ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামিনে বের হওয়া ছেলের হাতে খুন হলেন ঘুমন্ত বাবা অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক গোপনে দ্বিতীয় বিয়ে করায় যে 'মাশুল' দিলেন নারী নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ তরুণী গ্রেফতার রাজশাহী সীমান্তে বিজিবির জালে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ফারডিল স্বামীর ওপর রেগে সন্তানদেরকে সঙ্গে নিয়ে হারপিক খেয়ে মরলেন মা র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে যেসব সরকারি চাকরিজীবীকে পে-স্কেল না দিতে বলেছে টিআইবি রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রুহুল কবির রিজভী আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা পীরগঞ্জে সোনালী সোসাইটি'র উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান। টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস

থানায় পুলিশের সাহায্য চাইতে গিয়ে ধর্ষনের শিকার এক মহিলা!

  • আপলোড সময় : ২৬-০৯-২০২৫ ০৩:০৯:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৯-২০২৫ ০৩:০৯:৫৭ অপরাহ্ন
থানায় পুলিশের সাহায্য চাইতে গিয়ে ধর্ষনের শিকার এক মহিলা! প্রতীকী ছবি
পুলিশের কাছে সাহায্য চাইতে গিয়েছিলেন, তার বদলে শারীরিক নির্যাতনের শিকার হতে হল মহিলাকে। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলায়। ধর্ষণের অভিযোগে বৃহস্পতিবার এক পুলিশ কনস্টেবল ও হোম গার্ডকে গ্রেফতার করা হয়েছে।

জানা গিয়েছে, অভিযোগকারিণীর বয়স ২৮ বছর। তাঁর দাবি, চিত্তুরের পুঙ্গানুর থানার কনস্টেবল উমাশঙ্কর এবং হোম গার্ড কিরণ কুমার তাকে নেশাদ্রব্য মিশ্রিত পানীয় খাইয়ে ধর্ষণ করে। অভিযোগ অনুযায়ী, তারা তাঁকে একাধিকবার ধর্ষণ করার পর হুমকি দেয়। বলা হয়, যদি তিনি বিষয়টি প্রকাশ করেন, তাহলে তার তিন সন্তানকে হত্যা করা হবে।

ওই মহিলা আরও জানান, অভিযুক্ত হোম গার্ড তাঁকে ফোনে বারবার উত্যক্ত করেছে।

তাঁর অভিযোগ, তিনি বহু থানায় অভিযোগ দায়ের করার চেষ্টা করেছিলেন, কিন্তু প্রায় দুই সপ্তাহ কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। শেষ পর্যন্ত মিডিয়ার সামনে ন্যায়বিচারের জন্য জনসমক্ষে আবেদন করার পরই পুলিশ মামলা রুজু করেছে।

পলমনারের উপ-পুলিশ সুপার দেগালা প্রভাকর জানিয়েছেন, “মহিলার জনসমক্ষে ন্যায়বিচারের আবেদন করার পর ব্যাঙ্গারুপালিয়ম থানায় প্রাসঙ্গিক ধারা অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।”

পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থল এবং অভিযোগের সব দিক নিয়ে তদন্ত শুরু করেছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক

অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক