ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফুলবাড়ীতে সাড়ে তিন হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও রোপা আমন ধানের বীজ বিতরণ রাজশাহীতে ২ লাখ ৩৩ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ৫ লাখের বেশি জনবল, অর্থনৈতিক শুমারি-২০২৪ সীমান্তের কৃষকদের পাশে সরকার, রাণীশংকৈলে বিনামূল্যে বীজ ও সার বিতরণ আগামীকাল চার দিনের সফরে রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী আত্রাই থানায় নতুন ওসি হিসেবে মো. মাহবুব আলমের যোগদান মোহনপুরে কৃষি প্রণোদনা বিতরণ উদ্বোধন বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী ধূমপায়ীদের সরকারি চাকরিতে অযোগ্য ঘোষণার দাবি রাজশাহীতে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নেশার টাকার জন্য ভাইয়ের হাতে ভাই খুন তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ওষুধ দেওয়ার নাম করে শিশুকে ধর্ষণ ফার্মেসি মালিকের রাজশাহী জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সিরাজগঞ্জের গণধর্ষণ মামলায় আরও দুই আসামি গ্রেফতার রান্নাঘরে লুকিয়ে থাকা সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু রান্নাঘরে লুকিয়ে থাকা সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু জয়পুরহাটে গাঁজা গাছ উদ্ধার

‘জয় শ্রী রাম’ বলতে অস্বীকৃতি, ভারতে ইমামকে নৃশংসভাবে মারধর

  • আপলোড সময় : ২২-০৯-২০২৫ ০৪:১১:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৯-২০২৫ ০৪:১১:০৬ অপরাহ্ন
‘জয় শ্রী রাম’ বলতে অস্বীকৃতি, ভারতে ইমামকে নৃশংসভাবে মারধর ছবি- সংগৃহীত
ভারতের উত্তরপ্রদেশের আলিগড়ে এক ইমামকে নৃশংসভাবে মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ওই ইমাম অভিযোগ করেছেন, তাকে জোর করে ধর্মীয় স্লোগান দিতে চাপ দেওয়া হয়েছিল।

তবে পুলিশের দাবি, ঘটনাটি সাম্প্রদায়িক নয়, সাধারণ মারধরের। রোববার (২১ সেপ্টেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম সিয়াসাত ডেইলি।

সংবাদমাধ্যমটি বলছে, উত্তরপ্রদেশের আলিগড় জেলার লোধা ব্লকের বুলাকঘারি গ্রামের এক স্থানীয় ইমামকে গত ২০ সেপ্টেম্বর নৃশংসভাবে মারধর করা হয়েছে। অভিযোগ করা হয়েছে, হামলাকারীরা তাকে জোর করে “জয় শ্রী রাম” বলতে বাধ্য করার চেষ্টা করে।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানা যায়, ইমাম মুস্তাকিমকে দাড়ি ও টুপি পরার কারণে টার্গেট করা হয়। সে সময় তিনি সাইকেলে ছিলেন। এর আগে কিছু বাচ্চা এবং জিশান নামে এক ব্যক্তির মধ্যে ঝগড়ার জেরে ঘটনাটি ঘটে।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে এবং আহত দুই পক্ষকে হাসপাতালে নিয়ে যায়। এ বিষয়ে আলিগড় শহরের পুলিশ সুপার মৃগাঙ্ক শেখর পাঠক বলেন, “তদন্তে দেখা গেছে, এটি সাধারণ মারধরের ঘটনা। এর সঙ্গে কোনো ধর্মীয় বিষয় জড়িত নয় এবং কাউকে জোর করে ধর্মীয় স্লোগান দিতেও বাধ্য করা হয়নি।”

তবে ভুক্তভোগী ইমাম অভিযোগ করেছেন, তাকে সরাসরি ধর্মীয় স্লোগান দিতে চাপ দেওয়া হয়েছিল। তিনি বলেন, “কয়েকদিন ধরে কিছু ছেলে আমাকে বিরক্ত করছিল। ওইদিন তারা আমার সাইকেল থামিয়ে ‘জয় শ্রী রাম’ বলতে বলে। আমি রাজি না হলে লাঠি দিয়ে প্রায় আধঘণ্টা থেকে দুই ঘণ্টা ধরে আমাকে পেটায়। উঠতে দেয়নি, বরং বলেছিল, ‘এখানেই কবর দিয়ে দাও’।”

পূর্বে তিনি এ ধরনের হয়রানির কথা পুলিশের কাছে জানাননি বলেও উল্লেখ করেন ইমাম। কারণ, বিষয়টি বড় আকার ধারণ করবে ভেবে তিনি এড়িয়ে গিয়েছিলেন। যদিও ইমামের অভিযোগ স্পষ্ট, তবে স্থানীয় পুলিশ এখনো বলছে, এটি কোনো সাম্প্রদায়িক হামলা নয়। তদন্ত চলছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে ২ লাখ ৩৩ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ৫ লাখের বেশি জনবল, অর্থনৈতিক শুমারি-২০২৪

রাজশাহীতে ২ লাখ ৩৩ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ৫ লাখের বেশি জনবল, অর্থনৈতিক শুমারি-২০২৪