ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬ , ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অন্তঃসত্ত্বা দীপিকাকে সব সময় আগলাচ্ছেন শাহরুখ! সান্তাহারে জায়গা বিরোধে বিএনপি নেতা ইকবাল হোসেনকে কুপিয়ে আহত পাবনায় ইয়াং জার্নালিস্টের বৃক্ষরোপণ তানোরে সাব-রেজিষ্ট্রি অফিসের কর্মকর্তা কর্মচারী দলিল লেখক ও নকল নবিসদের সঙ্গে এমপির মতবিনিময় ​পীরগঞ্জে অগ্নিকাণ্ডে ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউ টিন বিতরণ গুরুদাসপুরে দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি মতিন ও সম্পাদক এহসান দুই বছর পর বড় পর্দায় ফিরছেন মৌসুমী, ১৫ মে মুক্তি পাচ্ছে ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের সৌজন্য সাক্ষাৎ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে উদ্ধার হারানো ল্যাপটপ ব্যাগ, মালিককে ফেরত দিল আরএমপি দুর্গাপুর পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করলেন এমপি নজরুল ইসলাম মন্ডল কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের নিষেধাজ্ঞা উপেক্ষা করে যেভাবে ইরানে পৌঁছাচ্ছে স্টারলিংক ইন্টারনেট এআই অপব্যবহার ঠেকাতে আইনি পদক্ষেপ নিলেন টেইলর সুইফট হরমুজ হবে মার্কিন ‘জলদস্যুদের’ কবরস্থান: ইরান ট্রাফিক লঙ্ঘন সিসি ক্যামেরায় শনাক্ত, ই-প্রসিকিউশন ব্যবস্থায় যাচ্ছে নোটিশ ঈদে নতুন রূপে আসছেন পূজা চেরি ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ দিয়ে ফিরছেন মৌসুমী সিংড়ায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন করলেন এমপি আনু হাট থেকে কেনা শ্রমিকের হাতে প্রাণ গেল বৃদ্ধার মেয়েকে নিয়ে মালদ্বীপে ছুটি উপভোগ সিদ্ধার্থ-কিয়ারার

ধূপকাঠির ধোঁয়া কিন্তু ধূমপানের মতোই ক্ষতিকর

  • আপলোড সময় : ২৫-০৯-২০২৫ ০২:০০:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৯-২০২৫ ০২:০০:৫০ অপরাহ্ন
ধূপকাঠির ধোঁয়া কিন্তু ধূমপানের মতোই ক্ষতিকর ছবি- সংগৃহীত
ধূপকাঠির ধোঁয়া নীরবে আমাদের স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি করছে বলে সতর্ক করছেন ফুসফুস বিশেষজ্ঞ সোনিয়া গোয়েল। অ্যাজমা, যক্ষ্মা, স্লিপ অ্যাপনিয়া এবং সিওপিডি চিকিৎসায় বিশেষজ্ঞ এই পালমোনোলজিস্ট সম্প্রতি একটি ইনস্টাগ্রাম ভিডিওর মাধ্যমে ধূপের ধোঁয়া এবং সেইও সংক্রান্ত বিপদ নিয়ে আলোচনা করেছেন। তিনি জানিয়েছেন, প্রতিদিন ধূপের ধোঁয়া শ্বাসপ্রশ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করলে তার ক্ষতিকর প্রভাব ধূমপানের মতোই বিপজ্জনক হতে পারে।

ডা. গোয়েলের বক্তব্য অনুযায়ী, ধূপকাঠি জ্বালালে PM2.5 ক্ষুদ্র কণা, কার্বন মনোক্সাইড ও উদ্বায়ী অর্গানিক কম্পাউন্ডস (VOCs) নির্গত হয়। এগুলো ঘরের বাতাসকে দূষিত করে, যা সরাসরি ফুসফুসে প্রভাব ফেলে।

প্যাসিভ স্মোকিং-এর সমান ক্ষতি
তিনি সতর্ক করে বলেন, একটিমাত্র ধূপের ধোঁয়া থেকে যে পরিমাণ সূক্ষ্ম কণা তৈরি হয়, তা একটি সিগারেটের ধোঁয়ার সমান। অর্থাৎ, ধূপ জ্বালানো মানে পরোক্ষে ধূমপান বা প্যাসিভ স্মোকিং-এর মতোই ক্ষতি ডেকে আনা।

শিশু ও প্রবীণদের জন্য বেশি বিপদ
শিশু, বয়স্ক মানুষ, এবং যাদের ফুসফুস দুর্বল কিংবা অ্যাজমার মতো সমস্যা রয়েছে, তাঁরা ধূপের ধোঁয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন। সামান্য পরিমাণও শ্বাসকষ্ট, অ্যালার্জি বা দীর্ঘস্থায়ী কাশির মতো সমস্যা তৈরি করতে পারে।

ডা. গোয়েল আরও বলেন, প্রতিদিন বন্ধ ঘরে ধূপ জ্বালালে দীর্ঘমেয়াদে ব্রঙ্কাইটিস, অ্যাজমা, সিওপিডি এমনকী ফুসফুসের ক্যানসারের ঝুঁকি বাড়ে।

কীভাবে ঝুঁকি কমাবেন?
তবে একেবারে ধূপকাঠির ব্যবহার ছাড়তে হবে, এমনটা কিন্তু নয়। বিশেষজ্ঞের পরামর্শ—

ধূপ জ্বালালে সবসময় ঘরে ভাল বায়ু চলাচলের পরিবেশ নিশ্চিত করতে হবে। জানালা খোলা রাখতে হবে এবং ফ্যান চালাতে হবে।
ধোঁয়ার পরিমাণ কমাতে ধূপকাঠির ব্যবহার সীমিত করতে হবে।
বিকল্প হিসেবে ব্যবহার করা যেতে পারে - এসেনশিয়াল অয়েল ডিফিউজার, ইলেকট্রিক প্রদীপ, কিংবা প্রাকৃতিক আলো।
কাশি বা হাঁপানির মতো উপসর্গকে হালকা ভাবে না নিয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
ডা. গোয়েলের মতে, “ধূপ জ্বালানো ভক্তির প্রতীক হতে পারে, কিন্তু আমাদের স্বাস্থ্যের ক্ষতির মূল্যে নয়। সামান্য সচেতনতা জীবনকে অনেকটা নিরাপদ রাখতে পারে।”

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের

কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের