ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাসিক প্রশাসকের সাথে কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন আত্রাইয়ে শিশু ধর্ষণচেষ্টা, কমিউনিটি ক্লিনিকের কর্মী গ্রেফতার ফেনীর ফুলগাজীতে বিদেশি মদ ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ফেনীতে র‍্যাবের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ দুই নারী আটক তানোর হাসপাতালে মৃত গৃহবধুর কান থেকে খুলে নেয়া দুল উদ্ধার পাবনায় ধর্ষণের অভিযোগে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর-আগুন রাজশাহীতে নজরুল বর্ষ’ উদ্বোধন তানোরে চলাচলের রাস্তায় বাঁশ ও টিনের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ নগরীর লিলিহল গোলচত্বরে বিপুল পরিমান চোলাই মদসহ মাদক কারবারি বাবু গ্রেফতার হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা চিকিৎসকের ব্যবহারেই অর্ধেক অসুখ ভালো হয়ে যায়- এমপি আবু সাইদ চাঁদ নগরীতে গাঁজা, ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারি গ্রেফতার ৭ চারঘাটে ভিডিও কনফারেন্সে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ব্রেকআপের পর পার্টি করার পরামর্শ জেনিফার লোপেজের বেঙ্গালুরুর পাথর খাদানে ধস! মৃত অন্তত ৭ নির্মেদ, নিখুঁত পেট-কোমর না থাকলেও পরা যায় সাঁতারের পোশাক সমালোচনায় বিদ্ধ দিয়া মির্জার পাঁচ বছরের ছেলে এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ পরীক্ষার্থী, বহিষ্কার ৭

ব্যবসায়ীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

  • আপলোড সময় : ২২-০৯-২০২৫ ০৯:১৪:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৯-২০২৫ ০৯:১৪:৫৭ অপরাহ্ন
ব্যবসায়ীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ব্যবসায়ীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
ঝিনাইদহের কালীগঞ্জে মোজাহিদুল ইসলাম রুমি নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার রাতে ভুক্তভোগী ওই নারী থানায় অভিযোগ করেছেন। এ ঘটনায় সোমবার সকালে পুলিশ ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠিয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম।

অভিযুক্ত মোজাহিদুল ইসলাম রুমি শহরের কলাহাট এলাকার রুমি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী। তিনি খয়েরতলা এলাকার বাসিন্দা।

ভিকটিম ওই নারী বলেন, সম্প্রতি আমি কলাহাট এলাকায় একটি বাসা ভাড়া নেওয়ার জন্য খোঁজ করতে গিয়েছিলাম। কলাহাট মোড়ে গিয়ে রুমির সঙ্গে পরিচিত হই। তিনি আমাকে পশু হাসপাতাল পাড়ায় একটি বাসার খোঁজ দেন এবং বলেন, ‘বাসাটি আমার বন্ধু ইকরামুলের। আপনি মোবাইল নম্বর দিয়ে যান, পরে আমি জানাবো।

এর দুই দিন পর, রোববার (২১ সেপ্টেম্বর) তিনি ফোন করে আসতে বলেন। সেখানে গেলে তিনি তার ব্যবসা প্রতিষ্ঠানের পিছনের একটি গুদামে বসতে বলেন। কিছুক্ষণ পর রুমি এসে জোরপূর্বক আমাকে ধর্ষণ করেন। আমি চিৎকার করতে চাইলে তিনি আমাকে মেরে ফেলার হুমকি দেন এবং বলেন, ‘রাজনীতি করি তোকে এখানে মেরে পুঁতে রাখলে কে বাঁচাবে?’”

অভিযুক্ত ব্যবসায়ী মোজাহিদুল ইসলাম রুমি অভিযোগ অস্বীকার করে বলেন, বিরোধী রাজনীতি করলে অনেক কিছুই রটানো হয়। আমি সত্যিই এ বিষয়ে কিছুই জানি না।

কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, রোববার রাতে এক নারী থানায় এসে ধর্ষণের অভিযোগ দিয়েছেন। সোমবার সকালে তাকে ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত চলমান আছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ

রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ