ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬ , ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত তানোরের উদায়ন ক্লাবের কমিটি গঠন সভাপতি রন্জু সম্পাদক সোহেল পবিত্র আশুরা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নগরীর বোয়ালিয়ায় ইসকাফ সিরাপসহ মাদক কারবারি সুইট গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠনের মিছিল: রাজশাহীতে সন্ত্রাসবিরোধী মামলায় সোহাগ আলী গ্রেপ্তার বুধপাড়া আলিম মাদ্রাসার নতুন ৪র্থ তলা ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ সাহেববাজার স্বর্ণপট্টিতে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ, রাসিক প্রশাসককে বাজুসের কৃতজ্ঞতা বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার নির্বাচনে মনোনয়নপত্র জমা সম্পন্ন পবায় বিপুল পরিমান এ্যালকোহল ও ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেফতার দুই দিনের সফরে আগামীকাল রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী রাজশাহীতে বিপুল পরিমান ঊঝশঁভ ও ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার ৩ রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে দেওয়া হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কেশরহাট বণিক সমবায় সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা ২০২৬ খোলাবোনা মাদ্রাসা সুপারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া লালপুরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ উদ্বোধন লালপুরে ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ

‘আপনারা নরকের দিকে এগোচ্ছেন’! জাতিসংঘে ট্রাম্প

  • আপলোড সময় : ২৪-০৯-২০২৫ ০৩:০০:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৯-২০২৫ ০৩:০০:১৮ অপরাহ্ন
‘আপনারা নরকের দিকে এগোচ্ছেন’! জাতিসংঘে ট্রাম্প ফাইল ফটো
অভিবাসন প্রসঙ্গে এ বার পশ্চিমি দেশগুলিকে একহাত নিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার জাতিসংঘের সাধারণ সভায় বক্তৃতা করছিলেন ট্রাম্প। সেখানেই পশ্চিমা দেশগুলির মুক্ত সীমান্ত প্রসঙ্গে তিনি বলেন, ‘‘আপনাদের দেশগুলি নরকের দিকে এগোচ্ছে।’’ একই সঙ্গে জাতিসংঘকেও নিশানা করেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের দাবি, পশ্চিমের দেশগুলির সীমান্ত দিয়ে ‘অনুপ্রবেশ’ চলছে অবাধে। আর তাতে মদত দিয়েছে জাতিসংঘও।

দ্বিতীয় বার আমেরিকার ক্ষমতায় আসার পর এই প্রথম বার জাতিসংঘের সাধারণ সভায় বক্তৃতা করলেন ট্রাম্প। বক্তৃতার সময় আন্তর্জাতিক এই মঞ্চের সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর দাবি, জাতিসংঘ বিশ্বে শান্তি ফেরাতে ব্যর্থ হয়েছে। অবৈধ অভিবাসনকেও তারা প্রশ্রয় দিয়ে এসেছে বলে অভিযোগ তোলেন ট্রাম্প। আমেরিকার প্রেসিডেন্ট বলেন, “জাতিসংঘের কাজ কী? দেখে মনে হয়, তারা শুধু ভারী ভারী শব্দের চিঠি লিখতে পারে। এগুলি সব ফাঁপা কথা। ফাঁপা কথা দিয়ে যুদ্ধ থামানো যায় না।”

সম্প্রতি ব্রিটেনে অভিবাসনবিরোধী বিক্ষোভ দেখা গিয়েছে। তবে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার স্পষ্ট করে দিয়েছিলেন, অতি দক্ষিণপন্থী ওই বিক্ষোভকারীদের কা‌ছে আত্মসমর্পণ করবে না ব্রিটেন। তিনি এ-ও বলেছিলেন, ব্রিটেনের পতাকা সে দেশের বৈচিত্রের প্রতিনিধিত্ব করে। তিনি স্পষ্ট করে দিয়েছিলেন, অভিবাসবিরোধী ওই বিক্ষোভে সায় নেই তাঁর। অন্য দিকে, ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে বার বার বুঝিয়ে দিয়েছেন, তাঁর শাসনকালে আগে সুবিধা পাবেন আমেরিকানরা। তার পরে অন্য দেশের নাগরিকেরা। এ অবস্থায় জাতিসংঘের মঞ্চে অভিবাসন প্রসঙ্গে ট্রাম্পের মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

জাতিসংঘের সাধারণ সভায় মঙ্গলবার বক্তৃতা করতে গিয়ে আন্তর্জাতিক এই মঞ্চের প্রাসঙ্গিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘‘এদের শুধুই কথা আর কথা! যুদ্ধের ইতি টানতে পারে না।’’ ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য ভারত এবং চিনের থেকে রাশিয়া মদত পাচ্ছে বলে অভিযোগ তুলেছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এমন অভিযোগ নতুন নয়। ভারতের উপর ‘জরিমানা’ বাবদ শুল্ক চাপানোর পর থেকে এই অভিযোগ বার বার তুলেছেন তিনি। মঙ্গলবার ফের সেই অভিযোগে নয়াদিল্লি এবং বেজিংকে নিশানা করলেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান

THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান