্টেম্বর মহালয়ার মাধ্যমে, যা পরবর্তী ২৮ সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মাধ্যমে পূর্ণতা পাবে। মূল পূজা ষষ্ঠীর মধ্য দিয়ে ২৮ সেপ্টেম্বর শুরু হবে এবং ২ অক্টোবর বিজয়া দশমী প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে। এ বছর দেবী দুর্গার আগমন হবে গজে (হাতি) এবং তিনি যাবেন দোলায়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জি জানান, এ বছর আমরা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপন করতে পারবো বলে আমরা আশাবাদী। এ পর্যন্ত জেলায় কোনা ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উৎসব শেষ করতে সকলের সহযোগিতা কামনা করছি।

চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার মো. রেজাউল করিম বিপিএম জানান, উৎসব নিরাপদ ও শান্তিপূর্ণভাবে উদযাপনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। পুলিশের টহল বাহিনী ২৪ ঘণ্টা মোবাইল টিম ও সাদা পোশাকে নিরাপত্তার দায়িত্ব পালন করবে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে আইনগত সহায়তা দিবস: ৬২১টি বিরোধ নিষ্পত্তি

রাজশাহীতে আইনগত সহায়তা দিবস: ৬২১টি বিরোধ নিষ্পত্তি