ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

‘কাটা লাগা’ গার্ল শেফালির মৃত্যু, নতুন তথ্য ফাঁস করলেন স্বামী

  • আপলোড সময় : ২৩-০৯-২০২৫ ১০:১২:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৯-২০২৫ ১০:১২:৩২ অপরাহ্ন
‘কাটা লাগা’ গার্ল শেফালির মৃত্যু, নতুন তথ্য ফাঁস করলেন স্বামী ‘কাটা লাগা’ গার্ল শেফালির মৃত্যু, নতুন তথ্য ফাঁস করলেন স্বামী
চলতি বছরের জুন মাসে অভিনেত্রী ও নৃত্যশিল্পী শেফালি জারিওয়ালার অকালপ্রয়ন ভাবিয়েছিল তার ভক্তদের। তার মৃত্যু নিয়ে নানা রকম জল্পনা ছড়ায় কেউ দাবি করেন, শেফালি নাকি খালি পেটে অ্যান্টি-এজিং ওষুধ খেয়েছিলেন।

এবার এই গুজবের জবাব দিলেন তার স্বামী অভিনেতা পারাগ ত্যাগী। তিনি সত্য যাচাই না করে খবর ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ জানালেন।

হিন্দুস্তান টাইমস থেকে জানা যায় এক পডকাস্টে পারাগ বলেন, এগুলো পুরোপুরি ভুল তথ্য। আমি জানতে চাই কোন অ্যান্টি-এজিং ওষুধ? শেফালি আসলে প্রতিদিন মাল্টিভিটামিন খেতে চাইত না, তাই মাসে একবার আইভি ড্রিপের মাধ্যমে মাল্টিভিটামিন নিত। এর মধ্যে ছিল ভিটামিন সি, কোলাজেন আর গ্লুটাথিয়ন যা অন্যতম সেরা অ্যান্টিঅক্সিডেন্ট। শেফালির মৃত্যুর দিন উপোস থাকা নিয়েও গুজব ছড়ায়। এ বিষয়ে পারাগ বলেন, সে দিন ও উপোস করেছিল ঠিকই, কিন্তু পূজা শেষ করে খাবার খেয়েছিল, তারপর ঘুমিয়েছিল এবং পরে আবার খেয়েছিল। একেবারেই না খেয়ে ছিল—এটা সম্পূর্ণ মিথ্যা।

স্বাস্থ্য ও সৌন্দর্য নিয়ে শেফালি বরাবরই নিয়মিত ও সচেতন ছিলেন বলে জানান পারাগ। অভিনেত্রীর স্বামীর বলেন ও খাবারে নিয়ন্ত্রণ রাখত, কিন্তু নিজেকে বঞ্চিত করত না। ছুটির দিনে আইসক্রিম বা চাইনিজ খেতে ভালোবাসত। ব্যালান্সড লাইফই ওর মূল মন্ত্র ছিল। পারাগ আরও বলেন, আমি জানি না এই উপোসের গল্প কোথা থেকে এল। কেউ একজন তুলে নিয়ে ছড়িয়ে দিল। দয়া করে সত্য যাচাই করে তবেই কথা বলুন।

প্রসঙ্গত, ‘কাঁটা লাগা’ রিমিক্স গানের মাধ্যমে খ্যাতি পাওয়া শেফালি জারিওয়ালা ২৭ জুন, ৪২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। স্বামী পারাগ ত্যাগী তাকে দ্রুত বেলভিউ মাল্টিস্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হয়, হার্ট অ্যাটাকের কারণে মৃত্যু হয়েছে, তবে আনুষ্ঠানিকভাবে মৃত্যুর কারণ এখনও প্রকাশ করা হয়নি। 

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা