ঢাকা , রবিবার, ১৭ মে ২০২৬ , ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে ১১ দলীয় সমাবেশে বিএনপি ও সরকারের বিরুদ্ধে কড়া মন্তব্য করেছেন ডা. শফিকুর রহমান রাজশাহী মেট্রোপলিটন কলেজ আরও এগিয়ে যাবে: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু অতিরিক্ত কাজ করাই সঠিক পথ, সোনাক্ষী সিনহা মেয়ে সারায়াহ যেন জীবনকে পূর্ণভাবে উপভোগ করে, কিয়ারা আদবানি প্রেমের টানে মালয়েশিয়া থেকে কাপাসিয়ায় হাফিজা আইডা, বাঙালি বধূ সাজে বিয়ে ঘরে ঢুকে কিশোরীকে ধর্ষণচেষ্টা, বাধা দেওয়ায় দাদিকে হত্যা সিলেটে মাদ্রাসার দানবাক্স লুট, সিসিটিভির ভিডিও ভাইরাল স্বামীকে হত্যা করে মরদেহ খণ্ডিত করার অভিযোগে স্ত্রী আটক, জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: ৫০ শয্যায় সেবা দিতে হিমশিম ১০০ শয্যায় উন্নীতের দাবি দুর্গাপুরে নিখোঁজ শিশু হুমায়রার মরদেহ উদ্ধার জামায়াত নেতার বাড়িতে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার চুরির মামলার আসামির মৃত্যু কারাগারে নগরীতে থানা ও ডিবি পুলিশের অভিযানে গ্রেফতার ৩৭ চট্টগ্রামে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ফেনীতে ৬ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার কোরবানির গুরুত্ব ও ফজিলত ! ঠাকুরগাঁওয়ে পুলিশ কনস্টেবলকে অপহরণ গ্রেপ্তার ৫ ফ্যামিলি কার্ড ও ভাতা বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী: পাবায় ৬৬৯ পরিবার অন্তর্ভুক্ত সিংড়ায় বাড়ির গেট ভেঙে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট! রাণীনগরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ইউনিয়ন যুবদল নেতা উজ্জ্বল বহিস্কার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আরএমপি'র আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

  • আপলোড সময় : ২২-০৯-২০২৫ ০৭:০৫:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৯-২০২৫ ০৭:০৫:৩০ অপরাহ্ন
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আরএমপি'র আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আরএমপি'র আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে আরএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত।

সভায় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভার সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন (আরএমপি) পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। তিনি বলেন, শারদীয় দুর্গোৎসব বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব এবং এটি শান্তিপূর্ণভাবে উদযাপন করতে সবার সহযোগিতা অপরিহার্য।

তিনি জানান, পূজা মন্ডপের সার্বিক নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা, প্রতিমা বিসর্জন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বা অপপ্রচার রোধে আরএমপি সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করেছে। আরএমপি'র পক্ষ থেকে গুরুত্বপূর্ণ মোবাইল নম্বর সম্বলিত লিফলেট প্রতিটি পূজা মন্ডপে প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

কমিশনার পূজা উদযাপন কমিটি ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আইন-শৃঙ্খলা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব সংক্রান্ত যেকোনো তথ্য আইন-শৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানান। তিনি দর্শনার্থীদের নির্বিঘ্নে চলাচল এবং প্রতিমা বিসর্জন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।

সভায় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জানান, দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো দুষ্কৃতকারী যাতে আইন-শৃঙ্খলা বিঘœ ঘটাতে না পারে, সে জন্য প্রতিটি ওয়ার্ডে স্বেচ্ছাসেবক নিয়োগ এবং মনিটরিং সেল গঠন করা হবে।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর), অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএমসহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ; সেনাবাহিনী, র‌্যাব, আনসার ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিগণ। এছাড়াও  বিভিন্ন রাজনৈতিক দলের ও ধর্মীয় সংগঠনের এবং হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মেট্রোপলিটন কলেজ আরও এগিয়ে যাবে: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু

রাজশাহী মেট্রোপলিটন কলেজ আরও এগিয়ে যাবে: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু