ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: টিটিই সাময়িক বরখাস্ত পুলে নেমে জলকেলি প্রেমের টানে ভারতে আসা সেই পাক বধূ সীমার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযান শুরু, প্রথম দিনেই গ্রেফতার ১২ সত্যিই নেটপ্রভাবীর সঙ্গে প্রেম করছেন অর্জুন গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি বিশ্বকাপ ফাইনালে নামার আগে সাজঘরে মেসির ভাষণের ভিডিয়ো প্রকাশ্যে বগুড়ায় বিয়ের আশ্বাসে বিধবাকে দিনের পর দিন ধর্ষণ গভীর রাতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ধরা যুবলীগ নেত্রী রাশু ঘাটাইলে কয়েল কিনতে দোকানে যায় শিশু, ফেরে রক্তাক্ত হয়ে ভোলায় প্রধান শিক্ষক ধর্ষণের পর ছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দিলেন রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা জ্বালানি তেল নিয়ে মন্ত্রণালয়ের নতুন বার্তা ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু নিয়ামতপুরে ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

বাহুতে শিথিল হয়ে যাওয়া মাংসপেশি টানটান রাখতে ৫ খাবার খান নিয়মিত

  • আপলোড সময় : ২৫-০৯-২০২৫ ০১:৫৪:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৯-২০২৫ ০১:৫৪:০২ অপরাহ্ন
বাহুতে শিথিল হয়ে যাওয়া মাংসপেশি টানটান রাখতে ৫ খাবার খান নিয়মিত প্রতীকী ছবি
হাত ছড়ালেই বাহুতে ঝুলে থাকা মাংসপেশি দৃশ্যমান হয়? চাইলেও মনের মতো পোশাক পরতে পারেন না? এমন সমস্যা থাকে অনেকেরই। বয়স হলে পেশি শিথিল হয়, সে আলাদা কথা। কিন্তু মেদ জমা শুরু হলে, তুলনামূলক কমবয়সিদেরও এই নিয়ে অস্বস্তিতে পড়তে হয়।

শিথিল মাংসপেশির জন্যই হাতকাটা বাহারি পোশাক পরতে আত্মবিশ্বাসের অভাব বোধ করেন অনেকে। তবে এই সমস্যার সমাধান হতে পারে ওজন নিয়ে শরীরচর্চা এবং একই সঙ্গে খাদ্যতালিকায় বদল আনলে।

ডিম: মেদ ঝরানো এবং টান টান চেহারা পেতে প্রোটিন খুব জরুরি। অতিরিক্ত চর্বি কমাতে হলে কার্বোহাইড্রেটের পরিমাণ কমিয়ে প্রোটিনে জোর দিতে বলেন পুষ্টিবিদেরা। সেই তালিকায় রাখুন ডিম। শুধু প্রোটিন নয়, স্বাস্থ্যকর ফ্যাট এবং খনিজে পূর্ণ ডিম। সামগ্রিক ভাবে শরীর ভাল রাখতে এবং প্রয়োজনীয় প্রোটিনের চাহিদা পূরণে ডিম খাওয়া জরুরি। দিনে এক থেকে দু’টি ডিম খাওয়া যেতে পারে। তবে ভেজে বা ঝোলে নয়, উপকার পেতে খেতে হবে সেদ্ধ করে।

কাবলিছোলা: দৈনন্দিন খাদ্যতালিকায় জুড়তে পারেন কাবলি ছোলা। এক কাপ কাবলি ছোলায় ১৫ গ্রাম প্রোটিন মেলে। এতে থাকে আয়রন এবং ম্যাগনেশিয়াম। পেশির জোর বৃদ্ধিতে প্রোটিন জাতীয় খাবারের মধ্যে রাখতে পারেন এটিও। কাবলিছোলা সেদ্ধ করে, পেঁয়াজ, শসা, টম্যাটো দিয়ে স্যালাড বানিয়ে নিন।

কাঠবাদাম: মেদ ঝরাতে এবং টানটান চেহারা পেতে প্রোটিনের পাশাপাশি স্বাস্থ্যকর ফ্যাটও জরুরি। ফ্যাট একেবারে বাদ দিলে ত্বকের জেল্লা চলে যাবে। তা ছাড়া, অন্যান্য উপাদানের মতো স্বাস্থ্যকর ফ্যাটও শরীরের জন্য খুব জরুরি। এতে মেলে ম্যাগনেশিয়াম। শরীরচর্চার সময় শক্তি জোগানোর জন্য ম্যাগনেশিয়াম জরুরি।স্নায়ুতন্ত্রের উপরেও এই খনিজটি প্রভাব ফেলে।

ফ্যাট ছাড়া প্রোটিন: মুরগির মাংসে উচ্চ মাত্রায় প্রোটিন থাকে। এতে ফ্যাটের পরিমাণও বেশ কম। ফলে সুন্দর স্বাস্থ্য পেতে চাইলে খাদ্যতালিকায় মুরগির মাংস রাখা জরুরি। এতে মেলে জ়িঙ্ক-সহ নানা খনিজ। শরীরচর্চার পরে পেশির ক্লান্তি কাটিয়ে ওঠার জন্য এই সমস্ত উপকরণ জরুরি।

পালংশাক: পালংশাক শুধু ফাইবার, ভিটামিনে ভরপুর নয়, এতে থাকে আয়রন এবং নাইট্রেটস। পেশি গঠনে এই দুই উপাদানের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। তা ছাড়া ফাইবার, ভিটামিনে পরিপূর্ণ শাকটি সামগ্রিক ভাবে স্বাস্থ্যের খেয়াল রাখে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি

গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি