ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

রাজশাহী জেলা ক্রীড়া সংস্থায় সমন্বয়হীনতা ও অসন্তোষ, সমাধানের আশ্বাস জেলা প্রশাসকের

  • আপলোড সময় : ২১-০৯-২০২৫ ০৬:৪০:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৯-২০২৫ ০৬:৪০:৪১ অপরাহ্ন
রাজশাহী জেলা ক্রীড়া সংস্থায় সমন্বয়হীনতা ও অসন্তোষ, সমাধানের আশ্বাস জেলা প্রশাসকের রাজশাহী জেলা ক্রীড়া সংস্থায় সমন্বয়হীনতা ও অসন্তোষ, সমাধানের আশ্বাস জেলা প্রশাসকের
রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে প্রতিনিধি না পাঠানোর অভিযোগ ওঠায় জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক আফিয়া আখতারের সঙ্গে সাক্ষাৎ করেছেন সংশ্লিষ্টরা। 

রবিবার সকাল ১১টায় এ সাক্ষাৎ করেন সংশ্লিষ্টরা।

দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা ও সমন্বয়হীনতা নিয়ে রাজশাহী ক্রীড়াঙ্গনের নেতৃবৃন্দ তাদের অসন্তোষ প্রকাশ করেন।

সাক্ষাৎকালে রাজশাহীর ক্রীড়াঙ্গনের চলমান সমস্যা ও সমাধানের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জেলা ক্রিকেট সংশ্লিষ্টরা দীর্ঘদিন ধরে সমাধানের অপেক্ষায় থাকা বিভিন্ন ইস্যুতে তাদের হতাশা ব্যক্ত করেন।

জেলা প্রশাসক আফিয়া আখতার সমস্যা সমাধানে নিজেদের মধ্যে সমন্বয় সাধনের ওপর জোর দেন। তিনি বলেন, আপনাদের নিজেদের মধ্যে সমন্বয় ঠিক করতে হবে, তাহলেই কাজগুলো সহজ হবে। আমরা চেষ্টা করছি, তবে নির্বাচন এখনো হয়নি। রাজশাহীর সম্মান বজায় রেখে প্রতিটি জায়গায় কাজ করতে হবে।

তিনি আরও স্পষ্ট করেন , বাইরের কোনো প্রস্তাব গ্রহণ করা হবে না এবং রাজশাহী জেলা ক্রিকেট থেকেই প্রতিনিধি পাঠানো হবে। এ বিষয়ে তিনি সংশ্লিষ্টদের চিন্তামুক্ত থাকার আশ্বাস দেন। অ্যাডহক কমিটির যেসব পরিবর্তন হয়েছে, সে সম্পর্কে অবগত নন জানিয়ে জেলা প্রশাসক বলেন, সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা হলে সমস্যার সমাধান দ্রুত সম্ভব হবে।

এ সময়ে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও বিসিবি প্রতিনিধি ইফতিয়াজ আহমেদ শামসুল হুদা কিসলু, সাবেক যুগ্ম সম্পাদক মোসাদ্দেক কুদ্দুস সেলিম, সাবেক যুগ্ম সম্পাদক রহিস উদ্দিন বাবু, সাবেক নির্বাহী সদস্য মনিরুল জামান, নুরুল হক সাইফুল ইসলাম সাজু সহ ক্রীড়াঙ্গনের বিভিন্ন সদস্যরা। এই সাক্ষাৎ রাজশাহীর ক্রীড়াঙ্গনে দীর্ঘদিনের জমে থাকা সমস্যার সমাধানে নতুন আশার সঞ্চার করেছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা