ঢাকা , সোমবার, ১২ অক্টোবর ২০২৬ , ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীর সিমান্তে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল জব্দ জাতীয় বিতর্কে রানার্সআপ রাজশাহী কলেজের মিরর নিরাপদ সড়ক দিবস উপলক্ষে রাজশাহীতে নিসচার রোড ক্যাম্পেইন হাসানের ফাইফার, তৃতীয় দিনের শুরুতেই অলআউট আফগানিস্তান জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী ​চট্টগ্রামে ১২০ টন লাল গম জব্দ, প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা ‘যৌনতাকে উদ্‌যাপন করেছিল সিল্ক’, একতা তৈরি করছেন ‘ডার্টি পিকচার ২’? প্রকাশ্যে নানার ময়নাতদন্তের রিপোর্ট ত্বকের হাল বোঝেন আঙুল চিপে, চুল ভাল রাখেন বিশেষ জলে, ব্রণ নিয়ে জেরবার ঐন্দ্রিলার রূপচর্চা জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড় যুদ্ধের নামে প্রকৃতি ধ্বংস, অপরাধীদের বিচারের দাবি ইরানের নারী দুর্বল নয়, শক্তি: নারীর অধিকার ও মর্যাদা নিশ্চিতের আহ্বান এক ক্যামেরাম্যানের সঙ্গে তিন বোনের বিয়ে, ভিডিও ভাইরাল নিয়ামতপুরে ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৩, সাড়ে ৩ লাখ টাকার বেশি জব্দ রাজশাহীর ৮৫ পূজামণ্ডপে রাসিকের ১৭ লাখ টাকা অনুদান গরুর মাংসের কেজি ২৫০ টাকা করতে সরকারকে আইনি নোটিশ নগরীজুড়ে মাদক কারবারি সহ গ্রেপ্তার ১৬ ​বহরমপুর বায়তুল মামুর মসজিদের অসমাপ্ত কাজ শেষ করতে সহযোগিতার আশ্বাস রাসিক প্রশাসকের ডাম্প ট্রাকের চাপায় দুমড়েমুচড়ে গেছে গাড়ি, ভেতরে ছিলেন তানজিন তিশা মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

রাবি উপাচার্যের আশ্বাসে শাটডাউন স্থগিত জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের

  • আপলোড সময় : ২৫-০৯-২০২৫ ০৪:৩৫:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৯-২০২৫ ০৪:৩৫:২৯ অপরাহ্ন
রাবি উপাচার্যের আশ্বাসে শাটডাউন স্থগিত জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের রাবি উপাচার্যের আশ্বাসে শাটডাউন স্থগিত জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলমান কমপ্লিট শাটডাউন কর্মসূচি আপাতত স্থগিত করেছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। তবে তাদের দাবি দ্রুত পূরণ না হলে পুনরায় কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের নেতারা।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে সাংবাদিকদের এ তথ্য জানান জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি প্রফেসর ড. আব্দুল আলিম। 

তিনি বলেন, দুপুরে প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে উপাচার্যের আহ্বানে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, জিয়া পরিষদ ও ইউট্যাব রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার নেতারা বৈঠকে বসেন।

সভায় উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকীব শিক্ষক নেতাদের আশ্বস্ত করেন যে, গত ২০ সেপ্টেম্বরের অনাকাঙ্ক্ষিত ঘটনায় দায়ীদের দ্রুততম সময়ে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও শিক্ষা-গবেষণার পরিবেশ বজায় রাখার পদক্ষেপ নেবেন। উপাচার্যের এ আশ্বাসের ভিত্তিতে এবং রাকসু নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার স্বার্থে শিক্ষক ফোরাম আপাতত আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছে। তবে দ্রুত সময়ে দাবি পূরণ না হলে সাধারণ শিক্ষকদের নিয়ে পুনরায় কর্মসূচি চালু করার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

এর আগে বুধবার দুপুরে প্রশাসনের আহ্বানে সাড়া দিয়ে কর্মকর্তা-কর্মচারীরাও শাটডাউন কর্মসূচি ৭ কার্যদিবসের জন্য স্থগিত করেন।

এ বিষয়ে উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকীব বলেন, সবকিছু আলোচনার মাধ্যমে সমাধান করা হচ্ছে। আশা করি আগামী ১৬ তারিখে রাকসু নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নারী দুর্বল নয়, শক্তি: নারীর অধিকার ও মর্যাদা নিশ্চিতের আহ্বান

নারী দুর্বল নয়, শক্তি: নারীর অধিকার ও মর্যাদা নিশ্চিতের আহ্বান