ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

কমিটিবিহীন রাজশাহী বিএনপি দিশেহারে ছন্নছাড়া অবস্থা

  • আপলোড সময় : ২০-০৯-২০২৫ ০৬:২৩:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৯-২০২৫ ০৬:২৩:২৮ অপরাহ্ন
কমিটিবিহীন রাজশাহী বিএনপি দিশেহারে ছন্নছাড়া অবস্থা কমিটিবিহীন রাজশাহী বিএনপি দিশেহারে ছন্নছাড়া অবস্থা
নির্বাচন সামনে রেখে যখন রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি যখন তুঙ্গে, তখন রাজশাহী মহানগর বিএনপি'র নেতাকর্মীরা অনেকটা দিশেহারা। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হলে হাতে সময় মাত্র চার মাস। কিন্তু মহানগর বিএনপিতে কমিটি না থাকায় দলীয় কার্যক্রম প্রায় স্থবির। অন্যদিকে, জামায়াতে ইসলামী রাজশাহীর ৬টি আসনেই প্রার্থী ঘোষণা করে নির্বাচনী কার্যক্রমে ঝাঁপিয়ে পড়েছে নেতা-কর্মীরা।

রাজশাহী মহানগর বিএনপিতে বর্তমানে কোনো কমিটি নেই। গত ১০ আগস্ট মহানগর আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলেও, এক মাসের বেশি সময় পেরুলেও নতুন কমিটি ঘোষণা করা হয়নি। এতে দলের চেইন অব কমান্ড ভেঙে পড়েছে এবং মাঠের নেতাকর্মীরা হতাশায় ভুগছেন। দলীয় কর্মসূচি অনুপস্থিত থাকায় নেতাকর্মীরা দলবহির্ভ‚ত বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। এতে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করছে বলে অভিযোগ উঠেছে। এমনকি, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনেও মহানগর বিএনপির নেতাকর্মীরা কোনো ভ‚মিকা রাখতে পারছেন না।

বিলুপ্ত আহ্বায়ক কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ইশা জানান, কমিটি না থাকায় মাঠের নেতাকর্মীদের কর্মকাÐ নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। দ্রুত নতুন কমিটি গঠনের আশা প্রকাশ করেছেন তিনি।

সূত্র মতে, মহানগর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক পদ পেতে অতিরিক্ত লবিং ও গ্রুপিংয়ের কারণেই নতুন কমিটি গঠনে বিলম্ব হচ্ছে। সভাপতি পদে ২০ জন এবং সাধারণ সম্পাদক পদে ২০ জন জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন কেন্দ্রীয় দপ্তরে। এই পদগুলোতে সাবেক ও বর্তমান অনেক নেতার নাম শোনা যাচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এএইচএম ওবায়দুর রহমান চন্দন জানান, কমিটি গঠন নিয়ে আলোচনা চলছে এবং দ্রুত নতুন কমিটি ঘোষণা করা হবে।

অন্যদিকে, জামায়াতে ইসলামী নির্বাচনের প্রস্তুতিতে অনেক এগিয়ে। তারা গত ফেব্রুয়ারি মাসেই রাজশাহীর ৬টি আসনের মধ্যে ৫টিতে প্রার্থী ঘোষণা করেছিল এবং জুলাই মাসে সদর আসনে ডা. মোহাম্মদ জাহাঙ্গীরকে প্রার্থী ঘোষণা করে। ৬টি আসনে প্রার্থী ঘোষণার পর থেকেই জামায়াতের নেতাকর্মীরা নিরবচ্ছিন্নভাবে নির্বাচনমুখী কর্মসূচি পালন করছেন। তারা জেলা, মহানগর, উপজেলা, থানা, ইউনিয়ন, ওয়ার্ড এমনকি গ্রাম পর্যায়েও নির্বাচনী কমিটি গঠন করে কার্যক্রম জোরদার করেছে। কর্মীদেরকে ভোট কেন্দ্রে দায়িত্ব পালনের প্রশিক্ষণও দেওয়া হচ্ছে।

রাজশাহী মহানগর জামায়াতের আমির অধ্যাপক ড. কেরামত আলী বলেন, জামায়াতের ইতিবাচক অঙ্গীকার ও কর্মসূচির প্রতি ছাত্রসমাজের বিপুল সমর্থন এবং সাধারণ মানুষের মাঝে সমর্থন বৃদ্ধির কারণে তাদের নেতাকর্মীরা উজ্জীবিত। তিনি আশা করছেন, আগামী নির্বাচনে এর প্রতিফলন ঘটবে এবং তারা রাজশাহীর অন্তত তিনটি আসনে জয় লাভ করবে। এর মধ্যে রাজশাহী সদর আসন অন্যতম। ডাকসু ও জাকসুতে ছাত্রশিবিরের বিপুল বিজয় তাদের কর্মীদের উজ্জীবিত করেছে এবং ২৫শে সেপ্টেম্বরের রাকসু নির্বাচনেও তারা জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে মরিয়া।

সামনে জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি’র এই ছন্নছাড়া অবস্থা এবং জামায়াতের সুসংগঠিত তৎপরতা আগামী দিনে কী প্রভাব ফেলে, সেটাই এখন দেখার বিষয়।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ