ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তী উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত, উদযাপন কমিটি ঘোষণা কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার রাজশাহীতে মাদ্রাসাছাত্রকে বলাৎকার: বিচার চাওয়ায় পরিবারকে এলাকা ছাড়া ‘বাঁদর একটা! বাড়িতে তো স্ত্রী আছে’, নগ্ন দৃশ্যে যশকে দেখে ক্ষোভ ঋষিকার! তারকাকে বড় হুঁশিয়ারিও দিলেন বোমা-বিস্ফোরক উদ্ধারে দেশজুড়ে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য বড় সুখবর ছোট্ট মামনির জন্য মানবিক সাহায্যের আবেদন চারঘাটে পুত্রবধূকে বাঁচাতে গিয়ে মারা গেলেন শ্বশুরও শরীয়তপুরে শিশুকে বলাৎকার: জামায়াত নেতার নেতৃত্বে ১ লাখ টাকায় রফা-দফা মাদক নয়, মাঠেই ফিরুক তারুণ্য: রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে ফের উৎপাদন বন্ধ পাম্প বিকল হয়ে ১২৫ মেগাওয়াটের ইউনিট বন্ধ চালুর চেষ্টা চলছে; সচল রয়েছে ৩ নম্বর ইউনিট সামিরা খান মাহির দুই সিরিজ নেতাকর্মীরা আসে, প্রতিশ্রুতিও দেয় কিন্তু পাকা হয়না শতবছরের রাস্তা দেশের বাজারে সোনার দাম কমলো ‘আমার বাপেরে ১৫ জনে মিইল্লা কোপাইছে আর আমরা দুই ভাইয়ে ওরে কোপাইছি’ ভারতের উত্তরাখণ্ডে নির্মাণাধীন টানেল ধসে নিহত ৭ টাঙ্গাইলে তালাবদ্ধ ঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার রাজশাহীর নিখোঁজ ২ শিক্ষার্থী কক্সবাজার থেকে উদ্ধার ও মাদক ও জুয়াড়িসহ গ্রেফতার ২০ ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও

নওগাঁয় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর মাতব্বর ও স্বামীর পরিবারের দিকে

  • আপলোড সময় : ২৫-০৯-২০২৫ ০৮:৫৮:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৯-২০২৫ ০৮:৫৮:৫৯ অপরাহ্ন
নওগাঁয় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর মাতব্বর ও স্বামীর পরিবারের দিকে নওগাঁয় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর মাতব্বর ও স্বামীর পরিবারের দিকে
নওগাঁর মান্দা উপজেলায় দাওয়াইল-হলুদঘৈর মোল্লাপাড়া ব্রীজ এলাকায় রাস্তার পাশ থেকে পাখি আক্তার (২৬) নামে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে মান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। নিহত পাখি আক্তার মান্দা উপজেলার ভারশোঁ গ্রামের লবির উদ্দীন সরদারের মেয়ে এবং দু' সন্তানের জননী। তার মৃত্যু নিয়ে জনমনে নানা প্রশ্ন ও সন্দেহ দানা বেঁধেছে, যার তীর গ্রাম্য মাতব্বর ও স্বামীর পরিবারের দিকে।

বৃহস্পতিবার সকালে স্থানীয়রা রাস্তার পাশে অজ্ঞাতনামা এক নারীর মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ এসে মৃতদেহটির পরিচয় শনাক্ত করে। জানা যায়, মৃতদেহটি পাখি আক্তারের।

নিহতের বাবা ও স্থানীয় সূত্রমতে, প্রায় তিন মাস আগে মোবাইল ফোনে পরিচয়ের সূত্র ধরে দাওয়াইল গ্রামের জিয়ারুলের ছেলে তাইজুল ইসলামের সাথে পাখি আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাইজুলের পরিবার পাখিকে গৃহবধূ হিসেবে মেনে নিতে রাজি ছিল না। এরই পরিপ্রেক্ষিতে ২০-২৫ দিন আগে জনৈক গ্রাম্য মাতব্বরের নেতৃত্বে ১ লাখ টাকার মোহরানার স্থানে মাত্র ২০ হাজার টাকায় রফাদফা করে পাখিকে তালাক দেওয়া হয়। অভিযোগ রয়েছে, মাতব্বর সে সময় পাখিকে এক প্রকার চাপ প্রয়োগের মাধ্যমে তালাক দিতে বাধ্য করেন এবং ২০ হাজার টাকা থেকে ৫ হাজার টাকা নিজের পকেটে রেখে ১৫ হাজার টাকা পাখিকে দেন।

স্থানীয়দের ভাষ্যমতে, মাতব্বরের কাছে থাকা ৫ হাজার টাকা আদায়ের জন্য পাখি প্রায়ই তার কাছে আসতেন। ঘটনার আগের রাতেও পাখিকে মাতব্বরের সাথে ঘোরাফেরা করতে দেখা গেছে। এসব কারণে স্থানীয়দের সন্দেহের তীর মাতব্বরসহ নিহতের স্বামীর পরিবারের দিকে।

নিহত গৃহবধূ পাখি আক্তারের বাবা লবির উদ্দীন সরদার অভিযোগ করেছেন, তার মেয়ের মৃত্যুর পেছনে গ্রাম্য মাতব্বর, মেয়ে জামাইয়ের পরিবার এবং আরও কয়েকজন জড়িত। তিনি জানান, কিছুদিন আগেও পাখির শাশুড়ি তাদের বাড়িতে এসে তার মেয়েকে মেরে ফেলার হুমকি দিয়েছিলেন। এই ঘটনার পর তার মেয়ের মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে তিনি এটিকে হত্যাকাণ্ড বলে দাবি করেছেন এবং ন্যায়বিচারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

মৃতদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ মনসুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক সুরতহাল রিপোর্ট শেষে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ঘটনাটি উদঘাটনে পুলিশ কাজ করছে বলেও তিনি জানান।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার

কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার