ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬ , ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তানোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি রাণীনগরে বালতির পানিতে ঢুবে শিশুর মৃতু রাণীনগরে ভেকু মেশিনে বিদ্যুতের ছেঁড়া তারে শিশু নিহত ৯জনের নামে মামলা বিশ্বনাথে জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ গোদাগাড়ীতে বাল্যবিয়ের অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা রাণীশংকৈল পৌর পরিষদের সদস্যরা জানে না বরাদ্দের খবর, চলছে নয়ছয়ে চেষ্টা আত্রাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত স্ত্রীকে মাটিচাপা দিয়ে ‘নাটক’ সাজালেন স্বামী  দেশের সব মাদরাসার জন্য জরুরি নির্দেশনা গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড রাবি’র ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: মেধাবী শিক্ষার্থীদের ১০ লক্ষ টাকার ‘এফ রহমান গোল্ড মেডেল’ দেওয়ার ঘোষণা ভূমিমন্ত্রীর বাড়ির পাশের গর্তে জমে থাকা পানিতে ডুবে শিশুর মৃত্যু খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে তিনজন নিহত গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড ১২ ঘণ্টা ঘুমোতেই হবে! ব্যস্ত দিনেও নিদ্রার সঙ্গে আপস নয় অনন্যার শ্রীলঙ্কার কারাগারে দু’দিন ধরে সংঘর্ষ, নিহত ২৫ আমেরিকাই একমাত্র শক্তিশালী বন্ধু নয়, ভারতও আছে: নেতানিয়াহু অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি লালপুরে ইয়াবা সেবনের আলামতসহ আটক যুবকের ৬ মাসের কারাদণ্ড সিংড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবসে র‍্যালি ও আলোচনা সভা

রাবিতে কমপ্লিট শাটডাউনের প্রতিবাদে ছাত্রশিবিরের মানববন্ধন

  • আপলোড সময় : ২৪-০৯-২০২৫ ০৩:৪৯:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৯-২০২৫ ০৩:৪৯:১১ অপরাহ্ন
রাবিতে কমপ্লিট শাটডাউনের প্রতিবাদে ছাত্রশিবিরের মানববন্ধন রাবিতে কমপ্লিট শাটডাউনের প্রতিবাদে ছাত্রশিবিরের মানববন্ধন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পূর্ণাঙ্গ শাটডাউন কর্মসূচির প্রতিবাদে মানববন্ধন করেছে শাখা ছাত্রশিবির।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ কর্মসূচি পালন করে তারা।

মানববন্ধনে শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ঘোষিত শাটডাউন কর্মসূচি সম্পূর্ণ অযৌক্তিক। বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট কয়েকটি গোষ্ঠীর শিক্ষক দলীয় ব্যানারের আড়ালে থেকে রাকসু নির্বাচন ও ক্যাম্পাসের পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে। হাজারো শিক্ষার্থী থাকা সত্ত্বেও তারা দেখাতে চাইছে ক্যাম্পাসে শিক্ষার্থী নেই। শেষ পর্যন্ত নির্বাচন পেছানোর মতো অপরাজনীতিতে তারা সফল হয়েছে। মূলত রাকসু নির্বাচন পিছানো তাদের উদ্দেশ্য নয়, বরং পুরোপুরি বানচাল করাই আসল লক্ষ্য। বারবার তারিখ পরিবর্তনের মাধ্যমে সময়ক্ষেপণ করা হচ্ছে—১৫ সেপ্টেম্বর থেকে ২৮, তারপর ২৫ সেপ্টেম্বর হয়ে এখন ১৬ অক্টোবর। শেষে হয়তো ঘোষণা আসবে, এ বছর রাকসু নির্বাচন সম্ভব নয়। ৩৫ বছর পর নির্বাচন বানচালের এ প্রচেষ্টা শিক্ষার্থীরা কোনোভাবেই মেনে নেবে না।

শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মুজাহিদ ফরসাল বলেন, ক্যাম্পাসে যে অচলাবস্থা তৈরি হয়েছে তা পরিকল্পিতভাবে করা হচ্ছে। নির্দিষ্ট একটি দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য নির্বাচনকে তিনবার পেছানো হয়েছে।

এ সময় শাখা ছাত্রশিবিরের প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাবি’র ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: মেধাবী শিক্ষার্থীদের ১০ লক্ষ টাকার ‘এফ রহমান গোল্ড মেডেল’ দেওয়ার ঘোষণা ভূমিমন্ত্রীর

রাবি’র ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: মেধাবী শিক্ষার্থীদের ১০ লক্ষ টাকার ‘এফ রহমান গোল্ড মেডেল’ দেওয়ার ঘোষণা ভূমিমন্ত্রীর