ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

হারিয়ে যাওয়া ৫৩টি মোবাইল ফোন ও নগদ অর্থ হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ

  • আপলোড সময় : ২৪-০৯-২০২৫ ০৭:০৩:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৯-২০২৫ ০৭:০৩:১৮ অপরাহ্ন
হারিয়ে যাওয়া ৫৩টি মোবাইল ফোন ও নগদ অর্থ হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ হারিয়ে যাওয়া ৫৩টি মোবাইল ফোন ও নগদ অর্থ হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ
হারিয়ে যাওয়া ৫৩টি মোবাইল ফোন এবং বিকাশে খোয়া যাওয়া ১১শত টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে রাজশাহী জেলা পুলিশ।

বুধবার সকালে পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার, মো: শরিফুল ইসলাম উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো হস্তান্তর করেন।

এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। রাজশাহী জেলার আটটি থানায় বিভিন্ন সময়ে হারানো মোবাইল ফোন সংক্রান্ত ৫৩টি সাধারণ ডায়েরি করা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে, পুলিশ সুপার কার্যালয়ের সাইবার ক্রাইম সেল নিরলস প্রচেষ্টার মাধ্যমে এই ৫৩টি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়।
উদ্ধারকৃত মোবাইল ফোনগুলোর মধ্যে রয়েছে ভিভো (৮টি), স্যামসাং (৬টি), শাওমি (১১টি), রিয়েলমি (৭টি), ইনফিনিক্স (৩টি), আইটেল (২টি), টেকনো (৩টি), ওপ্পো (৭টি), ওয়ালটন (১টি), সিম্ফনি (৩টি) এবং টিসিএল (২টি) ব্র্যান্ডের সেট।

মোবাইল ফোন হস্তান্তরের সময় রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো: শরিফুল ইসলাম বলেন, প্রকৃত মালিকের নিকট উদ্ধারকৃত ফোন ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত। আমি মনে করি এই সাফল্যের পরিধি আগামীতে আরও বিস্তৃত হবে।

হারানো ফোন ও টাকা ফিরে পেয়ে মোবাইল ফোনের মালিকগণ উচ্ছ্বাস প্রকাশ করেন এবং রাজশাহী জেলা পুলিশের এই ভালো কাজের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা বিশ্বাস করেন রাজশাহী জেলা পুলিশ আগামীতেও এভাবে জনগণের পাশে থেকে নিরবচ্ছিন্নভাবে সেবা প্রদান করে যাবে এবং জেলা পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

রাজশাহী জেলা পুলিশের এই জনমুখী কার্যক্রম সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা