ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামিনে বের হওয়া ছেলের হাতে খুন হলেন ঘুমন্ত বাবা অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক গোপনে দ্বিতীয় বিয়ে করায় যে 'মাশুল' দিলেন নারী নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ তরুণী গ্রেফতার রাজশাহী সীমান্তে বিজিবির জালে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ফারডিল স্বামীর ওপর রেগে সন্তানদেরকে সঙ্গে নিয়ে হারপিক খেয়ে মরলেন মা র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে যেসব সরকারি চাকরিজীবীকে পে-স্কেল না দিতে বলেছে টিআইবি রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রুহুল কবির রিজভী আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা পীরগঞ্জে সোনালী সোসাইটি'র উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান। টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস

কমপ্লিট শাটডাউনে অচল রাবি, শিক্ষক লাঞ্ছনার শাস্তি দাবি

  • আপলোড সময় : ২২-০৯-২০২৫ ০৩:৩০:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৯-২০২৫ ০৩:৩০:৪৮ অপরাহ্ন
কমপ্লিট শাটডাউনে অচল রাবি, শিক্ষক লাঞ্ছনার শাস্তি দাবি কমপ্লিট শাটডাউনে অচল রাবি, শিক্ষক লাঞ্ছনার শাস্তি দাবি
পোষ্য কোটা ইস্যুতে শিক্ষক-কর্মকর্তা লাঞ্ছিতের ঘটনায় দ্বিতীয় দিনের মত কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা। এতে অচল হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়টি।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে কোন তারা কর্মস্থলে যোগ দেয়নি। এছাড়াও সোমবার বেলা ১১টা থেকে দেড় ঘন্টাব্যাপি বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে মানববন্ধন কর্মসূচিও পালন করেন তারা। এ সময় শিক্ষক-কর্মকর্তাদের লাঞ্ছিতদের সঙ্গে জড়িতদের ছাত্রত্ব বাতিলের দাবি জানান। 

সোমবার সকাল ৯টার আগে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনসহ একাডেমিক ভবনগুলোর মেইন গেটের খুরে দেওয়া হয়। কর্মকর্তা কর্মচারিদের নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে বিশ্ববিদ্যালয় বাস। তবে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা কর্মস্থনে না গিয়ে জড়ো হন শহীদ বুদ্ধিজীবী চত্বরে। 

সেখান থেকে নির্ধারিত সময়ের ১০ মিনিট আগে ১০টা ৫০ মিনিটে প্যারিস রোডে মানববন্ধনে দাঁড়িয়ে যান শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা। সেখানে বক্তব্য শিক্ষক-কর্মকর্তাদের উপর হামলায় জড়িতদের সন্ত্রাসী উল্লেখ কের তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান।

হামলাকারি শিক্ষার্থীদের ছাত্রত্ব ছাড়াও তাদের মধ্যে যারা রাকসু নির্বাচনে প্রার্থী রয়েছে তাদের প্রার্থীতাও বাতিলের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে তারা শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সারাদেশের অন্যান্য প্রতিষ্ঠানের মত প্রাতিষ্ঠানিক সুবিধার পুনর্বহালের দাবি জানান।

হামলাকারিদের শাস্তি ও প্রাতিষ্ঠানিক সুবিধার পুনবহালের দাবি আদায় না হওয়া পর্যন্ত কমপ্লিট শাটডাউন অব্যাহত থাকবে বলেন জানান শিক্ষক নেতৃবৃন্ধ।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাড়ে ৪ হাজারের বেশি শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী রয়েছে। তাদের কমপ্লিট শাটডাউনে অচল হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক

অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক