ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: টিটিই সাময়িক বরখাস্ত পুলে নেমে জলকেলি প্রেমের টানে ভারতে আসা সেই পাক বধূ সীমার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযান শুরু, প্রথম দিনেই গ্রেফতার ১২ সত্যিই নেটপ্রভাবীর সঙ্গে প্রেম করছেন অর্জুন গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি বিশ্বকাপ ফাইনালে নামার আগে সাজঘরে মেসির ভাষণের ভিডিয়ো প্রকাশ্যে বগুড়ায় বিয়ের আশ্বাসে বিধবাকে দিনের পর দিন ধর্ষণ গভীর রাতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ধরা যুবলীগ নেত্রী রাশু ঘাটাইলে কয়েল কিনতে দোকানে যায় শিশু, ফেরে রক্তাক্ত হয়ে ভোলায় প্রধান শিক্ষক ধর্ষণের পর ছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দিলেন রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা জ্বালানি তেল নিয়ে মন্ত্রণালয়ের নতুন বার্তা ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু নিয়ামতপুরে ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

থ্রেডিং-আইব্রোর পর কী করবেন আর কী এড়াবেন

  • আপলোড সময় : ২৫-০৯-২০২৫ ০৩:২৭:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৯-২০২৫ ০৩:২৭:২৬ অপরাহ্ন
থ্রেডিং-আইব্রোর পর কী করবেন আর কী এড়াবেন প্রতীকী ছবি
মেয়েদের সাজের অন্যতম অংশ হল আইব্রো বা মুখের অবাঞ্ছিত লোম তুলে ফেলা। অনেকেই শেষ মুহূর্তে থ্রেডিং করান যাতে চেহারায় বাড়তি ঝলক আসে। কিন্তু থ্রেডিংয়ের পর কয়েকটি সাধারণ নিয়ম না মানলে উল্টে ত্বকের সমস্যা দেখা দিতে পারে।

বিশেষজ্ঞদের মতে, আইব্রো করার পর বা মুখে থ্রেডিং করানোর সঙ্গে সঙ্গে বাড়ি ফিরে ঠান্ডা জল দিয়ে মুখ ধোয়া জরুরি। এতে ত্বকের জ্বালা কমে যায়। চাইলে অ্যালোভেরা জেল ব্যবহার করলে আরাম মিলবে। তবে থ্রেডিংয়ের পর সোজা রোদে বেরনো এড়িয়ে চলা ভালো। এতে ত্বক দ্রুত লাল হয়ে যেতে পারে বা জ্বালা বাড়তে পারে।

এই সময় কোনওভাবেই রাসায়নিকযুক্ত ফেসওয়াশ বা গরম স্টিম ব্যবহার করবেন না। ত্বক তখন সংবেদনশীল থাকে, তাই বাড়তি চাপ পড়লে সমস্যা হতে পারে। থ্রেডিংয়ের ২৪ ঘণ্টার মধ্যে মেকআপ না করাই শ্রেয়। পাশাপাশি, অ্যান্টি-এজিং ক্রিম বা অন্যান্য কসমেটিকসও ওইদিন ব্যবহার না করাই ভালো। এতে রোমকূপ বন্ধ হয়ে ব্রণ বা র‍্যাশের মতো সমস্যা দেখা দিতে পারে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ত্বককে আর্দ্র রাখা। থ্রেডিংয়ের পর ত্বক যদি শুষ্ক হয়ে যায়, তাহলে চুলকানি, জ্বালা বা অন্যান্য অসুবিধা হতে পারে। তাই প্রচুর জল পান করুন এবং প্রয়োজনে ময়েশ্চারাইজার লাগান।

সাজসজ্জার আনন্দ যেন বিঘ্নিত না হয়, সেজন্য থ্রেডিংয়ের পর এসব ছোট ছোট নিয়ম মেনে চলা খুবই জরুরি। 

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি

গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি