ঢাকা , সোমবার, ১৬ মার্চ ২০২৬ , ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈলে ইসলামী ফাউন্ডেশনের যাকাত বিতরণ, অসহায়দের পাশে মানবতার হাত রাণীশংকৈলে পাটনার প্রকল্পের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টশন সিনিয়রদের পেছনে ফেলে রাসিকের প্রশাসক মাহফুজুর রহমান রিটন ধান রোপণের সময় বজ্রপাতে শ্রমিকের মৃত্যু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আরএমপি' র গণবিজ্ঞপ্তি নগরীর বুধপাড়ায় গাঁজা-সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার রাসিকের নতুন প্রশাসক মাহফুজুর রহমান রিটনের দায়িত্ব গ্রহণ, মাজার জিয়ারত হযরত শাহ মখদুম রুপোশ (রহঃ) এর মাজার জিয়ারত করলেন নবনিযুক্ত রাসিক প্রশাসক নগরীর নওদাপাড়ায় বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার রাজশাহীতে হারানো ৪১ মোবাইল ফোন মালিকদের ফেরত দিল পুলিশ পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আরএমপি' র সাধারণ নির্দেশনা গোদাগাড়ীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের আহ্বান ভূমিমন্ত্রীর রাসিকের দায়িত্ব গ্রহণ করলেন নবনিযুক্ত প্রশাসক মাহফুজুর রহমান রিটন শহিদ জিয়ার দেখানো পথে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবো: ভূমিমন্ত্রী রাজশাহীর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় প্রসাধনী, ফেনসিডিল ও মদ জব্দ পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আরএমপি' র গণবিজ্ঞপ্তি রাজশাহী জেলা পরিষদ প্রশাসক হিসেবে যোগদান করলেন অ্যাডভোকেট এরশাদ গুপ্তচরবৃত্তির অভিযোগে ৫০০ জনকে গ্রেপ্তার করল ইরান ব্যায়াম হোক মজার ছলে নোয়াখালীতে গৃহবধূ হত্যা: স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার

জুলাই জাতীয় সনদ-সহ ৫দফা দাবিতে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

  • আপলোড সময় : ১৯-০৯-২০২৫ ০৮:৩৫:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৯-২০২৫ ০৮:৩৫:১৮ অপরাহ্ন
জুলাই জাতীয় সনদ-সহ ৫দফা দাবিতে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ জুলাই জাতীয় সনদ-সহ ৫দফা দাবিতে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ্যাড. মোয়াজ্জেম হোসেন হেলাল বলেছেন, পিআর পদ্ধতি নির্বাচনের মাধ্যমেই দেশ থেকে চিরতরে ফ্যাসিজমের পথ রুদ্ধ করা সম্ভব। এই অন্তর্বর্তীকালীন সরকারই জুলাই সনদ বাস্তবায়নের সবচেয়ে উপযুক্ত সরকার।

তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, কোনো সংকট তৈরি না করে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন দিন। বিদ্যমান কাঠামোতে আবারো নির্বাচন হলে ফ্যাসিজম জন্ম নেবে, আরেকটি হাসিনা সরকার প্রতিষ্ঠিত হবে।”

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৫টায় রাজশাহী নগরীর সাহেব বাজার বড় মসজিদের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে ৫ দফা দাবিতে এ বিক্ষোভ-পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ্যাড. হেলালের বক্তব্যে বলেন, দেশের অগ্রগতির জন্য সুষ্ঠু নির্বাচন অপরিহার্য। একটি বিশেষ মহলের প্রভাবে সমতা নিশ্চিত হচ্ছে না।
বিকৃত ড্রাফট সংশোধন না হলে দেশ মহাবিপর্যয়ে পড়বে। সরকারের পদক্ষেপ শুভঙ্করের ফাঁকি ছাড়া আর কিছু নয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,  ড. মাওলানা কেরামত আলী, তিনি কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগর আমীর।

সঞ্চালনা ছিলেন, ইমাজ উদ্দিন মন্ডল, তিনি মহানগর সেক্রেটারি এবং গোলাম মোর্তুজা, জেলা সেক্রেটারি।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন, এ্যাড. আবু মোহাম্মদ সেলিম, নায়েবে আমীর, মহানগর জামায়াত, ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, রাজশাহী সদর আসনের প্রার্থী, অধ্যাপক আব্দুল খালেক, জেলা আমীর, অধ্যক্ষ শাহাদৎ হোসাইন, সহকারী সেক্রেটারি, অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, সহকারী সেক্রেটারি, জসিম উদ্দিন সরকার, সাংগঠনিক সম্পাদক, অধ্যাপক সারওয়ার জাহান প্রিন্স, ব্যবসায়ী কল্যাণ সেক্রেটারি, অধ্যাপক আবুল কালাম আজাদ, ত্রাণ সম্পাদক ও রাজশাহী-৩ আসনের প্রার্থী ও নুরুজ্জামান লিটন, রাজশাহী-৫ আসনের প্রার্থী।

বার্তা প্রেরক :
তাহসীনুল আমিন রাহী
প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক
বাংলাদেশ জামায়াতে ইসলামী (উলামা বিভাগ),
রাজশাহী মহানগর

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হযরত শাহ মখদুম রুপোশ (রহঃ) এর মাজার জিয়ারত করলেন নবনিযুক্ত রাসিক প্রশাসক

হযরত শাহ মখদুম রুপোশ (রহঃ) এর মাজার জিয়ারত করলেন নবনিযুক্ত রাসিক প্রশাসক