ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬ , ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে ছিনতাইকারীদের হামলায় আহত ২ পুলিশ, শর্টগান ছিনতাই মহান মে দিবসে রাজশাহীতে শ্রমিক দলের সমাবেশ, ন্যায্য অধিকার আদায়ের দাবি নোয়াখালীতে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১ গরীর বাইতুল মামুর জামে মসজিদের উন্নয়নে ৫ লাখ টাকার অনুদান দিলেন রাসিক প্রশাসক কুষ্টিয়ায় পীর শামীম হত্যা মামলার আসামি রাজীব গ্রেফতার গোদাগাড়ীতে ২২০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার নিয়ামতপুরে মে দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত লালপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রাজশাহীতে মহান মে দিবস পালিত, শ্রমিকের মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের আহ্বান রাণীনগরে মহান মে দিবস পালিত ঠাকুরগাঁও জেলা বিএনপির নতুন কমিটির প্রথম সভা, তৃণমূলে উচ্ছ্বাস ঠাকুরগাঁওয়ে নদী খনন নিয়ে গ্রামবাসী ও ঠিকাদারের মধ্যে ব্যাপক উত্তেজনা- আহত-৩ মে দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বিড়ি শ্রমিকদের র‌্যালি ও সমাবেশ রাষ্ট্র গঠনে শ্রমিকদের ভূমিকা অপরিসীম: এমপি মিলন রাণীশংকৈলে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা আত্রাইয়ে মহান মে দিবস উপলক্ষে শোক র‍্যালি অনুষ্ঠিত মোহনপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শ্রমিকদের একমাত্র প্রাণের দল বিএনপি, সাবেক এমপি লালু মহান মে দিবস উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র‍্যালি শহীদ জিয়া স্মৃতি মহিষবাথান ক্রিকেট লীগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

কাতলা মাছের দুধ মৌলির রেসিপি

  • আপলোড সময় : ২৫-০৫-২০২৫ ০১:৫২:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৫-২০২৫ ০১:৫২:৫০ অপরাহ্ন
কাতলা মাছের দুধ মৌলির রেসিপি কাতলা মাছের দুধ মৌলির রেসিপি
মাছে-ভাতে বাঙালির অনেকেরই প্রিয় কাতলা মাছ। আর কাতলা মাছের দুধ মৌলি খেতে কে না ভালোবাসে! দুপুরের পাতে আলাদা কিছু রাখতে চাইলে এবার রেঁধে ফেলতে পারেন এই বিশেষ পদ। দেখে নিন এর রেসিপি।

উপকরণ: ৪ টুকরো কাতলা মাছ, ৩ টি পেঁয়াজ কুচি, ১ টি তেজপাতা, ২ টুকরো দারুচিনি, ৪ টি লবঙ্গ, ২ টি এলাচ, ২ টেবিল চামচ ঘি, ৬ টি কাঁচা লঙ্কা, ১ চামচ চিনি, ১/২ চামচ হলুদ গুঁড়ো, ১ টেবিল চামচ আদা রসুন বাটা, দেড় কাপ নারকেলের দুধ, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো সাদা তেল।

প্রণালী: ১. প্রথমে কাতলা মাছ ১/২ চামচ হলুদ গুঁড়ো ও পরিমাণ মতো নুন মাখিয়ে রেখে দিন। এবার ওভেন জ্বালিয়ে কড়াই গরম করে তাতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিন। এই তেলে মাছ এপিঠ ওপিঠ ভালো করে ভেজে নিতে হবে।

২. এবার মাছ তুলে কড়াইয়ের তেলে ১ টেবিল চামচ ঘি দিয়ে দিন। ঘি গলে গেলে এর মধ্যে তেজপাতা, ২ টুকরো দারচিনি, ২ টি মাঝারি সাইজের এলাচ, ৪ টি লবঙ্গ দিয়ে ভেজে নিন যতক্ষণ না সুগন্ধ বেরোচ্ছে।

৩. এবার এর মধ্যে পিঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে আদা রসুন বাটা, পরিমাণ মতো নুন, চিনি ও ৩ টি চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নিন। মশলার কাঁচা গন্ধ চলে গেলে এতে নারকেলের দুধ ঢেলে দিন।

৪. নারকেলের দুধ ফুটে ঘন হয়ে গেলে এর মধ্যে কাতলা মাছগুলি ছেড়ে দিন। এই অবস্থায় সিদ্ধ করে নিতে হবে ৫-৭ মিনিট। তারপর বাকি কাঁচালঙ্কা ও এক চামচ ঘি দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিন। দুপুরে ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করুন কাতলা মাছের দুধ মৌলি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
রাজশাহীতে মহান মে দিবস পালিত, শ্রমিকের মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের আহ্বান

রাজশাহীতে মহান মে দিবস পালিত, শ্রমিকের মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের আহ্বান