ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের ​রাজনীতিবিদদের ভুল-ত্রুটি তুলে ধরে সঠিক পথ দেখানোই সাংবাদিকদের অন্যতম দায়িত্ব, মির্জা ফখরুল তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু পাকিস্তানের বালোচিস্তানে বাস খাদে পড়ে অন্তত ৪০ জনের মৃত্যু! সেপটিক ট্যাংক-পরিত্যক্ত কূপ যেন মৃত্যুফাঁদ, ৫ বছরে মৃত্যু ২২৯ ​নগরীর কর্ণহারে দুই গাঁজা-সহ মাদক কারবারি গ্রেফতার-২ চারঘাট সীমান্তে ৫৯ বোতল ভারতীয় মদ জব্দ আরডিএ মার্কেট এলাকায় স্কুটিতে রহস্যময় ডিভাইস, বোমা আতঙ্ক! পদ্মা নদী রক্ষায় রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত রাসিক প্রশাসকের সাথে কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন

নাটোরের বাগাতিপাড়া ২ শিক্ষার্থীকে স্কুলের লোহার গেটে বেঁধে নির্যাতনের অভিযোগ

  • আপলোড সময় : ২২-০৯-২০২৫ ১০:৫৪:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৯-২০২৫ ১০:৫৪:৪৫ অপরাহ্ন
নাটোরের বাগাতিপাড়া ২ শিক্ষার্থীকে স্কুলের লোহার গেটে বেঁধে নির্যাতনের অভিযোগ নাটোরের বাগাতিপাড়া ২ শিক্ষার্থীকে স্কুলের লোহার গেটে বেঁধে নির্যাতনের অভিযোগ
অষ্টম শ্রেণির দুই শিক্ষার্থীকে স্কুলের লোহার কেঁচি গেটের সঙ্গে রশি দিয়ে বেঁধে মারধরের অভিযোগ পাওয়া গেছে।

নাটোরের বাগাতিপাড়া উপজেলার ডুমরাই সমজানপাড়া গ্রামে চাঁদপুর রফাতুল্লাহ সোনার উচ্চ বিদ্যালয়ে শনিবার ঘটনাটি ঘটলেও তা রোববার (২১ সেপ্টেম্বর) জানাজানি হয়।

ভুক্তভোগী শিক্ষার্থীদের নাম মো. আবু তালহা শাফিন (১৪) ও জয় আহম্মেদ (১৪)। শাফিন ডুমরাই সমজানপাড়া গ্রামের এবং জয় কামারপাড়া গ্রামের বাসিন্দা। তারা উভয়েই একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। এদের মধ্যে শাফিনকে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এদিকে শাফিনের বাবা তার ছেলেকে নির্যাতনের অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, স্কুল বন্ধ থাকায় শনিবার সকালে খেলার জন্য মাঠে যায় শাফিন। এ সময় বিদ্যালয়টির নৈশপ্রহরী মো. লতিফ সোনার (৪৫) এবং স্থানীয় মো. হাবিল সোনার (২৮) তাকে স্কুলের কেঁচি গেটের সঙ্গে নাইলনের দড়ি দিয়ে বেঁধে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং এলোপাতাড়ি চড়-থাপ্পড়, কিল-ঘুসি ও লাথি মারে। এতে শরীরের বিভিন্ন স্থানে কালশিরা, ফোলা ও জখমের সৃষ্টি করে।

তারা স্কুলের জানালার গ্লাস ভাঙার অজুহাতে ৩০ হাজার টাকা দাবি করে এবং একপর্যায়ে গলাচিপে ধরে শ্বাসরোধের মাধ্যমে হত্যাচেষ্টা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়। শাফিনের চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করেন। এ সময় অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।

ভুক্তভোগী ছাত্র শাফিন জানায়, স্কুলের জানালায় কাঁচ নাকি প্লাস্টিক এ নিয়ে দুই বন্ধুর মধ্যে বাজি শুরু হলে দুই বন্ধুর ধাক্কায় জানালার কাঁচের সামান্য একটি অংশ ভেঙে যায়। এরপর নাইটগার্ড লতিফ এসে তাদের ধরে মারধর করেন। এ সময় তার ভাতিজা হাবিল এসেও মারপিট শুরু করে। পরে রশি কিনে এনে তারা কেঁচি গেটের সঙ্গে তাদের দুই বন্ধুকে শক্ত করে বেঁধে বেধড়ক মারধর করে।

এ বিষয়ে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আয়ুব আলী জানান, ওই দিন স্কুল ছুটি ছিল। পুলিশ ঘটনাটি তদন্ত করছে। নৈশপ্রহরী তাকে জানিয়েছেন- সকালে স্কুলে শব্দ শুনে কাছে গিয়ে ওই দুই ছাত্রকে জানালার কাঁচ ভাঙতে দেখে তাদের মারধর করলেও রশি দিয়ে বাঁধার বিষয়টি অস্বীকার করেছেন।

তবে অভিযুক্ত নৈশপ্রহরী আব্দুল লতিফ জানান, স্কুলের কাঁচ ভাঙার কারণে তাদের তিনি ধরে রেখে পরে অভিভাবকদের হাতে তুলে দিয়েছেন। মারধর বা বাঁধার ঘটনা ঘটেনি। তবে সেখানে প্রচুর লোকজন জড়ো হয়েছিল, এদের মধ্যে কেউ বেঁধে থাকতে পারেন।

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ওসি মোস্তাফিজর রহমান বলেন, তিনি এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছেন। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ

রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ