ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা,গাঁজা ও ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার-৭ মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল সহ মাদক কারবারি গ্রেপ্তার রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে নগরীর তালাইমারী ট্রাফিক মোড়ে সড়ক অবরোধ করে পরীক্ষার্থীদের বিক্ষোভ নগরীতে অটোরিকশা চুরি চক্রের মূলহোতা নাজমুল গ্রেফতার তানোরের ধর্ষণ মামলায় ন্যায়বিচার ও চারঘাটের শিশু ধর্ষণের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২ ব্যবসায়ীর কানে ‘কামড় দেয়া’ সেই বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেয়া পায়েলের ছবি দিয়ে আরিফিন শুভ লিখলেন ‘হ্যাপিলি ম্যারিড’ থাইরয়েডের সমস্যার আগাম ইঙ্গিত শনাক্ত করতে পারেন বাড়ি বসেই রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ হতাশা ও দুশ্চিন্তা থেকে মুক্তির দোয়া ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে প্রাণ গেল বাবা-ছেলের প্রথমবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছেন মেসি চোরাচালানে প্রযুক্তির অপব্যবহার রোধে আন্তর্জাতিক মানের আইন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলার পর্যটন শিল্পের মুখ সানি লিয়োনি? মন্দারমণিতে করবেন শুটিং সিংড়া বিয়াম ল্যারেটরী স্কুল প্রাথমিক বৃত্তিতে এবারও উপজেলার শীর্ষে

জয়পুরহাটে প্রকাশ্যে মাদ্রাসা শিক্ষককে মারধর, দুই ভাইয়ের কারাদণ্ড

  • আপলোড সময় : ২৬-০৯-২০২৫ ০১:৪৭:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৯-২০২৫ ০১:৪৭:১৩ অপরাহ্ন
জয়পুরহাটে প্রকাশ্যে মাদ্রাসা শিক্ষককে মারধর, দুই ভাইয়ের কারাদণ্ড ফাইল ফটো
জয়পুরহাটের কালাই উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের ওপর প্রকাশ্যে হামলা ও মারধরের ঘটনায় দুই সহোদরকে ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে কালাই পৌর শহরের আহলে হাদিস মসজিদ মার্কেটে এ ঘটনা ঘটে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আক্তার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ রায় দেন।
 
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
 
ভুক্তভোগী শিক্ষক সেলিম রেজা হাতিয়র কামিল মাদ্রাসার আরবি বিভাগের সহকারী অধ্যাপক এবং কালাই পৌর শহরের আহলে হাদিস মসজিদের খতিব।
 
দণ্ডপ্রাপ্ত দুই ভাই হলেন: আবদুল্লাহ আল মাহমুদ (৩৮) ও তার ছোট ভাই নূর মোহাম্মদ (৩৫)। তারা কালাই পৌর এলাকার থুপসাড়া মহল্লার বাসিন্দা।
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আবদুল্লাহ আল মাহমুদের স্ত্রী হাতিয়র কামিল মাদ্রাসায় পড়াশোনা করেছেন। বৃহস্পতিবার সকালে স্ত্রীর কামিল পাসের সনদ ও অন্যান্য কাগজপত্র নিতে মাদ্রাসায় যান আবদুল্লাহ। এ সময় তার সঙ্গে শিক্ষক সেলিম রেজার কথা–কাটাকাটি হয়। পরে তিনি সেখান থেকে চলে যান।
 
এক পর্যায়ে সেলিম রেজা মাদ্রাসা থেকে কালাই আহলে হাদিস মসজিদ মার্কেটে তার ব্যবসা প্রতিষ্ঠানে গেলে সেখানে গিয়ে আবদুল্লাহ তাকে মারধর করেন। পরে আবদুল্লাহর ছোট ভাই নূর মোহাম্মদও যোগ দেন। এতে সেলিম রেজা আহত হন।
 
ঘটনাটি জানাজানি হলে বিক্ষুব্ধ জনতা হামলাকারী দুই ভাইকে মার্কেটের ভেতর আটক করে রাখে। খবর পেয়ে ইউএনও শামীমা আক্তার ও কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন ঘটনাস্থলে গিয়ে জনতাকে শান্ত করেন। পরে অভিযুক্তদের উদ্ধার করে ইউএনও কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের ১৫ দিন করে কারাদণ্ড দেয়া হয়।
 
ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সেলিম রেজা দোকানে বসে আছেন। এক ব্যক্তি দোকানে প্রবেশ করে কিছু জিজ্ঞাসা করার পর তার গালে বারবার চড় মারেন। এ নিয়ে ধস্তাধস্তি শুরু হলে সেলিম রেজা দোকানের সামনে পড়ে যান। তখনও তাকে মারধর করা হয়।
 
এ বিষয়ে জানতে চাইলে সেলিম রেজার মুঠোফোনে কল করা হয়। তবে তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকায় মন্তব্য পাওয়া যায়নি।
 
এদিকে সাজাপ্রাপ্ত দুই ভাইকে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২

পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২